স্বরচিত কবিতা : " তুমি আমার "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250224_072226_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আজকের কবিতাটি নিজের ভালোবাসার মানুষকে নিয়ে লিখলাম। সত্যি বলতে নিজের ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি সুন্দর। এমনকি নিজের ভালোবাসার মানুষ যখন পাশে থাকলে তখন আমরা আমাদের সব দুঃখ কষ্ট গুলো ভুলে থাকার চেষ্টা করি। তখন আসলে এইসব দুঃখ কষ্ট গুলো কোন কষ্ট হয় না। আসলে নিজের ভালোবাসার মানুষ যদি পাশে থাকে, তাহলে কিন্তু সকল প্রকার সমস্যার সমাধান করা যায়। জীবনে যত ঝড় আসুক সবকিছুই সামলে এগিয়ে যাওয়া সম্ভব। এটা শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষ পাশে থাকলেই সম্ভব। আজকের কবিতাটি এই বিষয়গুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" তুমি আমার "

তুমি আমার কল্পনার ভেতরের,
একমাত্র আশার আলো।
তুমি আমার স্বপ্নের জগতের,
অবিশ্বাস্য এক ভালো।

তুমি আমার দুঃখের সময়,
সুখের একটুখানি ছায়া।
তোমায় পেয়ে পেয়েছি আমি,
পৃথিবীর সকল মায়া।

তুমি আমার মুখের হাসি,
চিরচেনা এক মায়াবী আলো।
তোমায় পেয়ে সুখে থাকবো,
যত্ন করে বাসবো ভালো।

তুমি আমার অনুভূতিতে মিশে,
ছড়িয়েছ ভালোবাসার আলো।
কবিতার মতো ছন্দ লিখে,
হারিয়ে গেছি অনুভূতির ভিড়ে।

তুমি আমার চিরচেনা মুখ,
শত কষ্টের মাঝেও পাই সুখ।
তোমার সাথে হারিয়ে যাই।
আনন্দ, দুঃখ সবকিছু পাই।

তুমি আমার এই জীবনে,
আকাশের মতো বিশালতায় ঘেরা।
তুমি আমার এই হ্রদয়ে,
সমুদ্রের মতো গভীরতায় ভরা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 last year 

আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

Screenshot_2025-02-24-20-00-54-00_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-24-19-57-26-50_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

বাহ, চমৎকার কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লাইন লিখেছেন। চারটি লাইনে একটি করে ধাপ করেছেন। এজন্য পড়তে আরো বেশি ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমার লেখা কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 last year 

কবিতাটি সত্যিই খুব সুন্দর এবং আবেগপূর্ণ। ভালোবাসার মানুষের গুরুত্ব এবং তাদের উপস্থিতি জীবনের প্রতিটি ক্ষণে কীভাবে শক্তি এবং আশার সঞ্চার করে, তা এক অসাধারণভাবে ফুটে উঠেছে। আপনি প্রতিটি শব্দ এবং অনুভূতি ভালোবাসার গভীরতা ও তার প্রভাবকে স্পষ্টভাবে প্রকাশ করেছে। "তুমি আমার" শব্দগুলো যেন প্রতিটি মুহূর্তে সেই ভালোবাসার মানুষটির সাথে একাকার হয়ে যাওয়ার অনুভূতিকে চিত্রিত করেছে। কবিতার মধ্যে যে শান্তি এবং সান্ত্বনার ছোঁয়া রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

 last year 

চেষ্টা করেছি সুন্দর অনুভূতি নিয়ে আজকের কবিতাটা লেখার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে প্রিয় মানুষগুলো কিন্তু আমাদের জীবনের সবকিছু হয়। কেননা প্রতিটা ক্ষেত্রে আপনি প্রিয় মানুষের উপস্থিতি টের পাবেন এবং প্রিয় মানুষ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা সবসময় সামনের দিকে অগ্রসর হতে পারব। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

কবিতা লেখার জন্য আরো বেশি উৎসাহিত হলাম দাদা আপনার মন্তব্য পেয়ে।

 last year 

একেবারে সঠিক কথা বলেছেন আমাদের প্রিয় মানুষটা আমাদের পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। আপনার প্রিয় মানুষকে নিয়ে মনের সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন তুমি আমার, নামের কবিতাটির মধ্যে। আপনার থেকে এরকম কবিতা আগামীতে আরো দেখতে চাই আপু।

 last year 

অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভালো লেগেছে কবিতার মাধ্যমে।

 last year 

আসলেই ভালোবাসার মানুষ আমাদের পাশে থাকলে,সব ধরনের সমস্যার সমাধান করা যায়। কারণ ভালোবাসার মানুষের সাপোর্ট পেলে সবকিছু অনেকটা সহজ হয়ে যায়। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি সব সময় সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আর আজকেও চেষ্টা করেছি।

 last year 

আমরা আমাদের ভালোবাসার মানুষ কে বিভিন্ন ভাবে উপমা দিয়ে থাকি। তাদের কে সবসময় নিজেদের পাশে কল্পণা করি। তাদের মনে করি আমাদের সবকিছু। অসাধারণ লিখেছেন কবিতা টা আপু। দারুণ লাগল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

হ্যাঁ তাদেরকে আমরা আমাদের সবকিছুই মনে করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40