ডাই : ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250328-WA0011.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করলাম।

ক্লে দিয়ে জিনিস তৈরি করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি চেষ্টা করে বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি করতে। তার মধ্যে আমি খুব সুন্দর একটা ফুল তৈরি করতে বসলাম। আমি এখানে কয়েকটা কালারের ফুল তৈরি করবো ভেবেছিলাম। এখানে অনেক সুন্দর একটা ছোট্ট ফুলদানির মত তৈরি করে, এরপরের মধ্যে ফুল এবং কতগুলো পাতা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। যদিও এটা অনেক ছোট হতে পারে, কিন্তু দেখতে অনেক কিউট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা যদি আরো একটু বড় হতো তাহলে খুবই ভালো লাগতো দেখতে। তারপরেও আমি কিন্তু ঘরে সাজিয়ে রেখেছি। বেশ ভালই লাগতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250328-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর একটা ছোট্ট কাঠির মধ্যে সবুজ কালারের ক্লে দিয়ে মুড়িয়ে নিলাম। এরপর হলুদ কালার ক্লে দিয়ে গোল করে উপরের অংশে লাগিয়ে নিলাম।

IMG-20250328-WA0041.jpg

ধাপ - ২ :

এরপরে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ফুলের মত তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0042.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি তিন কালারের তিনটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0043.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি ছোট্ট একটা ফুলদানি তৈরি করে এই ফুলগুলোকে ফুলদানির মধ্যে লাগিয়ে নিলাম।

IMG-20250328-WA0044.jpg

ধাপ - ৫ :

এরপর আমি সবুজ কালার দিয়ে কয়েক রকমের পাতা তৈরি করে নিলাম।

IMG-20250328-WA0045.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি ফুলগুলোর চারপাশে পাতাগুলো দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিলাম।

IMG-20250328-WA0046.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250328-WA0011.jpg

IMG-20250328-WA0010.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

ক্লে দিয়ে চমৎকার ফুলদানিসহ ফুল তৈরি করেছেন আপু আপনি। দেখতে অনেক কিউট ও সুন্দর লাগছে আমার বেশ পছন্দ হয়েছে। ফুলগুলোর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও । ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরির সুন্দর পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ফুলের কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল শুনে ভালো লেগেছে।

 last year 

Screenshot_2025-05-17-08-35-34-18_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলদানি সহ ফুল টি অসাধারণ হয়েছে আপু।

 last year 

আমি তো অনেক পছন্দ করি ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে।

 last year 

ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করা সত্যিই অসাধারণ! আপনার সৃজনশীলতা এবং ধৈর্য্য দুটোরই পরিচয় পাওয়া যায়।ফুলদানিটির ডিজাইন খুবই সুন্দর হয়েছে।ফুলগুলোর রঙের কম্বিনেশন চমৎকার!ফুলদানির নকশাটা খুবই ইউনিক! বিশেষ করে হ্যান্ডেলের ডিটেইলিং এবং ফুলগুলোর প্রাকৃতিক ভাব—সত্যিই প্রশংসনীয়। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে

 last year 

ফুলদানির নকশা ইউনিক ছিল শুনে খুব ভালো লাগলো।

 last year 

প্রথম ফটোগ্রাফিটি দেখে বোঝাই যাচ্ছিল না যে ফুলদানিটি এত ছোট। আপনার হাতে ধরে রাখা অবস্থায় দেখে বোঝা গেল ফুলদানিটি কত কিউট একটা ছোট্ট ফুলদানি। অসম্ভব সুন্দর কিউট ফুল সহ ফুলদানি আপনি তৈরি করেছেন ক্লে দিয়ে। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। অনেক সুন্দর একটি দক্ষতা আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই ফুলসহ ফুলদানিটি দেখতে ধন্যবাদ।

 last year 

ক্লে ব্যবহার করে এটা তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফুলের টপ তৈরি করলেন। আপনার তৈরি করা এই সুন্দর ফুলের টপ দেখে একেবারে সত্যিকারের টপ এর মত মনে হচ্ছে। আমার নিজের কাছে ও এ ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি আপনার কালারিং ফুল এবং পাতাগুলো তৈরি করা দেখে। কারণ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাছাড়া আমাদের মাঝে এত সুন্দর করে যাতে শেয়ার করলে দেখে আরো ভালো লাগলো।

 last year 

এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে পুরোটা দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60710.55
ETH 1561.14
USDT 1.00
SBD 0.47