নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -৩১।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ১০ - ০২ - ২০২৪)


Screenshot_2025-02-10-10-16-50-952_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ৩১"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ৩১।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য১৯ মিনিট ৪৩ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৭ জুন ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


IMG_20250210_102457.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গ্রামের মানুষকে অনেকে পাগল বলে আসলে তার মূল কারণ হলো তারা সহজ সরল। গ্রামের সহজ সরল মেয়েদের ভোলা ভালা করে পরিচালক যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এটা কতদূর পৌঁছাবে সেটা এখন দেখার বিষয়। তারপরও কিছু কিছু সময় কিছু কাজ হয়ে যায়। যেমন আজকে পরিচালক গিয়েছিল নাদিয়াদের বাসায় নাদিয়ার চাচা দেখে বলছিল ইনিকে তখন বলছিল উনি হচ্ছে সিনেমা তৈরি করেন। এই কথা বলার পরে পরিচালক যখন হাত বাড়িয়ে দিয়েছিল তখন সে তার দিক অগ্রসর হচ্ছিল এমন অবস্থা দেখে তার চাচা তার হাত ধরে টেনে নেয় এবং পরিচালককে মারার জন্য লাঠি নিয়ে আসে। পরিচালক তো এইচ দেখে সেই দৌড় দৌড়াতে দৌড়াতে একটা বাড়িতে যেয়ে ওঠে তখন এক চাচীর কাছে গিয়ে পানি চাই । চাচী বিষয়বস্তুর সম্পর্কে সে জানতে চায় এবং তাকে সবকিছু বলে।


IMG_20250210_102437.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
তাদের মধ্যে কথা হতে হতে চাচি দুইটা মেয়ে চলে আসে এবং তার মেয়ে দেখে পরিচালক পুনরায় তার সেই সহজাত স্বভাবে ফিরে আসে। এইটা দেখে চাচী তখন বলে বাপ তোমার না পানি পিপাসা লাগছিল পানি নিয়ে আসি। তখন ওই পরিচালক বলছিল আচ্ছা চাচী আমার জন্য একটু পানি নিয়ে আসেন তাই বলে চাচীর ঘরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরে বড় একটা দা নিয়ে চাচী বাহিরে আসে। এটা দেখে পরিচালক ভয় পেয়ে যায় এবং সে তখন পালানোর চেষ্টা করে। দৌড় দেয় পুনরায় চাচি তার পিছনে পিছনে দৌড় দিয়ে বলে তুই কোথায় যাচ্ছিস তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস। তাকে বলে এই তুই দাঁড়া তোকে আমি আজকে কেটেই ফেলবো তোর এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস। তুই পালিয়ে কোথায় যাবি তুই যেখানে যাবি তোকে আজকে আমি কেটেই ফেলবো এই বলে চাচ্ছি তার পিছনে পিছনে ধাওয়া করে।


IMG_20250210_102416.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এই নাটকের তিনরত্ন আছে এদের অভিনেতা আমার কাছে সবচেয়ে দারুন লেগেছে। প্রতিনিয়ত গ্রামে মানুষের উপকার করার জন্য সে আরও কিছু কাজ করে থাকে তারা। কিন্তু মূল বিষয় হলো তারা মানুষ উপকার করে কিন্তু কারো না কারো জিনিস চুরি করে এনে অন্যকে দেয় এটা হল তাদের উপকারের পন্থা। যখন বিষয়টি অন্যদিকে যাচ্ছিল তখন তাদেরকে এই গ্রামের মানুষ সবাই একটু অন্য চোখে দেখা শুরু করল। আবার কিছু লোক তাদেরকে অনেক ভালোবাসতো যাহোক এ বিষয়ে যেন তারা সেখান থেকে চলে অন্যত্র চলে যাচ্ছে। রাস্তার মধ্যে যাওয়ার সময় আখম হাসান তাকে জিজ্ঞাসা করে যে তোর কাছে কত টাকা আছে। তখন সে বলে আমার কাছে মাত্র আর ২০ টাকা আছে তুই টাকাটা আমার কাছে। এরপরে ভ্যান থেকে নেমে আখম হাসান চলে যায় তার কিছুক্ষণ পরেই আরমান চলে যায় এভাবে সবাই সেখান থেকে চলে যায়। এবার ভ্যানওয়ালা বলে ভাই তুমি কোথায় যাচ্ছ তুমি টাকাটা দিয়ে যাও কিন্তু তার কাছে তো কোন টাকা থাকে না তাই তার মোটা মানুষের গায়ে যে জায়গাটা থাকে সেটা রিক্সাওয়ালা খুলে নেই। এই জায়গাটা বেশ চমৎকার লেগেছে।


IMG_20250210_102357.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গত পর্বে আপনাদের বলেছিলাম যে গরুর ছোট বাছুরকে ধানের ক্ষেত থেকে আনার দায় থাকে ধরে রাখা হয় অর্থাৎ ভালো মানুষের দুনিয়ায় যে কোন এটা এখানে বোঝানো হয়েছে। রীতিমতো তাকে বেশ অত্যাচার করা হয়েছে এখানে তারপরও তাকে কোনভাবে ছেড়ে দেয়া হয়নি সে বারবার বলছিল আমি নির্দোষ আমি এই কাজটা করেছিলাম এভাবে কিন্তু তারা কোনভাবেই মানতে রাজি না। এরপরে ওই লোকের বন্ধুর বড় ভাই আসে কিন্তু তারা তো তাকে চেনে নি অর্থাৎ তাকে তো দেখে নাই তাই তারাও চিনতে পারছে না তখন তারা বিভিন্নভাবে মানুষকে বোঝানো এবং মানুষ তারা বুঝতে পারল তারপর তাকে ছাড়লো না । তখন ঐ ব্যক্তি বলা আছে ঠিক আছে তাহলে গ্রামের মন্ডল আছে চেয়ারম্যান আছে তাদেরকে ডাকি তারপরে যে বিচার হবে সেটাই। এই নাটকটি এখানে শেষ হয়ে যায় পরবর্তী পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ৩১ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অন্যায় করে এবং সেই অন্যায় অন্যের উপরে চেপে দেয় । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৭ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-10-15-16-30-888_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-02-10-15-20-15-326_com.coinmarketcap.android.jpg

 last year 

Screenshot_2025-02-10-15-22-57-473_com.android.chrome.jpg

 last year 

আজকে আপনি ভবঘুরে নাটকের ৩১ তম পর্ব শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আসলে এ ধরনের সামাজিক নাটক গুলো পরিবারের সদস্যদের সঙ্গে বসে একসাথে দেখা যাবে।আর এখনকার নাটক গুলো তো অশ্লীলতা দিয়ে ভরা,এই জন্য এ ধরনের নাটক গুলো দেখা হয় না। সর্বোপরি ধন্যবাদ আপনাকে

 last year 

আপনি ঠিক বলেছেন এই সমস্ত সামাজিক নাটকগুলো পরিবারের সকলকে নিয়ে বসে দেখা যায়।

 last year 

ভাব ঘুরে নাটকের ৩১ তম পর্বটা আপনি রিভিউ করেছেন। চমৎকার ভাবে আপনার রিভিউ করাটা অসাধারণ ছিল। বেশ ভালো লাগলো চমৎকার এই রিভিউ দেখে। একদম গুছিয়ে সম্পূর্ণ বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করেছেন। তাই আপনার অনুভূতির মাধ্যমে নাটকটা সম্পর্কে ধারণা পেলাম ভালো।

 last year 

শেষের কয়েকটি পর্বের মধ্যে এই পর্বটি আসলে অনেক সুন্দর দেখবেন ভালো লাগবে।

 last year 

ভবঘুরে নাটকের ৩১ তম পর্বের রিভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটক দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। তবে বর্তমানে এরকম নাটক গুলো খুব একটা দেখা হয় না। আপনার শেয়ার করা এই নাটকের বেশিরভাগ পর্বের রিভিউ আমি পড়েছি। এই পর্বের কাহিনীটাও অনেক সুন্দর ছিল। অপেক্ষায় থাকলাম এখন নাটকটার পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।

 last year 

আসলে আপু এই ৩১ নম্বর পর্বটি খুবই চমৎকার। এই পর্বটি দেখে বেশ মজা পেয়েছিলাম।

 last year 

ধারাবাহিকতা বজায় রেখে আজকে ভবঘুরে নাটকটির 31 তম পর্ব শেয়ার করেছেন। আর এই পর্বের মূল আলোচনা যেটা মনে হলো আমার কাছে তার হচ্ছে মানুষ নিজে ভুল করে অন্যের কাঁধে চাপাতে চাই। এই বিষয়টি আসলেই নিন্দনীয়। এরকম মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চমৎকার রিভিউ করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

জি আপু আপনার মন্তব্যের সাথে আমি সহমত পোষণ করলাম।

 last year 

এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। নাটকটার ৩১ তম পর্বের রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

বাংলাদেশের নাটক গুলো দেখলে মুভি দেখার আর ইচ্ছা করে না। এ নাটক গুলো খুবই সুন্দর।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.24
ETH 1682.04
USDT 1.00
SBD 0.42