আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই করোনাকালীন সময়েও সুস্থ আছেন, নিরাপদে আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি খুবই মজার একটি রেসিপি। সেটি হচ্ছে চিকেন মাসালা রেসিপি ।এটি আমার খুবই পছন্দের একটি রেসিপি ।চিকেন আমরা সবাই বিভিন্ন ভাবে রান্না করে থাকি। আজ আমি চিকেন মাসালা রান্না করেছিলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু চিকেন মাসালা রেসিপি টা শেয়ার করি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।তাহলে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন মাসালা রেসিপি । |



| উপকরণ | পরিমান |
| মুরগির মাংস | ৭০০গ্রাম |
| টমেটো | ১ টি |
| আলু | ২ টি |
| পেঁয়াজ কুচি | ১কাপ |
| কাঁচা মরিচ | ৫ টি |
| আদা বাটা | ২ চা চামচ |
| রসুন বাটা | ২ চা চামচ |
| হলুদ গুঁড়া | ২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ২ চা চামচ |
| জিরা গুঁড়া | ২ চা চামচ |
| গরম মসলা গুঁড়া | ১চা চামচ |
| টমেটো সস | ১টেবিল চামচ |
| এলাচ | ৩টি |
| লবঙ্গ | ৩টি |
| দারচিনি | ২টি |
| তেজপাতা | ২টি |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |



প্রুস্তুতপ্রণালী
ধাপ-১
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে কেটে রাখা আলু ধুয়ে দিয়ে দেই। |

ধাপ-২
তারপর আলুগুলো বাদামি করে ভাজা হলে একটি বাটিতে তুলে রাখি। |

ধাপ-৩
তারপর পেয়াজ কুচি, দারচিনি, তেজপাতা ,এলাচ ও লবঙ্গ দিয়ে দেই। |

ধাপ-৪
তারপর পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেই। |

ধাপ-৫
তারপর সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেই। |

ধাপ-৬
তারপর টমেটো সস ও টমেটো কুচি দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই। |

ধাপ-৭
তারপর মাংস গুলি দিয়ে দেই ও ভালোমতো নেড়েচেড়ে নেই। |

ধাপ-৮
তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। |

ধাপ-৯
তারপর মাংস সিদ্ধ হয়ে এলে আলু দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই। |

ধাপ-১০
তারপর কাঁচা মরিচ, জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে দেই। |

ধাপ-১১
তারপর কিছুক্ষণ রান্না করার পর ব্যাস এভাবেই হয়ে গেল আমার চিকেন মাসালা রেসিপি ।এখন একটি বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপি টি ভালো লেগেছে। |

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

আপনি খুবই চমৎকার ভাবে একটি চিকেন মাসালা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিকেন মাসালা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে চিকেন মাসালা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া রেসিপিটি বেশ সুস্বাদু হয়েছিল ।খেয়ে দেখলে বুঝতে পারবেন ।আপনি ও একদিন করে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ।
এত রাতে চিকেন মাসালা দেখে তো খিদে লেগে গেল।আপনার তৈরি চিকেন মাসালা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। তরকারির কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে।
হ্যাঁ ভাইয়া খেতে বেশ সুস্বাদু হয়েছিল ।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।
আপনি অত্যন্ত চমৎকার করে চিকেন মাসালা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চিকেন মাসালা রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আর রেসিপিটা দেখে আমার মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনি রেসিপির প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। চিকেন মাসালা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আপনিও একদিন এভাবে করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খুব সুন্দর একটি কোয়ালিটি পোস্ট করেছেন আপনি। দেখেই খুব লোভনীয় লাগছিল আপনার রেসিপিটি। ঢাকায় দুইদিন যাবত গ্যাস না থাকায় মন মতন রান্না করতে পারছে না।
ঢাকায় দুদিন যাবত গ্যাস ছিল না জেনে খুবই খারাপ লাগলো ।মানুষের ভোগান্তির শেষ নেই ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন চিকেন মাসালা। দেখতে অনেক সুন্দর লাগছে এবং আপনি ধাপ গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার রেসিপিটা আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।এভাবে মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি। আপনার জন্য শুভকামনা রইল।
চিকেন মাসালা রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করলেন। আপনাদের উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।
আমার চিকেন মাসালা দেখে যে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। এভাবে আপনি একদিন করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।
রমজান মাসের প্রিয় খাবার হচ্ছে মুরগির মাংস। আমার অন্যান্য মাংসের চেয়ে মুরগির মাংস বেশি ভালো লাগে। তবে আপনার চিকেন মাসালার রেসিপি দেখে লোভ সামলানো দায়।
আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবে একদিন রান্না করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে ।ধন্যবাদ আপনাকে।
রান্না করা দেশি মুরগির মাংসের ছবিগুলো দেখে জিভে জল এসে গেল।চিকেন মসলা রেসিপিটা আগে কখনো খাওয়া হয়নি।একদম ইউনিক ছিল।রেসিপির প্রস্তুত প্রণালি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আপনার কাছে আমার রেসিপিটি ইউনিক লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।আপনি এভাবে একদিন করে দেখবেন আপনার কাছেও বেশ ভালো লাগবে ।ধন্যবাদ আপনাকে।
কি দারুন রেসিপি চিকেন মাসালা, দেখেই মনে হচ্ছে খেতে অনেক অনেক স্বাদ হয়েছে। আপনার রেসিপির রংটা এতটাই সুন্দর হয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খেয়ে আসি। কিন্তু কি করার সেরকম সুযোগ তো আর আমাদের নেই। তাই আপনার রেসিপির রন্ধনপ্রণালী দেখে শিখে নিলাম। পরবর্তী সময়ে আপনার রেসিপি অনুসারে তৈরি করে খাব। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই ভাইয়া এভাবে একদিন নিশ্চয়ই করে দেখবেন আপনার কাছেও বেশ ভালোই লাগবে ।খাবারটা কিন্তু সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার তৈরি করা চিকেন মাসালা রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে । সুন্দর হবে রেসিপিটি তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।