স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।

০৬ রমজান ১৪৪৫ হিজরি, ০৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


তুমি এসেছিলে পরশু..._20250307_121845_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

গোলাপ ফুল, তুমি সুন্দরী, মধুরী রক্তিম লাল।
প্রেমের প্রতীক, হৃদয়ের রাগিণী তুমি ফুলের রানী।
তোমার পাপড়ির কোমল এক স্পর্শ ভরে যায় গন্ধে।
ভালোবাসা ছড়ায় মধুর সুবাসে মন ভুলায়,
চিরকাল থাকবে তোমার রূপের মাধুরী তুমিতো রানী।

অনু কবিতা-২

গাছের তলায় লুকিয়ে থাকে দুপুরের রুদ্র।
রুদ্র দুপুরের মত কাটে অস্থির গভীর রূঢ়।
ধূলির রাজ্যে দুপুর হয়ে ওঠে অন্ধকার ময়
তবুও চলতে থাকে জীবন অস্থির এই বেলা।
প্রচণ্ড রোদে শুকিয়ে যাওয়া রাস্তা ঘাট।

অনু কবিতা-৩

আমের মুকুল হাসে পুলকিত শাখায় শাখায়,
হালকা ফুলের কোলে, মিষ্টি গন্ধের খেলা।
সেই মুকুল হয়ে ওঠে চমৎকার স্বাদের খাবার।
যতই কেটে যায় দিন ততই বাড়ে আম
আমের মুকুল থেকে ফল এটা সৃষ্টি নেয়ামত ।

অনু কবিতা-৪

গ্রীষ্মের তপ্ত দুপুর বেলায় আকাশ আঁধারে ঢাকা
আকাশের কোলে ছুটে আসে মেঘের গর্জন,
পাখিরা ডানা মেলে উড়াল দেয় অজানায়।
ঝড়ের ঝাপটায় থেমে যায় জীবনের একধারায়।
গ্রীষ্মের ঝড়ে জীবন যেন এক নীরব অনুগ্রহ।



পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

Screenshot_2025-03-07-14-35-27-141_com.android.chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-07-14-40-18-131_com.twitter.android.jpg

 last year 

ছোট কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে তৃতীয় কবিতা টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

কবিতা ভাললাগার একটা বিষয়। আমার লেখা কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ছোট কবিতাগুলো পড়ে আমি মুগ্ধ। আজকে আপনি বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি কবিতাই খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী। বিশেষ করে তৃতীয় কবিতাটি আমার একটু বেশি ভালো লেগেছে। আপনার লেখার মাধ্যমে অনুপ্রেরণা পাচ্ছি। এমন সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এই বিষয়টা আমার দারুন লাগলো ভাই আপনি আমার লেখা দেখে অনুপ্রেরণা পাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

চমৎকার অনু কবিতার লাইনগুলো শেয়ার করেছেন এক কথায় দারুন লিখেছেন। এর আগেও আপনার লেখা বেশ কয়েকটি অনু কবিতা পড়েছিলাম বরাবরই সুন্দর ছিল। যাইহোক আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

নিজের জায়গা থেকে চেষ্টা করি ভাই সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

অন কবিতা নয় ভাইয়া অণুকবিতা। টাইটেলটা এডিট করে নেবেন৷

প্রকৃতিকে ঘিরে প্রতিটা অণুকবিতাই খুব সুন্দর।লিখেছেন। আর দারুণ সব বিশেষণের প্রয়োগ করেছেন। যা আপনার কবিতাকে অনেকবেশি সুখপাঠ্য করে তুলেছে।

 last year 

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট একটি ভুল আমাকে ধরিয়ে দেয়ার জন্য।

 last year 

খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করলেন ভাইয়া। আপনার লেখা কবিতা এবং অনু কবিতা আমার কাছে বেশ ভালো লাগে। গোলাপ ফুল নিয়ে কি দারুন লিখেছেন সত্যি প্রশংসনীয়। গ্রীস্মের ঝড়ের দারুন মুহূর্ত কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন। প্রত্যেকটি কবিতা অসাধারণ লাগলো ভাইয়া। সুন্দর কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে বেশি উৎসাহিত করার জন্য।