বৃক্ষ মেলা নিয়ে আবার চলে এলাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে বৃক্ষ মেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করব । বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফরিদপুর বৃক্ষ মেলায় ঘোরাঘুরি করার সুন্দর মুহূর্ত । অনেকদিন পরে বৃক্ষ মেলাতে গিয়েছিলাম এর জন্য মনের মাধুরী মিশিয়ে ছবিগুলো তুলেছি । অনেক ধরনের গাছ গাছালি দেখতে পেয়েছি আর বিভিন্ন ধরনের আম গাছের ছবি তুলেছি । আর আমাদের পৃথিবীতে যে কত জাতের আম রয়েছে সেটা বৃক্ষ মেলায় গেলে কিছুটা অনুমান করা যায় । আর বিভিন্ন নাম না জানা গাছের সাথে পরিচিত হওয়া যায় । এমন অনেক গাছ রয়েছে নাম জানি কিন্তু কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়ে ওঠেনি সেরকম গাছও বৃক্ষ মেলাতে গিয়ে দেখতে পেরেছি । এখন কিছু ফল ফলাদির ছবি অন্যান্য ছবি আপনাদের সাথে শেয়ার করছি ।

20240811_222138.jpg


প্রথমে সুন্দর একটি ক্যাকটাস গাছের ছবি দিয়ে শুরু করলাম । এই ক্যাকটাস গাছটা আমার কাছে খুব ভালো লাগে । এই গাছটি আমার একটা আছে বেশ কিছুদিন আগে ওয়াহিদার কাছ থেকে ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিলাম এখন সেই গাছটা অনেকটাই বড় হয়েছে । কিন্তু এই ক্যাকটাস গাছ যে এত বড় হয় এবং এর যে এরকম দাম সেটা আমার জানা ছিল না । এই গাছটা যদিও অনেকটাই বড় তবে ৩০০০০ টাকা আমার কাছে অনেক মনে হল । যদিও ক্যাকটাস গাছের অনেক দাম সেটা শুনেছি আজকে সামনাসামনি দেখে নিলাম । আর নিচে একটি থাই কদবেল গাছের ছবি শেয়ার করলাম ।কদবেল খেতে খুব ভালো লাগে তবে থাই কদবেল কখনো খাওয়া হয়নি । এখানে একটা বস্তার ভেতরে ওরা এই গাছটি লাগিয়েছে । যে কিনে নেবে সে সুন্দরভাবে যদি গাছটি মাটিতে পুঁতে দেয় তাহলে কিছুদিন পর গাছটি হয়তোবা বড় হয়ে উঠবে । কিন্তু আমার অনেক দুঃখ যে আমি কখনো বাসায় এনে গাছগুলোকে তেমনভাবে যত্ন করে বাড়াতে পারি না বরং গাছগুলো নষ্ট হয়ে যায় । এজন্য এদের কাছে দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে ।

20240811_222119.jpg

20240811_222103.jpg


এখানে গিয়ে বেশকিছু আমের গাছ দেখতে পারলাম । এই আমগুলো এর আগে আমার কখনো দেখা হয়নি । একেবারে লম্বা লম্বা লাল লাল আম এবং এগুলোর নামও দেখলাম আজব খেতে কেমন লাগবে জানি না । তবে আম গুলো দেখতে খুব ভালো লাগছিল এবং অনেক বড় বড় দেখা যাচ্ছিল । আর কিছু কিছু আম দেখলাম ওরা টেপ দিয়ে পেঁচিয়ে রেখেছে । হয়তোবা এই আমের ভারে গাছটি নুইয়ে পড়ে যাবে সেজন্য এগুলোকে প্রটেকশন করে রেখেছে । বিভিন্ন ধরনের আম বৃক্ষ মেলায় গিয়ে দেখতে পারলাম আর এত ছোট ছোট গাছে যে এরকম আম ধরে সেটা শুনেছি কিন্তু এবার সামনাসামনি গিয়ে দেখে নিলাম । এখানে অনেক রকমের আম রয়েছে দেখতেই পাচ্ছেন আর একেকটা গাছের অনেক দাম । আবার ৩০-৪০ হাজার টাকার আম গাছও এখানে রয়েছে ।

20240811_222043.jpg

20240811_222029.jpg

20240811_221941.jpg

20240811_221921.jpg


এখানে একটি ঝাউ গাছ গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম । ঝাউ গাছগুলো দেখতে খুব ভালো লাগে যার বাগানে অনেক বড় জায়গা রয়েছে এবং উপরে খোলা আকাশ রয়েছে সেই এরকম একটি গাছ নিজের বাগানে লাগাতে পারে । এই গাছগুলো অনেক বড় হয় এবং দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দেখতে খুব ভালো লাগে । আর এটা মনে হচ্ছে কমলা গাছ । এই কমলাগুলো অনেক টক হয় আমার নানা বাড়িতে এরকম একটা কমলা গাছ ছিল আমরা খেয়েছি ছোটবেলায় । খুব বেশি টক হয়ে থাকে কিন্তু দেখতে ভালই লাগছিল ।

20240811_221906.jpg


এখানে কনক চাঁপা ফুল গাছ দেখতে পাচ্ছেন । কনকচাঁপা ফুল গাছের অনেক নাম শুনেছি তবে কখনো দেখা হয়নি আজকে বৃক্ষ মেলায় গিয়ে সেটাও দেখে নিলাম । কনকচাঁপা ফুলগুলো কিন্তু দেখতে ভালোই লাগে । যার বাগান রয়েছে তার বাগানে সে ইচ্ছা করলে একটা গাছ এভাবে লাগিয়ে রাখতে পারে ফুলগুলো ফুটলে কিন্তু অনেক ভালো লাগবে । কনক চাঁপা ফুল দেখতে কিছুটা কাঠ গোলাপের মতো । এক একটা গাছ ১০০ টাকা করে বিক্রি করছে ।

20240811_221952.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যিই আপু বৃক্ষ মেলায় গেলে কত জাতের যে আম আছে সেটা দেখা যায়।ছোট ছোট গাছে আম যখন ধরে থাকে সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। বৃক্ষ মেলায় গিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি করেছেন এবং সেই ফটোগ্রাফি এগুলো দেখে অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃক্ষ মেলায় গেলে অসংখ্য ফুলের গাছ দেখা যায় এবং ফুলের সাথে পরিচিত হওয়া যা দেখতে ভালোই লাগে ।

 2 years ago 

মাঝেমধ্যে বৃক্ষ মেলাতে অথবা নার্সারি ভ্রমণে গেলে এমন নাম না জানা অচেনা অনেক গাছের সাথে পরিচয় লাভ করা যায়। তাই আমি প্রত্যেক বছর এই দুইটা জিনিস মাথায় রাখি নার্সারি ভ্রমণ করতে যাওয়া এবং বর্ষ মেলা ভ্রমণ করতে যাওয়া। যাইহোক বেশ অনেক কিছু অসাধারণ করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট দেখে।

 2 years ago 

এজন্য মাঝে মাঝে সময় পেলে আমি ঢাকার বিভিন্ন নার্সারিতে যাওয়ার চেষ্টা করি গাছ গুলো দেখি এবং কেনার চেষ্টা করি ।

 2 years ago 

বৃক্ষ মেলায় ঘুরাঘুরি করলে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। আবার কিছু কিছু গাছ থাকে অনেক দাম। এই ক্যাকটাস গাছের দাম ৩০ হাজার টাকা শুনে খুবই অবাক হলাম। এত দাম দিয়ে কে কেনে এই গাছ। যাইহোক বৃক্ষ মেলায় বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন। সেই সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ত্রিশ হাজার টাকা তো কমই আরো অনেক বেশি দামের গাছও দেখেছি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61656.48
ETH 1593.99
USDT 1.00
SBD 0.47