নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগlast year

✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৫ম পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।

1000014130.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

নাটক সম্পর্কে কিছু তথ্য :-

নামফ্যামিলি প্রিমিয়ার লিগ।
পরিচালনাঈগল টিম
প্রযোজনাকচি আহমেদ
অভিনয়েআফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে।
রচনা ও চিত্রনাট্যসোলায়মান
চিত্রগ্রহণজহির রায়হান
সম্পাদনাএসে এ সুমন
আবহ সংগীতঅংকুর মাহমুদ

কাহিনী সারসংক্ষেপ

এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, নীলাঞ্জনা চৌধুরীর চেঁচামেচিতে তার ছেলের বউ বিরক্ত হচ্ছিল। আর সে রাফিকে ডেকে তুলে, কারণ আজকে তাকে বাজার করতে হবে। তারপরে জেনির শাশুড়িকে আমরা দেখতে পাই জেনিকের নামাজ পড়ার বিষয় জিজ্ঞেস করছিল। আর তারা দুজন কিছুক্ষণ কথা বলে। তারপর একসাথে রান্না করার জন্য চলে যায়। তারপরে মিনা যখন চা বানাচ্ছিল তখনই ওখানে রাফির স্ত্রী আসে। আর তাকে সকাল বেলায় কি হয়েছিল সব কিছু জিজ্ঞেস করার পর, মিনা তাকে সবকিছুই খুলে বলে। আর তখন মনি তার ভাবির কাছে এসে তার বয়ফ্রেন্ড এর কথা বলে দেয়।

1000014131.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এটাও বলে সে নাকি শুধু তাকেই বিয়ে করবে, আর কাউকে বিয়ে করতে চায় না। আর যখনই মনিকে দেখতে আসে, তখন মিনা সেজেগুজে তার সামনে গিয়ে ঢং করতে থাকে। আর ছেলেদের মিনাকেই পছন্দ হয়। এই কথা মনির মাকে বলার পর মনির মা অনেক বেশি রেগে যায়। আর তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে আমরা জেনির শাশুড়ি এবং ননদ কে দেখতে পাই জেনির ব্যাপারে কথা বলছিল। আর অনেক গর্ববোধ করছিল জেনির মত একটা বউমা পেয়ে। তারপর ওখানে জেনি আসে আর তারা কথা বলতে থাকে বিভিন্ন টপিক্স নিয়ে।

1000014132.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর আমরা মিনা মনি আর মনির ভাবিকে দেখতে পায় কথা বলছে। মনে তাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিল। আর তারা যখন কথা বলছিল এবং মিষ্টি খাচ্ছিল, তখনই ওখানে নীলাঞ্জনা চৌধুরী এসে তাদেরকে বকাঝকা করে আবারো চলে যায়। এরপর আমরা মনির বয়ফ্রেন্ড কে দেখতে পাই, এসব কিছু নিয়ে অনেক চিন্তা করছিল। আর তখনই মনি তাকে ফোন দিয়ে সবকিছু ভালোভাবে হয়েছে এটা বলে দেয়। এরপর আমরা জেনির ননদ অর্থাৎ রাইসাকে দেখতে পাই কলেজে যাচ্ছিল, আর তাকে একটা ছেলে প্রচুর বিরক্ত করছিল। আর রাইসা ছেলেটাকে বিভিন্ন কথা শুনিয়ে চলে আসে।

1000014133.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

এরপর রাফির বউ আর মনিকে আমরা দেখি শপিংয়ে যাচ্ছে, আর নীলাঞ্জনা চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়ে যায়। তারপর নীলাঞ্জনা চৌধুরী মিনা কে ডেকে বিভিন্ন কথা বলতে থাকে। আর প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করে। আর মিনা ও তাকে উল্টাপাল্টা কথা বলে ওখান থেকে চলে যায়। তারপর আমরা মনি আর তার ভাবিকে দেখি পার্কে এসেছে সোহেলের সাথে দেখা করার জন্য। আর তারা বেশ কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে যায়। তারপর রাইসা জেনিকে সবকিছুই খুলে বলে ছেলেটার ব্যাপারে। আর সে একদিন গিয়ে ছেলেটাকে সবকিছু বুঝিয়ে বলবে বলে দেয়।

1000014134.jpg

ইউটিউব থেকে নেওয়া স্ক্রীনশট

তারা কথা বলার সময় হঠাৎ করেই দরজার বেল বেজে উঠে। আর তখনই দেখে তার ভাবি এবং তার ছোট বোন এসেছে। আর মনিকে দেখে জেনি অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি কান্নাও করে খুশি দেয়। এরপর তারা বেশ কিছুক্ষণ থেকে ওখান থেকে চলে যায়। আর তাদেরকে কিছু জামা কাপড় দিয়ে যায়, যেগুলো তাদের জন্য ওরা নিয়ে এসেছে। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে যায়। এরপর আমরা শেষে দেখতে পাই রাশেদ যখন সেলস এর গাড়ি নিয়ে যাচ্ছিল, তখনই তাকে একটা বড় গাড়ি এসে এক্সিডেন্ট করে। তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত

এই পর্বটা খুবই সুন্দর ছিল। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে নাটকটার এই পর্বটি। এই পর্বে আমরা দেখতে পেয়েছি জেনির ননদ অর্থাৎ রাইসাকে একটা ছেলে প্রচুর বিরক্ত করছে। এখন ছেলেটাকে বারণ করে দেওয়ার পর সে কি করে এটাই দেখতে হবে। ওইদিকে আবার জেনি বলেছে ছেলেটার সাথে দেখা করে তাকে বুঝিয়ে বলবে। এই পর্বের শেষে আমরা দেখতে পাই রাশেদ এক্সিডেন্ট করেছে। তার এই এক্সিডেন্ট প্ল্যান ভাবে করা হয়েছে নাকি এমনিতেই হয়ে গিয়েছে এগুলো আমরা পরবর্তী পর্বেই জানতে পারবো। এখন দেখা যাক পরবর্তী পর্বগুলোতে কি হবে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।

ব্যক্তিগত রেটিং

৯/১০

নাটকের লিংক

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

banner-abb23.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40