জেনারেল রাইটিং:- কল্পনাতে সুন্দর,বাস্তবতায় নয়।

in আমার বাংলা ব্লগlast year
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো কল্পনাতে সুন্দর বাস্তবতায় নয়। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


sylvester-9289766_1280.webp

Source


আমরা মানুষ সম্ভবত কল্পনাতে ভাবতে আমরা একটু বেশি ভালোবাসি। আসলে কল্পনা হল মনের একটা আবেগ। যখন মানুষ আবেগ নিয়ে অনেক কিছু কল্পনা করে তখন সেগুলো বেশ ভালো লাগে। আর আবেগের সবকিছু যেন একটু বেশি সুন্দর হয়। আরে সুন্দর হওয়ার কারণে মানুষ একটু বেশি বেশি আবেগপ্রবণিত হয়। এখন কথা হল কল্পনা কেন এত সুন্দর হয় আসলে কল্পনা তৈরি করা হয় নিজের মনের মতো করে। আর নিজের মনের মত করে কল্পনা করা হয় বলেই কল্পনার সাথে বাস্তবতার কোন মিল নেই। যদি কেউ নিজের কাছে একটু প্রশ্ন করে কল্পনাটা বলতে কী বোঝায় বা কল্পনা কেমন? দেখবেন নিজের কাছে অটোমেটিক প্রশ্নের উত্তর চলে আসবে কল্পনা হলো একটা ভিন্ন জগৎ ভিন্ন জায়গা ভিন্ন কিছু অনুভূতি। মানুষ সম্ভবত কল্পনা করতে ভালোবাসে একটা বয়সে। আসলে এই বয়সটা এমন একটা সময় যেখানে মানুষ কল্পনায় ভাসতে ভালোবাসে। মনে হয় যেন কল্পনা স্বর্গরাজ্যে সে বেরিয়ে এসেছে। কিন্তু বাস্তবিক অর্থে কল্পনার সাথে যে বাস্তবতার কোন মিল নেই এটা কিন্তু সে বুঝতে পারে অনেক পরে যখন সে বাস্তবায় সামনে এসে পড়ে।


আপনি যদি গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন বাস্তবতা এবং কল্পনার সাথে কতটা বিরোধপূর্ণ। তবে আমরা যে সময় কল্পনাকে বেশি প্রাধান্য দিই এটা হয়তোবা অনেকেই জানিনা। তবে এই কথাটি কিন্তু বেশি মানানসই হয় সেটা হল একটা বয়সে। খেয়াল করে দেখবেন যখন কোন মেয়ে বা ছেলের একটা বয়স আসে তখন এই বয়সে তারা খুব কল্পনা করতে ভালোবাসে। আমার মনে আছে আমার একজন টিচার বলেছিল যখন এই বয়স আসে তখন ছেলে এবং মেয়ে কল্পনায় আকাশে উড়ে বেড়ায়। মনে হয় যেন তাদের চোখে সরিষার ফুলের মত রঙিন হাওয়া দেখছে। এ হাওয়াতে গা ভাসিয়ে দেয় তারা। যখন রঙের এই খেলা শেষ হয়ে যায় যখন বাস্তবতা তাদের সামনে আসে তখন তারা বুঝতে পারে আসলে কল্পনায় সুন্দর কিন্তু বাস্তবতায় নয়। আর বাস্তবতা অনেক কঠিন যেটা কল্পনাতে শুধু চোখের সামনে কিছুক্ষণ রং এর মত কিছু প্রজাপতি ওরে এমন মনে হয়। তবে এটা ঠিক কিছু কিছু সময় কল্পনাতেই অনেক কিছু সুন্দর মনে হয়। আর কিছু সময় কল্পনাতে যদি গা ভাসিয়ে দেয়া যায় তাহলে মনে হয় যেন কিছু ক্ষণিকের জন্য অনেকটা শান্তি প্রদান হয়। অবশ্য এটা সবার জন্য প্রযোজ্য নয় কিছু মানুষের জন্য।


আকাশে যখন রংধন ওঠে তখন দেখতে ভীষণ ভালো লাগে। তবে নিজের মনটাকে কি কখনো রংধনুর মত সাজাতে চাও কেউ? আর যদি কেউ চায় তাহলে কি সেটা সম্ভব কখনোই সম্ভব নয়। এটা মূলত অবাস্তব কারন আমি প্রথমেই বলেছি বাস্তবতার সাথে কল্পনার কোনো সম্পর্ক নেই কারণ কল্পনা তো কল্পনায়। তখন আমাদের নিজের কোন কিছুকে অভিজ্ঞতা কাজে লাগায় বা কোন চাওয়া পাওয়া টাকে কাজে লাগাতে চেষ্টা করি তখন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন অনেক সময় মানুষ কল্পনাতে অনেক কিছু মনে মনে ভেবে রাখে। তবে এই ভাবনাগুলো যখন ঘুম থেকে জেগে ওঠে সকালে সূর্যের মতো দিনের আলোর মত সবকিছু পরিষ্কার হয়ে যায় তখন মনে হয় যেন আসলে এগুলো কল্পনা ছিল বাস্তবতা নয়।কল্পনার সাথে যে বাস্তবতায় মিল রাখে না সেই ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যায়। তবে হা একটা কথা কিন্তু আছে সেটা অনেক দামি কথা আর সেটা হল প্রথমে যদি আপনি কল্পনা করেন আর কল্পনাটা যদি একটা নিয়মের মধ্যে হয় আর সেটাকে যদি আপনি বাস্তবে রূপ দেন তাহলে কিন্তু আপনি সাকসেসফুল। কারণ পৃথিবীতে অনেক মানুষ হয়েছে যারা কল্পনা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর রূপ দেয়। যদিও এই লোকের সংখ্যা পৃথিবীতে অনেক কম।


তবে পরিশেষে বলতে পারি কল্পনা এবং বাস্তবতা যদিও এক নয় তবে কিছু কিছু সময় কল্পনাও করতে ভালো লাগে। যাকে বলে মিথ্যা ভালোবাসার অর্থাৎ ভালবাসায় যেমন কল্পনার মত মনে হয় কিছু সময় ঠিক বাস্তবতার খাতিরে সেটাতে কোনভাবে গণ্য করা যায় না। তাই আমরা সব সময় কল্পনা এবং বাস্তবতায় একত্রে মিশিয়ে দিব না। কল্পনা কল্পনাতে সুন্দর কিন্তু বাস্তবতা নয় বাস্তব জীবনটা অনেক কঠিন এবং এটাই হচ্ছে আসল কথা। আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেয়ার জন্য আমাদের বাস্তবতা টাকে মেনে নিতে হবে। কল্পনা এবং বাস্তবতা নিয়ে চেষ্টা করেছি কিছু লেখার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কিছু সময় কিছু কথা তুলে ধরার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কল্পনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাস্তবতা টাকে মেনে নিতে হবে ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-01-02-20-45-23-000_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-01-02-20-47-43-390_com.coinmarketcap.android.jpg

 last year 

Screenshot_2025-01-02-20-50-41-585_com.android.chrome.jpg

 last year 

কল্পনা আর বাস্তবতা কখনো এক নয়। আসলে আমরা কল্পনায় অনেক কিছু করি কিন্তু বাস্তবতায় তা করা সম্ভব নয়। যাইহোক আমরা কল্পনা করতেই অনেক ভালোবাসি। আপনি বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

জীবন আসলে কল্পনাতে যত সুন্দর বাস্তবতায় তত কঠিন। আমরা কল্পনাতে অনেক কিছু সাজাই অনেক কিছু পরিকল্পনা করে বসে থাকি। যখন বাস্তবতার সম্মুখীন হয় তখন বোঝা যায় আসলে জীবন কত কঠিন। আপনি সুন্দর অবজ্ঞতা নিয়ে লেখাগুলো লিখলেন। আপনার লেখা প্রতিটি লাইন পড়ে খুব ভালো লেগেছে অনেক কিছু জানতে পারলাম।

 last year 

আমার লেখাগুলো পড়ে আপনার ভালো লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 last year 

আপনার বাস্তবিক উদাহরণটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। রংধনু অনেক সুন্দর কিন্তু আমরা কখনো রংধনুর মত করে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারব না। হয়তো কল্পনাতে অনেক অনুভব করতে পারবো কিন্তু বাস্তবতাটা বেশ কঠিন।

 last year 

চেষ্টা করি বাস্তবতাকে সামনে তুলে ধরার জন্য কিছু উদাহরণ টেনে।

 last year 

কল্পনাতে সবকিছু জাস্ট অসাধারণ লাগে।কিন্তু বাস্তবে কিন্তু তা নয়।কল্পনায় সবকিছু সুন্দর। কিন্তু বাস্তবে অনেকটাই ভিন্ন। আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি নিয়ে লিখলেন।খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা অনুভূতি গুলো । অনেক ধন্যবাদ ভাইয়া বিষয়টি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

কল্পনা এবং বাস্তবতা একেবারে বিপরীত৷ কল্পনায় যা কিছু আমরা সুন্দর এবং অসাধারণ দেখতে পাই তা বাস্তবে কখনোই মিল হতে পারে না৷ আর কল্পনার যে সকল জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই সেগুলো যদি আমরা প্রতিনিয়ত বাস্তবে রূপান্তর করতে চাই তা কখনোই সম্পন্ন হবে না। সুন্দর পোস্ট শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64246.26
ETH 1730.98
USDT 1.00
SBD 0.42