আর্ট :- একটা পেইন্টিং এর মাঝে চারটা পেইন্টিং করলাম।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পেইন্টিং এর মাঝে চারটা পেইন্টিং করলাম।
সত্যি বলতে পেইন্টিং করার সময় এখন অনেক বেশি ভাবতে হয় নতুন কি করবো। তবে এই পেইন্টিংটা কিন্তু অনেক আগের করা। আপনাদের মাঝে এর আগে শেয়ার করা হয়নি। আমার কাছে এরকম পেইন্টিং গুলো একটু বেশি ভালো লাগে। আমি এরকম অনেক দেখেছি একটা পেইন্টিং এর মাঝে অনেকগুলো দৃশ্য উপস্থাপন করে থাকে। আর এগুলো কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। তাই জন্য আমিও সেরকম একটা পেইন্টিং করার চেষ্টা করলাম। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা দৃশ্যে আলাদা আলাদা কালার উপস্থাপন করেছি। তবে পেইন্টিংটা দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বোর্ড
• অ্যাক্রিলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি উপরের অংশে হলুদ এবং কমলা কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি কালো কালার দিয়ে নিচের অংশের কিছু ঘাস এবং আকাশের কয়েকটা পাখি এঁকে দিলাম। মাঝখানের অংশ একটা সূর্য এঁকে দিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি নীল এবং আকাশী কালার দিয়ে একটা অংশে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি কালো রং দিয়ে উপরের অংশে কতগুলো ছোট ছোট গাছ এঁকে নিলাম। এরপর আকাশে একটা চাঁদ এবং কয়েকটা তারা এঁকে দিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি সবুজ এবং সবুজ কালারের সাথে হালকা কালো রং মিশিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি কালো রং দিয়ে একপাশ থেকে একটা গাছ এবং বসার জন্য একটা টেবিলের মত এঁকে নিলাম। এরপর আকাশে একটা চাঁদ এঁকে দিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি গোলাপি কালারের সাথে হালকা সাদা কালার মিশিয়ে রং করে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি কালো রং দিয়ে এক পাশে থেকে একটা গাছ এবং গাছের ডালপালা এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। একটা পেইন্টিং এর মাঝে চারটা পেইন্টিং দেখার সুযোগ হলো। আপনার পেইন্টিং গুলো বরাবরই অসাধারণ হয়।পেইন্টিং এর ব্যাপারে আপনি অনেক দক্ষ সেটা আপনার পেইন্টিং দেখলেই বোঝা যায়। আপনার পেইন্টিং ও সেই সাথে উপস্থাপনা অসাধারণ ছিল।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
আমার পেইন্টিং সব সময় অসাধারণ হয় শুনে খুশি হলাম।
বিভিন্ন রকম পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি এরকম সুন্দর পেইন্টিং দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। তুমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করে অনেক সুন্দর দেখতে পেইন্টিং করেছ, যে গুলো একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম পেইন্টিং গুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্য, দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন।
আমার করা এই পেইন্টিং দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।
আজকাল এ ধরনের পেইন্টিং বেশ দেখা যায়। একই সাথেই একের অধিক পেইন্টিং একটি কাগজে। আর দেখতেও বেশ ভালো লাগে পেইন্টিংগুলো। আপনিও বেশ সুন্দরভাবে প্রতিটি পেইন্টিং করেছেন। আর সেই সাথে সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।
আমার এই পেইন্টিংটা সুন্দর ভাবে করতে পেরে ভালো লেগেছে।
একটি পেইন্টিং এর মাঝে চারটি সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু আর এরই মাঝে আপনি আপনার আর্ট করার দক্ষতা পুনরায় আমাদের মাঝে তুলে ধরলেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
চেষ্টা করেছি পেইন্টিংটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।
বাহ! একের ভিতর চার, ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে কালার ম্যাচিংটা যথেষ্ট প্রফেশনাল হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ
আপনার প্রশংসা পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক উৎসাহ পাই আপনার কথাগুলো পড়ে। অনেক অনেক ধন্যবাদ।
একটা পেইন্টিং এর মাঝে চারটা পেইন্টিং করার দক্ষতা দেখে মুগ্ধ হলাম আপু। আপনি প্রতিনিয়ত এরকম দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করেন। প্রতিটি পেন্টিং এর কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দৃষ্টিনন্দন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই পেইন্টিংটার কালার কম্বিনেশন সুন্দর ভাবে ফুটে উঠেছে শুনে ভালো লেগেছে।
এটা তো টোটালি ডিফিকাল্ট পেইন্টিং আমি মনে করি। একটার ভিতরে চারটা পেইন্টিং ফুটিয়ে তুলেছেন। চারটা চার রকমের অবস্থা বর্ণনা করে। দারুণ ছিল আপু
সবসময় চেষ্টা করি এরকম সুন্দর পেইন্টিং করার জন্য। ধন্যবাদ।
বাহ্ চমৎকার চারটি পেইন্টিং করেছেন আপু আপনি। পেইন্টিংটা ইউনিক কারণ একটা পেইন্টিং এর মাঝে চারটা পেইন্টিং করেছেন আপু আপনি।আপনার আঁকার হাত অনেক ভালো। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাদের উৎসাহ মূলক মন্তব্যের কারণে পেইন্টিং করার জন্য আগ্রহ আরও বেশি বেড়ে গিয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.