ভিন্ন ধরনের রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৩ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ।

১৭ সাবান ১৪৪৫ হিজরি। ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



১ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102243.jpg

আমাদের দেশের শীতকালে বিভিন্ন প্রকারের ফুল দেখা যায় এসব ফুলের মধ্যে কিছু ফুল রয়েছে যেসব ফুলগুলো শুধু শীতকালে জন্মে থাকে এর মধ্যে অন্যতম হলেও ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলো হয়তোবা অনেকেই চিনে থাকবে না রে এই ফুলটি অন্য ফুলের থেকে বেশ তুলনামূলক বড় হয়ে থাকে। তবে আমি আজকে আপনাদের মাঝে যে ফুলটি এখানে তুলে ধরেছে সেটা হল ডালিয়া ফুলের কুঁড়ি। অর্থাৎ ফুলটা এখনো পরিপূর্ণভাবে ফুটে ওঠে নাই। ফুলটি এখনো কুড়ি হয়ে রয়েছে কিন্তু ফুলটি এই সময় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিছু মুহূর্তে এই সমস্ত সৌন্দর্যগুলো সব মানুষকে মুগ্ধ করে। ফুলের এই কুড়ি থেকেই ফুল বড় হয়ে উঠবে একটা সময়। যখন এটি বড় হবে তখনও দেখতে বেশ ভালো লাগবে তবে এই অবস্থায় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই ফুলের উপরে।


২ নং ফটোগ্রাফি।

IMG_20250216_102024.jpg

আসলে ফটোগ্রাফি হলো ভালোলাগা থেকেই ফটোগ্রাফি তৈরি হয়। কোন কিছু যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার সাথে ফটোগ্রাফি করবেন না এটাই স্বাভাবিক। আর যদি কোন কিছু আপনার ভালো লাগে আপনার সব সময় চেষ্টা করবেন সেটা কি ফটোগ্রাফি করতে ঠিক তেমনি এই ফটোগ্রাফিটি এখানে আলো এবং অস্থির করে রাখা হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছিল ভাবনা একটা ফটোগ্রাফি করি ফটোগ্রাফি করার পরে আরো সুন্দর লাগলো আমার কাছে। আমি জানি আমার মনে হয় যারা আপনের ফটোগ্রাধারা দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লেগেছে কারণ ভালো লাগার মতই কিন্তু এই ফটোগ্রাফিটি হয়েছে। এই যে আমি প্রথমে বলেছিলাম ফটোগ্রাফি সৌন্দর্যের উপর নির্ভর করে আপনার ভালো লাগলে আপনি সেটা ফটোগ্রাফি করবেন এটাই স্বাভাবিক।


৩ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102236.jpg

ফুল বিভিন্ন রকমের হতে পারে এবং বিভিন্ন রঙেরও হতে পারে তবে যে কোন রংয়ের মধ্যে আমি সব থেকে বেশি ভালো লাগে লাল রঙের ফুলগুলো। এই ফুলটি নাম আমার জানা নেই কিন্তু লাল রঙের ফুল বলেই ফটোগ্রাফি করেছিলাম আর এই ফটোগ্রাফি টা আমার কাছে দারুন লেগেছে। এই ফুলটি শুধু শীতকালে দেখা যায় অন্য কোন সময় আমরা দেখা যায় কিনা সেটা আমার জানা নেই তবে আমি কিন্তু শীতকালে এই ফুলটি দেখে থাকি। ফুলের সৌন্দর্য তার আকর্ষণে এই ফুলটা আমার মনে হয় সকলকে আকর্ষণ করে তুলবে। আর এই ফুলটি নাম জেনে আপনার কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। তবে ফুলটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর।


৪ নং ফটোগ্রাফি।

IMG_20250216_102043.jpg

স্থানভেদে কোন জিনিসের নামের ভিন্নতা থাকতে পারে তবে জিনিস কিন্তু একই। এখানে যে ছবিটা আপনারা দেখতে পারছেন এটা হল পুঁইশাকের ফল। আঞ্চলিক ভাষায় এর নাম বলে মেসছড়ি। হয়তোবা অন্যান্য স্থানে এ নামের ভিন্নতা থাকতে পারে। এই জিনিসটা দেখে ফটোগ্রাফি করলাম এই কারণে এটা নিয়ে কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন এটা নিয়ে আমরা খেলা করতাম। আবার কখনো কখনো এটা দিয়ে আমরা বনভোজন করে ফেলেছি। কিছু জিনিস থাকে যেগুলো বয়সে সাথে সাথে হারিয়ে যায় আবার কিছু জিনিস থাকে যেগুলো সব সময় মনে পড়ে মনে করে দেয় সেই ছোটবেলার শৈশবকালটা । এই ফল কিন্তু তেমনি তবে এখন আর সেই সমস্ত স্মৃতি গুলো বা সেই জিনিস গুলো মানুষের মধ্যে নেই।


৫ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102213.jpg

কয়েক ধাপ উপরে একটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার মনে হয় এই ফুলটা এবং এই নিচের এই ফুলটি একই ফুলের জাত। শুধু রংয়ের দিক থেকে ভিন্নতা ওইটা হলো লাল এটা হল সাদা আমার কাছে সেটাই মনে হচ্ছে যদিও এই ফুলের নাম আমার জানা নেই। আর এই ফুল সম্পর্কে বিস্তারিত আমার কোন বিষয়ে আমার জানা নেই তাই আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না তবে যদি আপনাদের কারো এই ফুল সম্পর্কে কোন কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনার আমাকে জানাবেন। তবে ফোল্ডে দেখতে কিন্তু বেশ সুন্দর কারণ লাল ফুলের একটা সৌন্দর্য সাদা ফুলের ভিন্ন সৌন্দর্য।


৬ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102117.jpg

এই ফুলটি সবাই চিনে থাকবেন এই ফুল হলো শীতকালে সবথেকে গর্জিয়াস ফুল হলো গাঁদা ফুল। যে ফুলটি অন্য সময় না দেখা গেলেও শীতকালে অবশ্যই দেখা যাবে এবং আপনি যেখানেই যাবেন সেখানে দেখা যায়। অনেক সময় মানুষ সখের বসে এগুলো বাড়ির আঙিনায় লাগিয়ে থাকেন। আবার দেখবেন শহরের মানুষ ছাদের উপরে টবেল এই ফুলগুলো লাগিয়েছে। আর শহর অঞ্চলে দেখবেন এই ফুলগুলো মানুষ ভ্যানে করে বিক্রি করে বেড়াচ্ছে। তবে সব ফুলের কিন্তু ভিন্নতা রয়েছে এই ফুলেরও বেশ ভিন্নতা রয়েছে কোনটা ছোট হয় মাজারের সাইজের হয়ে থাকে। আরে রঙেরও ভিন্নতা রয়েছে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে আর এর মধ্যে ভালো লাগে এই রং এর ফুলটি।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতেই বেশিরভাগই আমাদের স্কুলের ফুল বাগান থেকে ধারণ করে। স্কুলের ফুলবাগানে আসলেই এবছর দারুণ দারুণ ফুল ফুটেছে।

 last year 

ঠিক ধরেছো ভাইয়া তোমার স্কুলের সামনে থেকেই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম।

 last year 

Screenshot_2025-02-16-11-17-09-439_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-02-16-11-22-19-603_com.android.chrome.jpg

 last year 

ভিন্ন ধরনের রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই।ফটোগ্ৰাফি করাটা এখন নেশায় পরিনত হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, গাঁধা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

জি ভাইয়া ঠিক বলেছেন ফটোগ্রাফি করাটা এখন নেশায় পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া শীতকালের গর্জিয়াস এবং খুবই জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল। শীতকালে বিভিন্ন জাতের গাঁদা ফুল দেখা যায়। আর এই ফুল গুলো বাড়ির আঙ্গিনায় ছোট ছোট টব বা মাটিতে লাগিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমি দেখেছি অনেকেই ছোট ছোট টবে এই ফুলটি লাগিয়ে থাকে আসলে সৌন্দর্য সব সময় মানুষের ভালো লাগে।

 last year 

আসলে শীতকালে বিভিন্ন রকম ফুল ফোটে এবং বিভিন্ন নার্সারি সাজে ফুলে ফুলে। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো এবং যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

চেষ্টা করেছি যথার্থ বর্ণনা দিতে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যি কিন্তু আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি ভিন্ন ছিল। আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতেই বেশ দারুন। আপনি বেশ সুন্দর বর্ণনা সহ আজকের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এমন সুন্দর একটি পোস্টের জন্য।

 last year 

আপনাদের ভালোলাগাটাই হলো আমার একমাত্র উদ্দেশ্য। আর ভালো লাগার কথা বলে এমনিতেই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আজকে। ডালিয়া ফুলের কুঁড়ির ছবিটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর দৈনন্দিন জীবনের খাদ্য তালিকার ও বেশ কিছু ছবি। উচ্ছে আলু কাটা কিংবা পুঁই। সব কটা ছবি বেশ ভালো লাগছে দেখতে।

 last year 

আমার পছন্দের সাথে আপনার পছন্দটা মিলে গেল। ডালিয়া ফুলে কুড়ি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।