নাট-বল্টু কার্টুন চরিত্রের একটি সিম্পল চিত্রাঙ্কন ৷৷ অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট করেছিলাম একটি কার্টুন চরিত্রের। এই কার্টুন চরিত্রের নাম হলো "নাট-বল্টু"। আপনাদের সাথে অনেকদিন আগে একটা এই কার্টুন চরিত্রের অন্য একটি দৃশ্যের আর্ট করেছিলাম। আজকে ভিন্ন আরেকটি করলাম। এই কার্টুন এর নাট-বল্টু চরিত্রটা বেশ মজার আর হাস্যকর একটা কার্টুন। কারণ এই চরিত্রে নাট-বল্টু দুইজন যে কান্ড ঘটায় তা না হেসে থাকা যায় না। এই ধরণের কার্টুন এর জনপ্রিয়তা আগে যেমন ছিল, এখনও টিভি এর পর্দায় চ্যানেলগুলোতে সেই আকর্ষণীয়তা বজায় রেখেছে।

এই ধরণের কার্টুন চরিত্র বাচ্চা থেকে বড়ো সবার কাছেই বেশ ভালো লাগে। তবে এই ধরণের সৃজনশীল কিছু কার্টুন আছে , যেগুলোর চরিত্র হাস্যকর, আবার এইসব এর মধ্যে কিছু শিক্ষনীয় বিষয়ও থাকে। তো আসলে সেই দিক থেকে অনেকদিন বাদে মনে হলো কার্টুন জাতীয় তেমন কিছু আঁকা হয় না, তাই নাট-বল্টু এর একটা চরিত্র আঁকা যাক। মোটামুটি তাদের দুইজনের চিত্রের জাস্ট উপস্থিতির বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে অঙ্কনটি ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাওয়া যাক।

❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো-----

❖প্রথম ধাপে, মোটা-তাজা শরীর এর মতো দেখতে বল্টুর চিত্রটা পুরোপুরি এঁকে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, নাট চরিত্রের কার্টুন এর চিত্র এঁকে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, অঙ্কনটি পুরো এঁকে নেওয়ার পরে মার্কার পেন এর কালী দিয়ে অঙ্কনটিকে আরো গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, বল্টুর শরীর এবং পোশাকে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, একই ভাবে নাট এর শরীর ও পোশাকে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই শেষ করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 last year 

নাট বল্টু কার্টুনটি আমার অনেক প্রিয়। এখনো বাবুর সঙ্গে মাঝে মাঝে দেখি। আপনি এত সুন্দর ভাবে আর্ট করেছেন দেখে মনে হচ্ছে একদম অরজিনাল নাট বল্টু। দাদা আপনার আর্ট গুলো বরাবরই মুগ্ধ করার মত। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক আগে থেকেই এই কার্টুন সিরিয়াল আমার প্রিয় কার্টুন সিরিয়াল গুলোর তালিকার মধ্যে অন্যতম। চমৎকার আর্ট করেছেন দাদা একদম পুরোপুরি অরিজিনাল ভাবেই নাট আর বল্টুর চরিত্রের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

দাদা আপনি সবসময় অনেক সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই। এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

নাট বল্টু কার্টুন দেখতে অনেকেই খুব পছন্দ করে। ছোটদের পাশাপাশি বড়রাও নাট বল্টু কার্টুন দেখে থাকে। যাইহোক দারুণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। খুব ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ইন্ডিয়ান টিভি চ্যানেল সনি আট সম্ভবত এই নাট বল্টু কার্টুন দেওয়া হতো। এটা আমিও অনেক দেখতাম। আপনি খুব সুন্দর কার্টুনের আর্টওয়ার্ক করেছেন দাদা। আপনার আর্ট এর দক্ষতা বরাবরই খুব সুন্দর। ভালো লাগলো এই কার্টুনের আর্ট ওয়ার্ক দেখে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা চিত্র অংকন শেয়ার করার জন্য।

 last year 

আগে এই কার্টুনটা প্রচুর দেখতাম, জি বাংলায় সম্ভবত হতো। আপনার চিত্রাংকন দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল ভাই ।

 last year 

আমার ছেলে সবসময়ই এসব কার্টুন দেখে আর মাঝে মাঝে সময় পেলে আমিও দেখি। আমার কাছে কার্টুন দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে নাট বল্টুর চিত্রাংকন করেছেন। দাদা আপনার আর্ট সবসময়ই স্পেশাল থাকে। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। নাট বল্টু চরিত্র কে খুব সুন্দর ভাবে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর্ট এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি ই দাদা এই ধরনের কিছু কিছু কার্টুন ছোট -বড় অনেকের কাছেই এখনো সমাদৃত।আমিতো এখন ও নাট-বল্টু কার্টুন সুযোগ পেলেই দেখি।আপনি কিন্তু দাারুন এঁকেছেন।আপনি আপনার আর্টের দক্ষতা দিয়ে আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আপনার সব ধরনের আর্টই ভালো লাগে দাদা।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

দাদা আজকে আপনি নাট বল্টু কার্টুন চরিত্রের অনেক সুন্দর দেখতে একটা সিম্পল আর্ট করেছেন। আপনার আজকের করা এই আর্ট আমার তো খুবই পছন্দ হয়েছে। অনেক সুন্দর সুন্দর আর্ট আপনি সবসময় করে থাকেন। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ছিল। এরকম আর্ট গুলো দেখলে প্রশংসা না করে কিন্তু থাকা যায় না। আপনার এত সুন্দর একটা আর্টের প্রশংসা করতেই হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47