জেনারেল রাইটিং:- "সব সময় সততার সাথে জীবন অতিবাহিত করা উচিত"

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241226_070433_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা মানুষের মধ্যে সততা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের সবারই উচিত সততার সাথে নিজের জীবন অতিবাহিত করা। সততার মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করার মাধ্যমে, আমরা নিজের জীবনে ভালো কিছু করতে পারবো। তবে বর্তমানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে, সৎ ব্যক্তি খুব কম দেখতে পাই আমরা। আমাদের আশেপাশে শুধু অসৎ মানুষগুলোকেই ঘুরে বেড়াতে আমরা দেখতে পাই। বর্তমানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে, সততার কোনো দাম নেই কারো কাছে। সততার যেন কেউ মূল্যই দেয় না। বেশ কিছু অসৎ ব্যক্তির কারণে কিছু কিছু মানুষ সৎ হয়েও ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারছে না।

কিন্তু নিজের মধ্যে সততা ধরে রাখতে হবে আমাদেরকে সব সময়। আমরা যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন, সততাকে নিজের মধ্যে ধরে রাখতে পারলে দেখা যাবে আমরা সেই সমস্যার থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারবো। সত্যের জয় সব সময় অবশ্যই হয়। কিন্তু কিছু অসৎ মানুষ সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে জয় করার জন্য চেষ্টা। যে যতই মিথ্যাকে সত্য বলে দাবি করুক না কেন, একদিন না একদিন সত্যটা সবার সামনে অবশ্যই বেরিয়ে আসে। কারণ সত্য কখনো চাপা থাকে না। আর এটাই চিরন্তন সত্য কথা। আমরা যদি সৎ ভাবে চলি তাহলে কোনো না কোনো ভাবে এক সময় আমরা ভালো কিছু করতে পারবো।

বর্তমান পরিস্থিতিটা এমন হয়েছে যে, খারাপ মানুষের শত্রু অনেক কম। কিন্তু ভালো মানুষের শত্রুর অভাব নেই বললেই চলে। আজকে যদি আপনি আপনার কাছের মানুষটাকেও কোনো সত্য কথা বলে খোটা দেন, তাহলে দেখবেন সেই মানুষটার কাছেও আপনি খারাপ হয়ে গিয়েছেন। সত্য বলা মানুষগুলো সবারই শত্রু। আপনি যদি সবকিছু সততার চোখে দেখেন, তাহলে কখনো খারাপ কিছু করার সুযোগই পাবেন না। সবার চোখে খারাপ হয়ে যাব বলে এটা নয় যে, আমরা নিজের ভেতরে থাকা সততা চাপা দিয়ে দিব। আর মিথ্যাকে আপন করে নিবো।

একটা সত্যের জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা খারাপ হয়ে গেলেও, সেই সত্যটাকেই আমাদের বলতে হবে। কিছু কিছু জায়গায় তো সত্য বলা মানুষগুলোই চুপ করে থাকে। যার কারনে মিথ্যা জিতে যায় সবার আগে। আমাদের জীবনকে সত্যের সাথে জড়িয়ে নিতে হবে। যে মানুষগুলো সততার মাধ্যমে এগিয়ে যাচ্ছে ,তারা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হয়। তাই বলে যে তারা সততাকে চাপা দিয়ে দেবে এটা নয়। আমরা সত্যের পথেই থাকবো সবসময়। তাহলে মিথ্যা কখনো আমাদেরকে হারাতে পারবে না। কারণ মিথ্যা জিতে গেলেও একদিন না একদিন সত্যটা জিতে যায়। কারণ সত্যটা চাপা থাকে না। মিথ্যাটা যেমন সামনে আসে, তেমনি সত্য বিষয়টাও সামনে আসে।

একটা মানুষ একটা সত্যকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, সেই সত্যটা কখনো না কখনো সবার সামনে চলে আসবে কোনো না কোনো ভাবে। তাই জন্য সত্য লুকানোর চেষ্টা করাও উচিত নয় বলে আমার মনে হয়। হয়তো প্রথম প্রথম মানুষ সত্যটা লুকিয়ে ফেলতে সফল হবে। কিন্তু পরবর্তীতে যখন সত্যটা সবার সামনে চলে আসবে তখন কি করবে। একটা সত্য লুকানোর জন্য মানুষ হাজারো মিথ্যা বলতে রাজি থাকে। কিন্তু সেই মিথ্যাই তার কাল হয়ে দাঁড়ায় কোনো না কোনো সময়। কারণ ছোট্ট একটা মিথ্যা একটা মানুষের জীবনকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিতে পারে। তাই জন্য আমাদের সবারই উচিত নিজের জীবনকে সব সময় সততার সাথে অতিবাহিত করা।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2024-12-26-10-41-25-77_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-26-10-37-18-86_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-25-23-29-02-71_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 years ago 

তুমি একেবারে ঠিক কথা বলেছ। সততা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। আসলে বর্তমানে এরকম অবস্থা হয়ে গিয়েছে। সততার কেউ মূল্য দেয় না এটা ঠিক। আসলে আমিও ঠিক এটাই মনে করি যে, ভালো মানুষের শত্রু অনেক বেশি হয়। একটা মানুষ একটা ভালো কাজ করলে, তার শত্রুর আর অভাব হয় না।

 last year 

আসলেই একটা ভালো কাজ করলে শত্রুর এখন আর অভাব হয় না।

 2 years ago 

আসলেই ভালো মানুষের শএু অনেক বেশি থাকে।আর সত্য কখনই লুকিয়ে রাখা যায় না, কোন না কোন সময় হাজির হয়।ধন্যবাদ

 last year 

আমিও ঠিক এটাই মনে করি।

 2 years ago 

আপু আপনি ঠিক যেন আমার মনের কথাগুলোই বলেছেন আসলে আমাদের সমাজে ভালো লোকের তুলনায় খারাপ লোকের সংখ্যা দিন দিন বেশি হয়ে যাচ্ছে। সমাজের লোকদের মাঝে দিন দিন সততা হ্রাস পাচ্ছে। সত্যবাদী লোকদের শত্রুর অভাব হয় না। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last year 

এই খারাপের সংখ্যা দিন দিন বেশি হচ্ছে। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60371.10
ETH 1581.81
USDT 1.00
SBD 0.42