জেনারেল রাইটিং :- সময় শেষ হয়ে আসছে সাবধান হও।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো সময় শেষ হয়ে আসছে সাবধান হও। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...
পৃথিবীর বুকে এক বিশাল জাতি এই জাতি হল মানুষ জাতি। খুব দয়া করে মায়া করে আল্লাহতালা এই মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সময় আল্লাহ সুবহানাতায়ালা একটা কথা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আর এই কথাগুলো তিনি কেন বলেছিলেন যখন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরা কি আপনার গুনাগুন গায় না আমরা কি আপনার জিকির আজগার করিনা। তাদের এই কথার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাতায়ালা এই কথাটাই বলেন আসলে এই কথাটা বলার কারণ কি একমাত্র আল্লাহ তালাই নিজেই জানেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের কে অনেক রকম সুখ শান্তি দুঃখ কষ্ট সবকিছুই আল্লাহতালা দিয়েছেন। পৃথিবীটা একটা পরীক্ষাগার আর এই পরীক্ষাগার হলেও এখানে কিন্তু প্রশ্নপত্র সব ফাঁস করে দেয়া হয়েছে। আমরা আজব পৃথিবীর মানুষ যারা প্রশ্নপত্র ফাঁস করার থাকা সত্ত্বেও আমরা পাশ করতে পারবো না। কেন পাস করতে পারবো না আমরা পথভ্রষ্ট মানুষ তাই আমরা পাশ করতে পারবো না। বর্তমান সময়ে মানুষ টাকার পিছনে এমন ভাবে ছুটছে তারা নিজে কোন জাতি নিজে কি সেটাই ভুলে যাচ্ছে। টাকার জন্য অর্থের জন্য একজন মানুষ তার সমস্ত কিছু আর একজন আর পায়ের নিচে ঢেলে দিচ্ছে। মানুষ যেন টাকা ছাড়া আর অন্য কিছু বোঝেনা। বর্তমান সময়ের মানুষগুলোর অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেই আছে যে তারা টাকার জন্য বা অর্থের জন্য নিজের সৃষ্টিকর্তার পায়ে নয় অন্য মানুষ বা অন্য কোন কিছুর কাছে তারা মাথা নত করছে। সেই মানুষগুলো এতোটুকু বোঝে না যে তাদের এই এক সেকেন্ড শ্বাস বন্ধ হয়ে গেলেই তাদের সবকিছু শেষ। বর্তমান সময়টা এমন একটা পর্যায় বা এমন একটা দিকে মোড় নিয়েছে আমাদের সাবধান হওয়া উচিত।
সত্যি আমাদের সাবধান হওয়া উচিত কারণ বিশ্ব সব কিছু কোথায় কোন দিকে যাচ্ছে এটা বলা এখন খুব কঠিন। আমরা যেমন পৃথিবীতে এসেছি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষের মধ্যে হয়তো বা মৃত্যুর ভয়টা খুব কমে গেছে কারণ কি জানেন মানুষ এখন শুধু টাকার পিছনে ছুটছে। কিছু কিছু সময় কিছু মানুষের আচার ব্যবহার দেখলে আমার নিজের কাছে অবাক হয়ে যায় এবং নিজের কাছে অনেকটা আজব মনে হয় যে এরা কি মানুষ? টাকার জন্য অর্থের জন্য একজন মানুষ কতটা নিচে নামতে পারে এমন উদাহরণ অহরও আমাদের সামনে ঘুরছে। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে যান আমাদের উচিত এখনো সাবধান হওয়া। আমাদের উচিত ওই ধরনের পথ থেকে সরে যাওয়া যে পথ আপনাকে দিনের দিন জাহান্নামের দিকে পতিত করছে। বর্তমান সময়ে যদি আপনি কারোর ভালো চান বা কারো ভালো পথে আনার জন্য চেষ্টা করেন ওই ব্যক্তি মনে করবে কি জানেন সে যে আপনাকে এসছে সে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। যারা এই ধরনের মানুষ কোথায় চলে তারা কিন্তু বর্তমান সময়ের সব থেকেও দুর্ভাগা মানুষ। যারা নিজের ভালোটাও বুঝতে পারে না। এরা তো চোখ থাকতে অন্ধ কিসের কাছে অন্ধ একটা মানুষের কাছে অন্ধ একটা টাকার কাছে অন্ধ একটা অর্থের কাছে অন্ধ হয়ে আছে। যখন আপনি থাকবেন না আপনার সব অর্থ সব কিছু থাকবে আর এই অর্থ এমন পথে ব্যয় হবে যেটা আপনি মৃত্যুর পরে সেগুলো ভোগ করবেন কিভাবে ভোগ করবেন সেই অর্থ গুলো আসলেই কি ভালো পথে খারাপ পথে ব্যয় হবে সেটা তো আপনি জানেন না।
আমরা মানুষ জাতি আমরা বড়ই লোভী। বাহিরের মানুষ দিয়ে কোন উদাহরণ না দিয়ে নিজের ভিতরে মানুষ দিয়ে একটা উদাহরণ দিই আমরা এমন একটা লোভী মানুষ আমরা অর্থটাকে এতটাই নিজেকে আকড়ে ধরেছে যে অর্থ ছাড়া আমরা এখনো কিছুই বুঝিনা। কথায় আছে অর্থ অনর্থের মূল এই কথার কিন্তু বেশ আভিধানিক অর্থটা খুব গভীর। বর্তমান সমাজের অবস্থাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে অবস্থা থেকে পিছনে ফেরা অনেক কঠিন। এই যে আমি তুহিন আছি না আমিও কিন্তু টাকার পিছনে ছুটি আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে একদিন হাপিয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন একদিন হাপিয়ে যাব ঠিকই কিন্তু দিনশেষে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখবো বা আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে কি পেয়েছেন আর কি করেছেন। পৃথিবীতে সব কিছু পড়ে থাকবে শুধু যাবে আপনার আমলটা অর্থাৎ আপনি পৃথিবীতে ভালো কাজ করেছেন সেইগুলোই যাবে। বর্তমান সময়টা বিশ্লেষণ করলেই বোঝা যায় পৃথিবীটা কিন্তু অনেকটা কাছে চলে এসেছে অর্থাৎ এর সময়সীমা অনেকটা কমে গেছে অর্থাৎ পৃথিবীর বয়স শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত কিছু শস্যক্ষেত্রে আমাদের উৎপাদন করা উচিত যেটা নিয়ে আমরা ওই পরকালে যেতে পারি । যে জায়গাটা অনন্তকাল যে জায়গা থেকে আর ফেরার সম্ভব নয়। আপনি মিনিয়ন বিলিয়ন টাকার মালিক কিন্তু মরে গেলে আপনি শুধু কয়েক হাজার টাকার কিছু কাপড় সাথে করে নিয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনার সাথে কিছুই যাবে না তাই সাবধান হন। আমি কাউকে উপদেশ দিচ্ছি না শুধু এতটুকুই বলতেছি সাবধান হন। নিজের জীবনটা কেমন ভাবে উপভোগ করবেন না আর নিজের জীবনটাকে অর্থের কাছে এমন ভাবে বিসর্জন দিবেন না যেটা আপনি পরবর্তীতে এগুলোই আপনার জন্য অভিশপ্ত হয়ে দাঁড়ায়।
আমরা মানুষ বড়ই লোভী বড়ই স্বার্থনিজ। বর্তমান সমাজে দেশে বিদেশে মানুষের মধ্যে এমন কিছু কথা শুনে যারা নিজের জন্য নিজের স্বার্থের জন্য অর্থের জন্য এমন নিশোহীনতার কাজ করে যেটা কখনোই কল্পনাই করা যায় না। আমি চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন নিজেকে শুধরানোর জন্য নিজেকে সেই পথে চলার জন্য যে পথ আপনাকে মুক্তি দান করবে। সেই পথ থেকে ফিরে আসেন যে পথ আপনার জন্য কাম্য নয়। অর্থ চাটকিয়তা এগুলো জীবন নয় জীবন হল সেইটা যে জীবনে আপনি অবশ্যই সৃষ্টিকর্তার অনুসরণ করে জীবন অতিবাহিত করেন এটাই হল আসল জীবন। আমরা পৃথিবীতে দীর্ঘদিন যাবত বেঁচে থাকার জন্য আসি নাই তাই যেখানে অনন্তকাল আমরা থাকবো ঠিক সেই পৃথিবীর কথা সেই জীবনের কথা আমরা একটু চিন্তাভাবনা করি এবং সেই পথে চলার মানসিকতা তৈরি করি তাহলেই আমরা দিনশেষে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব এবং সেই জীবনটাকেও আমরা বেশ সুন্দরভাবে থাকতে পারবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
সত্যি আমরা অর্থের কাছে নিজের জীবনটা বিসর্জন করে দিচ্ছি। তবে বর্তমান সময়ে অর্থ ছাড়া কোন কিছুই হয় না। আর অর্থ বলে মানুষ সবকিছু অর্জন করতে পারে। আপনি অনেক সুন্দর শিক্ষামূলক একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ।