সবুজ গাছপালা ও ফুলের কিছু ছবি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুল ও গাছগাছালির ছবি শেয়ার করতে এসেছি । ফুল এবং সবুজ প্রকৃতি দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে । আর ফুলের কাছে গেলে মনে হয় অন্যরকম একটা অনুভূতি কাজ করে । আবার সবুজ প্রকৃতির মধ্যে সবসময় হারিয়ে যেতে ইচ্ছা করে । আমরা যারা ঢাকা শহরে বাস করি তারা তো সবুজ প্রকৃতি থেকে সব সময় বিচ্ছিন্ন হয়ে থাকে । এজন্য যখনই ফরিদপুরে যাই সবুজের মাঝে যাওয়ার চেষ্টা করি ।আর ফরিদপুরে গেলেও সেরকম একটা সবুজ খোলামেলা জায়গা পাওয়া যায় না । আমরা ফরিদপুর শহরে বসবাস করি আর আমাদের বাসা থেকে গ্রাম অনেক দূরে । সে জন্য আশেপাশে যতটুকু সবুজ আছে সেটুকু নিয়েই আমরা থাকি । যদি কখনো সময় সুযোগ হয় নানাবাড়ি কিংবা দাদা বাড়িতে গিয়ে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি । তারপরে অনেকদিন হলো যাওয়া হয়ে ওঠেনা । আর আজকে আমি যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বাসায় আশেপাশের ও ছাদের থেকে তোলা কিছু ছবি ।

20241109_215853.jpg


এবার বাসায় গিয়ে ছাদে তো তেমন একটা যাওয়াই হয়নি । সবাই মিলে ঘরের ভিতর আড্ডা দিতে দিতে সময়টা কোথা দিয়ে পার হয়ে গিয়েছে বুঝতেই পারলাম না । তারপরও হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে বিকেল বেলা ছাদে যাওয়া হয়েছিল । একদিন গিয়ে দেখি কালো মেঘে আকাশ ছেয়ে গেছে দেখতে কিন্তু ভালই লাগছে । এই রোদ আবার একটু পরে এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে । সেই ফাঁকে আমি কয়েকটা মেঘ ও সবুজ গাছপালার ছবি একসাথে তুলে নিয়েছি । দূরে গাছ পালার মাঝ দিয়ে ফাঁকা সবুজ মাঠ দেখা যাচ্ছে সেটাও দেখতে কিন্তু ভালই লাগছিল ।

20241109_215826.jpg

20241109_215807.jpg


একদিন বিকেল বেলা বাসা থেকে বের হয়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে দেখতে পেলাম একটি বাড়ির সামনে এরকম কিছু হলুদ ফুল ফুটে রয়েছে এবং গেটের ভেতরে গাছটা লাগানো রয়েছে । তবে গাছটা এতটাই বড় হয়ে গিয়েছে গেটের বাইরে চলে এসেছে এবং গাছ ভর্তি হলুদ কালারের ফুল দিয়ে ভরে রয়েছে দেখতে কিন্তু ভালই লাগছে । অনেক উপরে গিয়েছে গাছটা অনেক বড় ছিল জুম করে আমি একটা ছবি তুলে নিয়েছি । আর নিচে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি জামরুল হয়েছে আর ছবিটা আর এক বাসার ভেতর থেকে তোলা হয়েছে । ছোট ছোট জামরুল গুলো এখনো খাওয়ার উপযুক্ত হয়নি গাছ ভরে রয়েছে ভালই লাগলো দেখতে ।

20241109_215749.jpg

20241109_215737.jpg

20241109_215724.jpg


এখানে আরো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।এগুলো অনেক সুন্দর সুন্দর কিছু ফুল এটা আরেক বাড়ির গেটের বাইরে থেকে তোলা হয়েছে । ওরা গাছগুলো এমন সুন্দরভাবে লাগিয়ে রেখেছে ভেতর থেকে গাছগুলো বড় হয়ে উপর দিয়ে উঠে গিয়েছে এবং গাছ ভর্তি সবসময় দেখি ফুল ফুটে থাকে বিভিন্ন কালারের ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর । বাসার সামনে এরকম যদি ফুলের বাগান থাকে এবং ফুল দিয়ে ভরা থাকে তাহলে বাসার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায় এবং দেখতেও খুব ভালো লাগে । আবার রাস্তার ধারে কিছু জংলী ফুল দেখতে পারলাম মাঠের পাশে এরকম ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে । আজকাল জংলি ফুল গুলো দেখতে কিন্তু ভালই লাগে ।

20241109_215712.jpg

20241109_215655.jpg

20241109_215641.jpg


ওই ফুলের আরো কয়েকটি সুন্দর সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম । আসলে ফুল গাছ দেখলে শুধু ছবি তুলতে ইচ্ছা করে ইচ্ছা মতো ছবি তোলা হয়ে থাকে এবং সেখান থেকে বাছাই করে সুন্দর সুন্দর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।

20241109_215630.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

সবুজ প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করা যায়। প্রকৃতির মাঝে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিভিন্ন রকমের ফুল দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন সবুজ প্রকৃতির মাঝে থেকে প্রকৃতিটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় তখন ভালই লাগে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ছবি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ।

আপনাকেও ধন্যবাদ উত্তর দেওয়া জন্য

 2 years ago 

খুব সুন্দর গাছ ও ফুলের ফটোগ্রাফি করেছেন। এ ধরনের ফটোগ্রাফি দেখলে মনটা ভরে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে খুব সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

প্রকৃতি বরাবরই আমাদের মুগ্ধ করে দেয় তার সৌন্দর্য দিয়ে। আপনি সঠিক বলেছেন আপু যারা শহরে বসবাস করে তারা সর্বদা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন থাকে। প্রকৃতির রূপ তারা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে না। যাই হোক এবার গ্রামের বাসায় গিয়ে প্রকৃতির সাথে সুন্দর সময় উপভোগ করেছেন এবং চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যেগুলো দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা দুর্দান্ত হয়েছে।

 2 years ago 

আমরা তো সবসময় এ ধরনের সুন্দর প্রকৃতি থেকে বঞ্চিত হই তারপরও এদিক ওদিক গেলে সেটা দেখার চেষ্টা করি ।

 2 years ago 

প্রকৃতি তো গ্রামেই। শহরে ইট কাঠ পাথরের জঙ্গল। আপনি বেশ দেখে দেখে বাড়ির গেটের উপর লাগানো গাছের ছবি তুলেছেন সাথে আশেপাশের আরো সুন্দর সুন্দর প্রকৃতি। ফুল গাছ সমেত প্রকৃতি কিন্তু আসলেই অসাধারণ দেখতে। আর সেটাই আজ আপনার ক্যামেরায় ধরা দিয়েছে।

 2 years ago 

বাড়ির গেটের সামনে এরকম ফুলের বাগান থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে আপু । ধন্যবাদ ।

 2 years ago 

প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। আপনার ফটোগ্রাফিতে প্রকৃতির সৌন্দর্য দেখতে পেরে ভালো লাগলো। আসল প্রকৃতি তো গ্রামে গেলে উপভোগ করা যায়।ইট কাট পাথরের শহরে একটুখানি প্রকৃতি যেন পরম পাওয়া। আপনার তোলা ফটোগ্রাফির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছুটা সময় হারিয়ে গিয়েছিলাম। দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন ইট পাথরের শহরে প্রকৃতি খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর । তারপরও আমাদের আশেপাশে পার্কগুলোতে আমরা গিয়ে প্রকৃতির মাঝে একটু হলেও যাওয়ার চেষ্টা করি ।

 2 years ago 

মেঘলা আকাশ এবং চমৎকার সব ফটোগ্রাফি। দারুণ লাগল দেখে ফটোগ্রাফি গুলো আপু। সবুজ গাছপালা এবং ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

সবুজ গাছপালা ও ফুলের ফটোগ্রাফি গুলো এমনিতেই সবসময় ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বাড়ির আশেপাশে এত সুন্দর গাছ থাকলে তো কথাই নেই। প্রত্যেকটা গাছ একদম ফুলে ভরপুর। বেশ দারুন লাগছে গাছ গুলো দেখতে। অসাধারণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। শেষে সাদা রংয়ের ফুল গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বাড়ির আশেপাশে এরকম সুন্দর সুন্দর গাছ থাকলে সত্যিই ভালো লাগে দেখতে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42