একটি ডলফিনের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। ম্যান্ডেলা আর্ট করতে সময় এবং ধৌর্য বেশি লাগলেও এই আর্ট সব থেকে বেশি সুন্দর আর মাধুর্য লাগে। তবে ম্যান্ডেলা আর্ট এর ক্ষেত্রে আবার কিছু কিছু ম্যান্ডেলা ডিজাইন বিষয়ের উপরে সহজেই দিয়ে দেওয়া যায়, কিন্তু আবার কিছু কিছু বিষয় আছে, যেগুলোতে ডিজাইন ভালোভাবে দিয়ে ফুটিয়ে তুলতে গেলে ঝামেলায় পড়ে যেতে হয়। কারণ কিছু কিছু এমন সূক্ষ্ণ জায়গাগুলোতে ডিজাইন দিতে হয়, যে একটু বেঁকে গেলে তার সৌন্দর্য শেষ প্রায় বলতে গেলে। যেমন এই ম্যান্ডেলা আর্টটি একটি ডলফিন এর উপরে করেছিলাম, এইধরণের মাছের গায়ে ম্যান্ডেলা ডিজাইনে।
বিশেষ করে আঁশযুক্ত স্থানগুলোতে এই ডিজাইনে ফুটিয়ে তোলা অনেক চাপের। তবে এই ডলফিনের মাধ্যমে ম্যান্ডেলা ডিজাইন আসলে বেশ ভালো ফুটেছিলো। মূলত এই ডিজাইনটা করার ইচ্ছা হলো, কারণ ডলফিনের একটা এইরকম দৃশ্য দেখেছিলাম একটা চিত্রে, তো সেখান থেকেই ডলফিনের এই উড়ুক্ক অ্যাকশন এর মাধ্যমে ম্যান্ডেলায় রূপ দেওয়ার চেষ্টা করলাম। ডলফিনের ম্যান্ডেলার সাথে সাথে পাশে জলের একটা ঢেউয়ের আকারের মতো দেখতে ম্যান্ডেলা ডিজাইন দিয়েছিলাম। তো যাইহোক, সম্পূর্ণ আঁকার পরে আর কালার করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
❂উপকরণ:❂
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| মার্কার পেন |
| কালার পেন |
| রাবার |
❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
❖প্রথম ধাপে- একটি বৃত্তের সার্কেলের ন্যায় এবং জলের ঢেউ সহিত একটি ডলফিনের চিত্র পুরোপুরি এঁকে নিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরি এঁকে নেওয়ার পরে তাতে সরাসরি মার্কার পেনের কালী দিয়ে বিভিন্ন আকৃতির ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।
❖তৃতীয় ধাপে- কালার পেনের মাধ্যমে যে ঢেউয়ের একটা দৃশ্য এঁকেছিলাম, তার বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনে কালার করে ফুটিয়ে তুলেছিলাম।
❖চতুর্থ ধাপে- একইভাবে কালার পেনের মাধ্যমে ডলফিনের গায়ে অঙ্কিত সমস্ত ম্যান্ডেলা ডিজাইনে বিভিন্ন কালারের কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম এবং অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি আগে থেকেই আপনার ডিজাইনের ভক্ত। আজকের ডলফিনের কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি দারুন সুন্দর হয়েছে। আপনার ডিজাইনের তুলনা হয় না। ধন্যবাদ।
আরে বাহ্ দাদা আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। কালারিং ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে।
একটি ডলফিনের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন শেয়ার করেছেন।ডিজাইনে রঙের সমন্বয় খুবই চমৎকার! বিশেষ করে নীল ও সবুজের গ্রেডিয়েন্ট ডলফিনের প্রবাহমান গতিকে ফুটিয়ে তুলেছেন।ম্যান্ডেলার সিমেট্রি এবং ডলফিনের কার্ভ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলে যে কোন কিছু তৈরি করে কালার করলে দেখতে আরো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে সর্বোপরি ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর এঁকেছেন দাদা ম্যান্ডালাটি। আর এই কাজটি আপনি বেশ ভালই পারেন। আপনার আর্টগুলো সব সময়ই আমার বেশ ভালো লাগে। ঢেউ আঁকার কারনে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে দৃশ্যটি। ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।
ওয়াও! ডলফিনের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না দাদা। আসলে আপনার আর্ট গুলো সবসময়ই দারুণ হয়। আপনার আর্ট করার দক্ষতা খুবই ভালো। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।