সূর্যাস্তের দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। অনেক দিন কোনো প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করা হয় না। আগে যদিও অনেকগুলো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে গ্রামাঞ্চলের দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। এই তারিখ একটা সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছিলাম। এই প্রাকৃতিক দৃশ্যটা মূলত গোধূলি বেলার, যেখানে পাহাড়ের কোল ঘেষে সূর্য অস্ত যাচ্ছে। বিকেল বেলা মূলত আসলে এই সূর্যাস্তের দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমিও সেই বিষয়টা মনে করে সেইরকমই একটা সূর্যাস্তের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।

এখানে শুধু একটা বড়ো হ্রদ এবং দূরে একটি পাহাড়ের দৃশ্য তুলে ধরেছি এবং সেই সাথে হ্রদের উপর দিয়ে একটি ব্রিজের মতো দৃশ্য এঁকে দিয়েছি। সবমিলিয়ে একটা সুন্দর মুহূর্তকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গোধূলি বেলায় সূর্য অস্ত যাওয়ার সময়ে জলের উপরে পড়লে যেমন একটা রক্তিম দৃশ্যের উপস্থিতি তৈরি হয়, সেইরকমই একটা দেখতে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অংকনটি দেখতে অনেক ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।

❂উপকরণ:❂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে- একটি বড়ো হ্রদের মতো করে নিয়েছিলাম। এরপর দূরে পাহাড়ের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম এবং সেই সাথে হ্রদের এক পাশে একটা ব্রিজের মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম। এরপর উপরে একটি গাছের ডালের মতো দেখতে এঁকে দিয়েছিলাম, যেখানে দুটি পাখির দৃশ্য এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- সমস্ত অঙ্কন স্কেচ পেন্সিল দিয়ে সম্পন্ন করার পরে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে পাহাড়ের গায়ে কালার করে দিয়েছিলাম। এরপর আকাশে সূর্যাস্তের দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে- জলের কালারটাও রং দিয়ে ফুটিয়ে তুলেছিলাম, যেমনটা গোধূলি বেলার সূর্যাস্তের সময় দেখায়। এরপর ব্রিজের বারগুলোতে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে- ব্রিজের উপরে কালার দিয়ে অংকনটিকে পুরোপুরি সম্পন্ন করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 last year 

নদীর পাড়ে পাহাড়ের গা দিয়ে সূর্যাস্তের যে দৃশ্য আপনি অঙ্কন করেছেন তা এক কথায় দুর্দান্ত হয়েছে। ছবিটির মধ্যে একটি অদ্ভুত সুন্দর মাদকতা রয়েছে। মনে হচ্ছে যেন কোনভাবে আমাদের দৃষ্টিকে টেনে রেখেছে। এত সুন্দর একটি ছবি এঁকে ব্লগে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সুন্দর একটি আর্ট আজ শেয়ার করেছেন দাদা।আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন দৃশ্যটি।সূর্যাস্তের দৃশ্যের চিত্রাঙ্কনটি অনেক বেশী ভালো লেগেছে আমার।ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত দারুন সব চিত্রাঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চমৎকার আর্ট শেয়ার করেছেন দাদা খুবই ভালো লেগেছে সূর্যের দৃশ্যটা আবার গাছের ডালে যেন পাখি বসে আছে এই দৃশ্যটা পুরো দৃশ্যের সাথে দারুন মানিয়েছে। আপনার নিখুঁত আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আমি তো সবসময়ই আপনার আর্ট বা চিত্র অঙ্কনের ভক্ত। আপনার চিত্র গুলোতে বাস্তবতা দেখতে পায়। এত সুন্দর ভাবে আর্ট গুলো করেন, যেটা কল্পনা করা যায় না। আজকের সূর্যাস্তের দৃশ্যের চিত্রাঙ্কনটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

সূর্যাস্তের দৃশ্যেটি অসাধারণ হয়েছে দাদা। পাহাড় নদী দেখতে অনেক ভালো লাগে। রঙের ব্যবহার করে সুন্দর ভাবে আর্ট করেছেন দেখে ভালো লাগলো দাদা। আপনার আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয় দাদা।

 last year 

বেশিরভাগ সময় আপনার মেন্ডেলা আর্ট দেখা হয়েছে। আজকে ভিন্ন ধরনের কিছু শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দাদা। গোধূলি বেলার সময়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর্ট এর মধ্যে। কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু অসাধারণ ছিল। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ওয়াও! জাস্ট অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। সূর্যাস্তের দৃশ্যের চিত্রাঙ্কন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। হ্রদ এবং পাহাড় দারুণভাবে অঙ্কন করেছেন। তাছাড়া ব্রিজটাও দেখতে দারুণ লাগছে। সবমিলিয়ে দুর্দান্ত একটি আর্ট উপহার দিয়েছেন আমাদেরকে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা আর্টটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।

 last year 

সূর্যাস্তের দৃশ্যের চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। দেখে ভালো লাগলো। সূর্যাস্তের দৃশ্য যেন হুবহু ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে। আমার কাছে দারুন লেগেছে দাদা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 61850.71
ETH 1654.63
USDT 1.00
SBD 0.47