ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
পর্তুলিকা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে পর্তুলিকা। এই ফুলগুলো আকৃতিতে ছোট হলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি এই ফুলটা। পর্তুলিকা ফুল বেশ কয়েক কালারের হয়ে থাকে। গোলাপি কালার এবং হলুদ কালারের এই পর্তুলিকা ফুল একটু বেশি দেখা যায়। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়িতে এত সুন্দর পর্তুলিকা ফুল দেখে আমি সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমি আশা করি এই ফটোগ্রাফি টা আপনাদের সবার পছন্দ হবে।
অলকানন্দা ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
আজকে আমি ভিন্ন কালারের একটা অলকানন্দা ফুলের ফটোগ্রাফি করেছি। বেশির ভাগ সময় আমরা হলুদ কালারের অলকানন্দা ফুল দেখে থাকি। তবে এই ফুলটার কালার একটু ভিন্ন রকমের। এই কালারের অলকানন্দা ফুল খুবই কম দেখা যায়। বেশ কয়েকদিন আগে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে। নার্সারিতে গিয়ে এই কালারের অলকানন্দা ফুল টা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে সাথে এই ফুলটার ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম। যেটা দেখতে খুব ভালো লেগেছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
রঙ্গন ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
রঙ্গন ফুলের সাথে কম বেশি সবাই পরিচিত। রঙ্গন ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের রঙ্গন ফুলের কালার ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকের আমি সাদা কালারের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছি। যে কালারের রঙ্গন ফুল খুব একটা দেখা যায় না। ফুল দেখলে ফটোগ্রাফি করা ছাড়া আমি একেবারে থাকতেই পারি না। তাইতো সাথে সাথে ফটোগ্রাফি করে নেওয়ার জন্য চেষ্টা করি। কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় আমি এই সাদা কালারের রঙ্গন ফুল দেখেছিলাম। আর তখনই ফটোগ্রাফি করা হয়েছিল।
জবা ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আমাদের সবারই অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে জবা। জবা ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জবা ফুলের অনেক জাত রয়েছে। আর প্রতিটা জাতের জবা ফুলের কালার হয়ে থাকে একেবারে ভিন্ন ভিন্ন। আজকে আমি সাদা এবং গোলাপি কালারের জবা ফুলের ফটোগ্রাফি করেছি। যে ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটা নার্সারি থেকে। নার্সারিতে গেলে সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করা ছাড়া ভালো লাগেনা। তাই জন্যই তো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
পিনসেটটিয়া ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এই ফুল গুলো দেখতে কিছুটা পাতার মত। কিন্তু ফুলগুলোর কালার অনেক সুন্দর, আর দেখতেও খুব ভালো লাগে। বিভিন্ন রকম ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি একটু বেশি পছন্দ করি। আর এই জন্যই তো কোনো রকম ফুল দেখলে ফটোগ্রাফি করা বাদ দেই না। মাঝেমধ্যেই আমরা ঘুরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকি। তেমনি ভাবে কয়েকদিন আগেও যখন গিয়েছিলাম, তখন ওখানে বেশ কয়েক রকম ফুল গাছে দেখেছিলাম। সবগুলোর মাঝে এই ফুলটাও খুব ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি করেছিলাম।
গোলাপ ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুবই কম রয়েছে। এরকম মানুষকে পাওয়া মনে হয় মুশকিল। গোলাপ ফুল আমি অনেক বেশি ভালোবাসি। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সবাই গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করে। গোলাপ ফুলের প্রায় ৩০০+ জাত রয়েছে। আর সব গুলোর কালার একেবারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমি হালকা হলুদ কালারের গোলাপের ফটোগ্রাফি করেছি। যে গোলাপটার আকৃতি কিছুটা বড় ছিল। যার কারণে দেখতেও খুব ভালো লাগছিল। এই ফটোগ্রাফিটা আমি ফেনীর একটা নার্সারি থেকে করেছিলাম।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতিটি ফটোগ্রাফ সত্যিই অসাধারণ। প্রতিটি ছবিতে আপনার দৃষ্টিভঙ্গি ও মনোযোগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে হলুদ গোলাপের ছবিটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। ছবিগুলোর সঙ্গে সংযুক্ত বর্ণনা গুলো ও দারুণ মনোমুগ্ধকর। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফি করার জন্য আরো বেশি উৎসাহিত হলাম।
https://x.com/TASonya5/status/1894246400294363605?t=LH_23mKCdv-Rn8powjB7vw&s=19
সবকটি ফুলের ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। বিশেষ করে পর্তুলিকা এবং গোলাপ ফুলের ছবি দুটি ভীষণ ভালো লাগলো। শুধুমাত্র ফুলের ফটোগ্রাফি দিয়ে এত সুন্দর একটি অ্যালবাম তৈরি করলেন দেখে খুব ভালো লাগছে। প্রত্যেকটি ফুলের ফটো যেমন উজ্জ্বল তেমন সুন্দর হয়েছে।
সব কয়টি ফুলের ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল এটা শুনেই তো খুশি হলাম।
বিভিন্ন রকম কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। অলকানন্দ ফুলগুলো বেশিরভাগ হলুদ রঙের দেখা যায়। কিন্তু আজকে দেখলাম ভিন্ন কালারফুল শেয়ার করেছেন। তাছাড়া রঙ্গন ফুলগুলো লাল রঙের দেখি আজকে সাদা রঙের ফুল দেখলাম। খুব সুন্দর লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
হ্যাঁ অলকানন্দা ফুল গুলো হলুদ কালারের বেশি দেখা যায়।
বাহ্ দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। বিশেষ করে রঙ্গন,গোলাপ ও জবা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
রঙ্গন, গোলাপ এবং জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম ।
আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ।আপনি খুবই দক্ষতার সাথে ছবি গুলো অনেক সময় নিয়ে তুলেছেন ।আমার গোলাপ ফুল বেশি ভালোলেগেছে কারন হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্তের প্রতীক।ছবিগুলোর সাথে বর্ণনা বেশি সুন্দর করে দিয়েছেন।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
চেষ্টা করেছি প্রতিটা ফটোগ্রাফি বর্ণনা সহ সুন্দর করে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। তবে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এটা অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু। ফটোগ্ৰাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট গুলো পড়তে বেশ ভালো লাগে। গোলাপ ফুল, এবং জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আমি সব সময় ধৈর্য ধরে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।