দুর্গা পুজো ২০২৪ ( পর্ব ৩৩ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে আপনাদের সাথে বৃন্দাবনের প্রেম মন্দির দেখিয়েছিলাম । এই পর্বে মূলত ওখান থেকে লাস্ট আরেকটা পুজো দেখার জন্য রওনা হয়েছিলাম। তবে সেটার দূরত্ব অনেকটা ছিল প্রায় বলতে গেলে। ১ ঘন্টার মতো লেগে গিয়েছিলো। তবে যেতে আরেকটা প্যান্ডেল সামনে পড়লো আর দেখেও বেশ ভালো লাগছিলো। তাই ভেবেছিলাম এটাও একবারে দেখে যাই। তবে বিষয় হলো, ওই সময়ে রাতটাও বলতে গেলে অনেক হয়ে গিয়েছিলো। দেখতেও আর তেমন মন চাচ্ছিল না। তো যাইহোক রাস্তার উপর থেকে একটু প্যান্ডেল এর ডিজাইনগুলো দেখছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে সামনের থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। এতে সমস্ত প্যান্ডেল জুড়ে যে ডিজাইন দেওয়া ছিল, তাতে মেইন লাইটিং ইফেক্ট এর কারণে বিষয়গুলো বেশি ফুটে উঠেছিলো। কিন্তু এই লাইটিং ইফেক্ট এর একটাই সমস্যা যে ক্যামেরায় বেশি ভালো আসে না। তবে সামনাসামনি এর সৌন্দর্য ছিল চমৎকার। ডিজাইন এর মধ্যে ডলফিন এইসব এর বিষয়ও তৈরী করেছিলো। তবে এর থিম কি দিয়েছিলো, এটা সঠিক মনে নেই। তবে যাইহোক, সব মিলিয়ে প্যান্ডেল এর আকর্ষনীয়টা ছিল দারুণ। কিছুটা পাহাড়ের মতো আবার আঁকা বাঁকা ছিল, ভালো ইউনিক একটা ডিজাইন এর মাধ্যমে বিষয়টা তুলে ধরেছিল ।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এরপর ভিতরের দিকে চলে গিয়েছিলাম বিষয়গুলো দেখার জন্য। তবে ভিতরে নীল লাইটিং এত পাওয়ার ছিল যে, খালি চোখেও যেনো বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিলো না। আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন, টুকটাক কিছু ছবি ছাড়া বাকি সবই লাইটিং এর কারণে ঝাপসা চলে এসেছে। তবে ভিতরে মোটামুটি ডিজাইন করেছিলো, আকর্ষনীয়তা ধরে রাখার জন্য। যাইহোক, এরপর মোটামুটি সবকিছু দেখে নেওয়ার পরে মায়ের মণ্ডপের সামনে চলে গিয়েছিলাম। মণ্ডপটি বেশ ভালো সাজিয়েছিল, আর মায়ের মূর্তিটাও অনেক সুন্দর করে তৈরী করা ছিল। একদম মায়ের মুখের যে তেজ আর অসুর এর মুখের কাঠামো অনেক সুন্দর ফুটিয়ে তুলেছিল শিল্পী।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

দেখে মোটামুটি বেশ ভালোই লেগেছিল এই প্যান্ডেল এর সবকিছু। যাইহোক, এরপর লাস্ট গন্তব্যে যাওয়ার পথে আরেকটা একদম ছোটো প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, তো ছোটো হিসেবে একবার যাওয়ার পথে ঢুকেছিলাম। তবে প্যান্ডেল ছোটো হোক আর যাইহোক, সৌন্দর্যের দিক থেকে বেশ ভালো আকর্ষনীয় করে তুলেছিল। পুরো প্যান্ডেল এর লাইটিং এর ধরন ছিল অসাধারণ। প্যান্ডেল এর ক্ষেত্রে লাইটিং ইফেক্টটা আমার কাছে রেডটা বেশ আকর্ষনীয় লাগে। তো যাইহোক, ভিতরে তেমন আর কিছু ডিজাইন ছিল না। শুধু মায়ের মূর্তিটা ছিল। মায়ের মূর্তিটা দেখতে বেশ ভালো ডিজাইন এর করেছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা আমার কাছে আপনার দুর্গাপুজোর ৩৩ তম পর্ব অনেক বেশি ভালো লেগেছে দেখে। এই পর্বের মাধ্যমে আরো অনেক সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেয়ে বেশি ভালো লাগলো। সবকিছুর সৌন্দর্য দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সরাসরি দেখতে এগুলো একটু বেশি ভালো লেগেছে বুঝতেই পারছি তা। অনেক ধন্যবাদ দাদা সবগুলো পর্বের মতো এই পর্বটাও সুন্দর করে শেয়ার করার জন্য। অপেক্ষায় থাকলাম এখন পরবর্তী পর্ব দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62490.60
ETH 1674.10
USDT 1.00
SBD 0.47