স্বরচিত কবিতা : " স্নিগ্ধ অবেলায় "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250602_111314_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রিয়জনের জন্য অপেক্ষা করতে বেশি ভালই লাগে। সত্যি বলতে এমনিতে আমরা যদি কোন কিছুর জন্য অপেক্ষা করি তখন কিন্তু আমাদের বিরক্তি অনুভব হয়। কিন্তু যখন আমরা নিজের প্রিয়জনের অপেক্ষা করি, তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে এমনকি নিজের অনুভুতি গুলো বেশ ভালো হয়। তখন প্রিয়জনের কথা ভাবতে ভাবতে ভালোলাগা কাজ করে। আর এই অপেক্ষা অনেক সুন্দর ভাবে প্রতিফলিত হয়। চাঁদনী রাতের আলো যেমন অনেক সুন্দর,
এমনি আমরা আমাদের প্রিয়জনের উপস্থিতি কেউ সুন্দর মনে করি। আসলে পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন প্রতিফলিত হয়, আমরা আমাদের ভালবাসাকে এমন সুন্দর ভাবে অনুভব করতে পারি। পৃথিবীর ভালোবাসাকে পরিপূর্ণ করে তোলার একটা আপ্রাণ চেষ্টা করে থাকি। এটাই হচ্ছে একটা মানুষের ভালোবাসা আরো সুন্দর অনুভূতি। আজকের কবিতাটা এগুলো নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" স্নিগ্ধ অবেলায় "

দিনের শেষ প্রহরে,
বসে আছি তোমার অপেক্ষায়।
তুমি কি আসবে?
সুন্দর স্নিগ্ধ অবেলায়।

চাঁদনী রাতের আলোয়
তাকিয়ে দেখেছি তোমায়।
আসবে কি আমার কাছে,
বাসবে কি ভালো আমায়।

স্পর্শের সেই মিষ্টি অনুভূতি
স্নিগ্ধ পরশে জড়িয়ে রেখেছি তোমায়।
সামনে তাকালেই মুগ্ধ হয়ে যায়
এভাবেই পাশে চাই তোমায়।

নীল আকাশের দিকে তাকিয়ে,
বসে আছি আমি।
ওই মনের ভাবনায়,
মিশে আছো শুধু তুমি।

প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে,
ভাবছি শুধু তোমারই কথা।
তুমি কি আসবে আমার কাছে,
নাকি দিবে শুধুই ব্যথা।

পাহাড়ের দেশে ঝরনা যেমন,
তুমি আমার মুগ্ধ করেছ তেমন।
তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি,
এই হৃদয়ের মাঝে তোমায় পেয়েছি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে। আপনি সব সময় খুব সুন্দর কবিতা লিখে থাকেন।

 last year 

আমার কবিতাটা সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-06-05-23-05-49-30_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-05-23-09-37-17_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-06-05-23-13-05-89_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা স্নিগ্ধ অবেলায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষকে নিয়ে অপেক্ষা করতে ভালো লাগে। আর প্রিয় মানুষের কথা কল্পনা করলেও নিজের কাছে খুব ভালো লাগে। যাইহোক সুন্দর অনুভূতি এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখতে পেরে ভালো লাগলো ‌

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 62672.39
ETH 1651.10
USDT 1.00
SBD 0.42