আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
০৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

১৫ রবিউল সানি১৪৪৫ হিজরি। ২০ অক্টবর ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20241013_160332_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

তুলসী পাতার গন্ধে ভরে ওঠে আঙ্গিনা
মিষ্টি রোদের ঝলমলে হেলেদুলে থাকে।
মানব জীবনের একটা বড় মহা ঔষধ এটা
সাধনা ছোঁয়া চিকিৎসকের স্মরণ তুলসী পাতা।

অনু কবিতা-২

সকালে সূর্যের হাসি মন ভরে দেয়
পাখিরা গান গায় উড়ে চলে উজানে
সকালে রোদের হাসির উজ্জ্বলতার ধারণ
সকালে রোদের হাসি যেন এক স্বপ্নের বাঁধন।

অনু কবিতা-৩

গোধূলি সোনালী আলো নেমে আসে নিচে
আকাশে মেঘের গালিচা রং বদলে নাচে।
পাখিরা ফিরছে গৃহে রং বদলের এই দিনে
গোধূলে রাঙিয়ে আনে জীবনের এক মহাআনন্দ।

অনু কবিতা-৪

নদীর গায়ে রোদের ঝলক সোনার মত জ্বলে
শান্ত বাতাসের ছোঁয়ায় মনের মধ্যে অফুরন্ত সুখ
সবকিছু যেন শান্ত হয়ে যায় নদীর প্রখর স্রোত
নেমে আসে যেন উজান ভাটায় শান্তির গায়।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি অনেক সুন্দর কবিতা লেখেন এর আগেও আপনার লেখা অনেকগুলো কবিতা পড়েছি আজকেও তার ব্যতিক্রম নয়। অনেক সুন্দর লিখেছেন ভাই কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে প্রত্যেকটা অনু কবিতা পড়তেও অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখেছেন এই অনু কবিতাগুলো। এভাবেই প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করলে, পরবর্তীতে আরো অনেক সুন্দর কবিতা লিখতে পারবেন আপনি।

 2 years ago 

আসলে আপু আমি অনু কবিতা লিখতে বসলে চেষ্টা করি ভিন্ন ধরনের টপিকস নিয়ে লিখতে। এতে করে কবিতার সৌন্দর্য বাড়ে। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। ছোট ছোট অনু কবিতা গুলোর মাধ্যমে অনেকগুলো কবিতা একসাথে পড়া যায়। এতে করে পড়ার আগ্রহ অনেকটা বেড়ে যায়। খুব সুন্দর হয়েছে প্রতিটা কবিতা।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সাথে একমত ভিন্ন ধরনের কবিতা থাকলে পড়তে ভালো লাগে কারণ ভিন্ন ধরনের ভিন্ন স্বাদ।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি চারটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটা লাইন আমাকে বেশি মুগ্ধ করেছেন। এত সুন্দর ভাবে সহজ সরল কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে আমাকে আরো বেশি উৎসাহিত করার জন্য।

 2 years ago 

অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি মনের ছোট ছোট অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও এ কবিতাগুলো গভীরতা অনেক। তবে আপনার অনু কবিতার ভাষা সত্যি অসাধারণ। ভালো লাগলো আপনার সবগুলো অনু কবিতা পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা বেশি থাকে আর এজন্যই ভালো লাগে ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। ভাষাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ছন্দের তালে খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন। অণু কবিতা গুলো ছন্দে মিল ছিল। যার কারণে পড়ে বেশি ভালো লাগলো।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলোর বিষয়বস্তু বেশ ভালো ছিল। পড়ে ভালো লাগলো।আশা করছি আগামীতে আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। আপনার অনু কবিতাগুলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

সব সময় চেষ্টা করি আপু। আর অবশ্যই এটাও চেষ্টা করব সামনের দিন গুলোতে সুন্দর ভাবে কবিতা গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য।