শান্তিনিকেতন ভ্রমন ( পর্ব ১৪ )
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণ এর আরো কিছু ভাস্কর্য বা আলোকচিত্র শেয়ার করে নেবো। এখানে বেশিরভাগ ভাস্কর্যই আপনারা এই আর্ট এর মাধ্যমেই দেখতে পাবেন। প্রথমত এখানে যে ভাস্কর্য আছে, তার মধ্যে সহজ ভাষায় শামুখের খোল বলে একটা বিষয় দেখতে পাবেন। এই শামুকটি মূলত একটি সামুদ্রিক এবং এর এই খোল দিয়ে বিভিন্ন অলংকার জাতীয় বস্তু বা ব্যবহার্য বিভিন্ন জিনিস ব্যবহারের কাজে লাগে। এরপরে নৌকার একটি আর্ট সমন্বিত ভাস্কর্য দেখতে পাবেন। এইগুলো কাঠের নৌকা, যা হাতে তৈরি করা। এই ধরণের নৌকাগুলো মূলত আদিবাসীদের মাছ ধরার কাজে ব্যাপক প্রচলন ছিল। তবে জলপথেও বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যেও ব্যবহার হতো। তারপর একধরণের ফলের আকৃতির মতো একটা বস্তু দেখতে পাবেন।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
তবে এটি ফলের আকৃতির হলেও একধরণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এরপরে নারিকেলের খোলার মতো কিছু বস্তুও আছে, যেখানে জল রাখার পাত্র হিসেবে এবং অন্যান্য বিভিন্ন কুটির শিল্পের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এরপরের চিত্রে আপনারা একটা সাধারণ আদিবাসী জীবনযাত্রা দেখতে পাবেন, যেখানে ত্রিমাত্রিক প্রদর্শনী হিসেবে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এখানে আপনারা এই চিত্রের লেফট সাইডে একটা নৃত্যরত দল দেখতে পাবেন, এটি মূলত একটি সংস্কৃতি অনুষ্ঠান, যা আদিবাসীরা তাদের সম্প্রদায়ে করে থাকে। এর ঠিক বিপরীত দিকে অর্থাৎ ডান দিকে একজন আদিবাসী ব্যক্তিকে দেখতে পাবেন তীর ধনুক নিয়ে মাছ ধরার দৃশ্য। মূলত তাদের এটা একপ্রকার পেশা ছিল জীবিকা নির্বাহের জন্য।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
তার পাশেই একজন আদিবাসী ব্যক্তি আবার কিছু একটা তৈরি করছে, তার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এখানে আরো বিভিন্ন প্রাকৃতিক বিষয়, যেমন-নদী, গাছপালা, ঝোপঝাড় ইত্যাদি। এছাড়া এখানে পরের একটা চিত্রে আপনারা কাঠ দিয়ে তৈরি একধরণের পেঁচার মতো দেখতে বস্তু দেখতে পাবেন, যা সাধারণত কোনো অলংকার এর বিষয় বা খেলনার বিষয় হিসেবে বিবেচিত। এরপরে আদিবাসীদের ভাষায় একধরণের বেল্ট দেখতে পাবেন, এটি মূলত কোনো একটা ঐতিহ্যবাহী বস্তু হিসেবে বিবেচিত তাদের সম্প্রদায়ে। এরপরে আপনারা দাঁড় দেখতে পাবেন, যেটা দিয়ে সহজে নৌকা চালানো হয়ে থাকে। এরপরে একধরণের বাস্কেট দেখতে পাবেন, যেটা মূলত বিভিন্ন মাছ ধরার কাজে এবং দ্রব্যাদি বহনের জন্য কাজে লাগতো।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এরপরে বাঁশের তৈরি একধরণের বাস্কেট দেখতে পাবেন, যেটা দিয়ে জল বা কোনো তরল পদার্থ সংগ্রহ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে একধরণের নৌকার আকৃতির মডেল দেখতে পাবেন, যেটা কাঠ দিয়ে তৈরি একধরণের ছোট আকারের নৌকার আদল। এটি আদিবাসীদের একসময়ে জাহাজ নির্মাণ প্রথার অন্যতম মাধ্যম ছিল। এরপর একধরণের তীক্ষ্ণ তীর দেখতে পাবেন, যেটা জলের ভিতরে মাছ শিকারের কাজে আদিবাসীরা ব্যবহার করতো। এইসব অনেক ঐতিহ্যবাহী বিষয় বস্তু। এরপরে আপনারা আন্দামানের একধরণের আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এছাড়া পরবর্তী আরো একধরণের পায়ের মাধ্যমে চালিত নৌকার দাঁড় ব্যবহার হতো। এরপর কাঠের তৈরি একধরণের পাত্র ব্যবহার হতো, যেটা দিয়ে খাদ্য পরিবেশনে ব্যবহৃত হতো। আদিবাসী সম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |










Upvoted! Thank you for supporting witness @jswit.