২৭৬ রানের এক ঐতিহাসিক জয়!

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ऑस्ट्रेलिया की शानदार जीत समारोह.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতদিন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে মারাত্মক একটি ম্যাচ খেলা হয়েছে। এটা তৃতীয় এবং শেষ ম্যাচ ছিল। যদিও সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে। কিন্তু এই ম্যাচটা একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। একই পিচে খেলা হয়েছে, কিন্তু পিচ এর ধরণ আলাদা। একটা পিচে খেয়াল করে দেখলে বোঝা যায় যে, একই পিচে যদি খেলার পরে কোনোরকম মেরামত এর মতো কাজ করা হয়, তাহলে পিচ এর ধরণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে একদম পরিপূর্ণ রূপে ব্যাটিং পিচে কনভার্ট হয়ে গেছে।

কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচটা খুবই খুবই সিরিয়াস মুডে খেলেছে অর্থাৎ যেমনটা বিশ্বকাপ জেতা নিয়ে লড়াই করে। অস্ট্রেলিয়া এই ম্যাচে আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় । হেড আর মার্শ ওপেন করতে এসে যেনো আগন্তুক হয়ে গিয়েছিলো। প্রথম ওভার থেকেই শুরু করেছে আর শেষ অব্দি। দক্ষিণ আফ্রিকার বোলাররা শেষ অব্দি যেনো দিশেহারা হয়ে গিয়েছে। কোন ব্যাটসম্যান এর কোথায় বল ফেলবে, তার দিশা আর খুঁজে পাচ্ছিল না। যেখানে বল করছে সেখানেই শর্ট দিচ্ছে। ইয়র্কার হোক আর লো ফুলটাস বল হোক, প্রত্যেক বলে যেনো একজ বাউন্ডারি যাচ্ছে।

শেষে এমন অবস্থা উইকেট যেনো আর পড়ছেই না। এদিকে বিনা উইকেটে রান দেড়শো ক্রস হয়ে ২০০ এর কাছাকাছি। সবথেকে বেশি মেরেছে হেড, এই ম্যাচে যেনো একটা রোমাঞ্চ মুহূর্ত ফুটিয়ে তুলেছিল। পুরো ৫০ ওভারের ম্যাচ টি২০ ফরম্যাটে খেলেছে হেড। ওপেন এর দুইজন পুরো ২৫০ রানের অসাধারণ পার্টনারশিপ গঠন করে। হেড একাই 4 জনের সমান বাউন্ডারি মেরেছে। প্রায় অর্ধেক এর বেশি ওভার এরা দুইজন খেলে গিয়েছে। যেভাবে একটানা খেলে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিলো রান সাড়ে চারশো রানের বেশি হয়ে যাবে।

হেড না আউট হলে খেলা একটা বেধে যেতো, ক্ষেপে গিয়েছিলো পুরো। এ থাকলে রান সম্ভবত ৫০০ হয়ে যেতো, একটা ইতিহাস তৈরী করার মতো অবস্থা তৈরী করে ফেলেছিল। শেষে এরা দুইজন আউট হয়ে যাওয়ার পরে বেশি একটা ওভার বাকি ছিল না। কিন্তু তবে এই খেলা শুধু একটা খেলা ছিল না, অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল যেনো একটা ঐতিহাসিক ব্যাটিং। গ্রিন শেষে এসে ফুল দমে টি২০ ফরম্যাটে খেলে দিয়েছিলো। ঐটুকু সময়ে যে সেঞ্চুরি করবে এটা ধারণার বাইরে ছিল। পরপর দুটো ম্যাচে যে লজ্জাজনক হার হয়েছিলো, তার শোধ যেনো এই একটা ম্যাচে ভরপাই করে দিয়েছে।

মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩১ রানের এক বিশাল পাহাড় গড়ে তোলে। এটা যেকোনো টিমের কাছে একটা বিশাল চাপের বিষয়। কারণ প্রেসারে এই রান করা খুবই কঠিন, কিন্তু অনেক ক্ষেত্রে এইরকম রান লক্ষ্য স্থির করে খেললে চেজ করা যায়। এক্ষেত্রে এইরকম একটা ম্যাচের কথা যদি বলি তাহলে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার একটা ম্যাচ হয়েছিলো বিশ্বকাপ খেলার সময়ে, সম্ভবত ফাইনালে। সে যাইহোক, এই রান করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার যেনো কাল ঘাম ছুটে গিয়েছে। কুপার নামের একজন বলার যেনো তাদের উইকেট গিলে খেয়েছে। কেউই দাঁড়াতে পারেনি, সব মেইন ব্যাটসম্যানদের আউট করে দিয়েছিলো। পুরো ২৭৬ রানে হেরেছে। এ একটা ঐতিহাসিক ব্যাটিং ছিল অস্ট্রেলিয়ার। যাইহোক, এই ম্যাচটা অনেক ইন্টারেস্টিং লেগেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61242.42
ETH 1634.45
USDT 1.00
SBD 0.42