ক্রিসমাস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। এই আর্টটি করে রেখেছিলাম কয়েকদিন আগে, কিন্তু আমার মনে ছিল না করতে। এটা মূলত ক্রিসমাস উপলক্ষে করেছিলাম। তবে একদিক থেকে ভালোই হলো, দিনের দিন পোস্ট করছি। ক্রিসমাস আমাদের কলকাতায় বেশ ধুমধাম করে আয়োজন করে। বিশেষ করে পার্ক স্ট্রিট। বেশ ভালো লাইটিং সাজায় এবং অনুষ্ঠানের আয়োজনও করে থাকে। তবে এই ক্রিসমাসে আমি কোনোদিন যাইনি বললে চলে। যাবো যাবো ভাবি, কিন্তু আর শেষ পর্যন্ত যেয়ে ওঠা হয়না। এই বছরও মনে হচ্ছে আর যাওয়া হবে না। আসলে অসম্ভব ভিড় হয়, ইচ্ছা করে না মানুষের ঘেষাঘেষি করে ওই অনুষ্ঠান এইসব দেখা রাত জেগে। তবে এইবার যদি কোনো কাজে কলকাতার দিকে যাই, তাহলে এক পাক দিয়ে আসবো ওইদিক থেকে। যাইহোক, এই আর্টটা মূলত এই ক্রিসমাস উপলক্ষে করে রেখেছিলাম। আর এখানে মূলত কিভাবে সান্তা ক্লজ গিফট এইসব আনছে এইটাই মূলত তুলে ধরেছিলাম। এখন তাহলে কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো।

☀উপকরণ:☀

আর্ট পেপার
স্কেচ পেন্সিল
মোম রং
মার্কার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, সান্তা ক্লজ এর মুখমন্ডলের গঠন-কাঠামো সব এঁকে নিয়েছিলাম। এরপর তার দুই হাতে গিফট বক্স রয়েছে সেটা এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, সান্তা ক্লজ এর শরীর থেকে শুরু করে বাকি পায়ের দিকে সবকিছু এঁকে সম্পন্ন করে দিয়েছিলাম। এরপর পাশে একটি ক্রিসমাস ট্রি এঁকে দিয়েছিলাম। এরপর তার পাশে কিছু ছোট ছোট গিফট বক্স এর মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, সবকিছু এঁকে সম্পন্ন করার পরে মার্কার পেনের কালী দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, সান্তা ক্লজ এর মুখমন্ডলের দিকে এবং তার হাতের দুই গিফ্টে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, সান্তা ক্লজ এর শরীরের বাকি অংশটাও কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, ক্রিসমাস ট্রি এবং ছোট ছোট গিফট বক্সগুলোতে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনি আজকে অনেক সুন্দর করে ক্রিসমাস উপলক্ষ্যে একটা আর্ট করেছেন। যেটা দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। পুরো আর্ট যত দেখেছিলাম ততই খুব ভালো লাগছিল। অসম্ভব সুন্দর করে আর্টটি সম্পূর্ণ করেছেন। স্যান্টাক্লজ দেখছি অনেকগুলো গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে যদি গিফট গুলো দিতো, তাহলে তো খুশি হয়ে যেতাম। আপনি অনেক নিখুঁতভাবে পুরোটা সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর আর্ট গুলো দেখলেই ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। এই ধরনের আর্ট গুলো করলে অনেক সুন্দর হয়। বিশেষ করে নিখুঁতভাবে যদি আর্ট গুলো অঙ্কন করা হয় তাহলে সুন্দর লাগে দেখতে। দাদা আপনার আর্ট আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। ক্রিসমাস উপলক্ষে করা সুন্দর একটা আর্ট সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

আপনার আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। আজকের সান্তা ক্লজের আর্টটাও ভীষণ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। কালারফুল হওয়ার কারণে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। গিফট গুলো পেলে আসলেই খুব ভালো লাগতো। আপনাকে ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্রিসমাস উপলক্ষে দারুণ একটি আর্ট উপহার দিলেন দাদা। আপনার আর্ট গুলো বরাবরই দারুণ হয়। এই আর্টটি একেবারে নিখুঁতভাবে অঙ্কন করেছেন দাদা। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা আপনার করা আর্টি অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর করে আঁকিয়েছেন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রতিটি ধাপ সাবলিল ভাবে তুলে ধরেছেন এবং সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দাদা স্যান্টা ক্লজের আর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ক্রিসমাস উপলক্ষে এই চিত্রাঙ্কনটি দারুন এঁকেছেন দাদা।আপনার আর্ট সব সময়ই দারুন হয়।সান্তা ক্লোজ আর তার হাতে গিফট দেখে আরো বেশী ভালো লাগলো। ছোট সময় থেকে শুনে আসছি সান্তা ক্লোজ দারুন সব গিকট নিয়ে আসে।আজ আপনি এই বিষয়টিকে আর্টে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্রিসমাস উপলক্ষে অসাধারণ চিত্র অংকন করেছেন দাদা। আপনার চিত্রটি একদম হুবহু অরজিনাল হয়েছে। খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

ছোটবেলা একটা বিশেষ সময় কেটেছেই এটা চিন্তা করে যে সান্তা ক্লোজ আসবে গিফট নিয়ে হা হা। ক্রিসমাসে সান্তার আর্ট টা বেশ সুন্দর করেছেন দাদা। দেখে বেশ ভালো লাগছে। পাশাপাশি পোস্ট টা বেশ চমৎকার উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62700.21
ETH 1756.63
USDT 1.00
SBD 0.39