একটি বাল্ব এর মাধ্যমে কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে তৈরি করেছিলাম। এই আর্টটিও মূলত তৈরি করা একটা বিষয়ের উপরে। তবে এই বিষয়টা আসলে হুট্ করে মাথায় আসায় তৈরি করা আর কি। আমার মোটামুটি সামনে যা চোখে পড়ে, সেটা নিয়েই মাঝেমধ্যে চিন্তা করতে বসে যাই এই আর্ট করার বিষয়গুলো নিয়ে । এই বিষয়গুলো আবার নরমাল আর্ট করলে তেমন ভালো মানায় না, তাই এটাকে আবার ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে যদি সাজানো যায়, তাহলে আবার সৌন্দর্যে ভরে ওঠে।

তো এই ম্যান্ডেলার বিষয়টা নিয়েছিলাম একটি বাল্বকে কেন্দ্র করে। এই বাল্বটাকেই একটু ভিন্নভাবে ডিজাইনের মাধ্যমে আকর্ষণীয় করে তোলার চিন্তা করেছিলাম। এই ম্যান্ডেলা ডিজাইনের পাশাপাশি একটু ভিতরে চাঁদ-তারার মাধ্যমে বিষয়টিকে আরো রোমাঞ্চকর করে তুলেছিলাম। ম্যান্ডেলা ডিজাইনটা তবে বাল্ব এর উপরে বেশ ভালোই লাগছিলো কালার দিয়ে সম্পন্ন করার পরে। যাইহোক, আশা করি এই ম্যান্ডেলা ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে।

❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

დএখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে- একটি বাল্ব পুরোপুরি ভালোভাবে এঁকে নিয়েছিলাম। এরপর বাল্বের নিচে পাতের মতো দেখতে এঁকে নিয়েছিলাম। এরপর বাল্ব এর ভিতরে কিছু জায়গায় ম্যান্ডেলার ডিজাইন করে নিয়েছিলাম এবং পরে একটা চাঁদ এর দৃশ্য এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম। এরপর ম্যান্ডেলার কিছু ডিজাইনে কালার পেন দিয়ে কালার করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে চাঁদের ওখানে তারার মতো কিছু দৃশ্য আর ব্যাকগ্রাউন্ডে কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে- কালার পেনের মাধ্যমে ম্যান্ডেলার বাকি কিছু ডিজাইনে এবং তার ব্যাকগ্রাউন্ডে কালার করে দিয়েছিলাম। এরপর অংকনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ম্যান্ডেলা আর্ট হলেও এটি যেন চাঁদ রাতের দৃশ্য মনে হচ্ছে। খুবই ভালো লাগছে দাদা। অনেকদিন পর আপনার আঁকা সামনে এলো। ভালো লাগা জানাই।

 last year 

অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। বাল্ব এর মাধ্যমে দারুণভাবে কালারফুল ম্যান্ডেলা ডিজাইন করেছেন। আপনার আর্ট গুলো দেখতে বরাবরই খুব ভালো লাগে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62335.97
ETH 1684.26
USDT 1.00
SBD 0.47