জেনারেল রাইটিং:- "প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো করো"

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250420_101358_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রতিদিনই আমাদের উচিত গতকালের চেয়ে নিজেকে ভালো করা। গতকাল যদি আমরা একটা ভালো কাজ করি, তাহলে আজকে আমাদের দুইটা ভালো কাজ করা উচিত। না হলে তার থেকে আরো বেশি কিছু করা উচিত। গতকাল আমরা যা কিছু করেছি তার থেকে ভালো কিছু আমাদেরকে আজকে করতে হবে। আর সকালে উঠে ঠিক এটাই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা মানুষের উচিত প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো করা। আর আমাদের এই সিদ্ধান্তটাই আমাদেরকে সম্পূর্ণভাবে বদলে দেবে এবং ভালো কিছু করতে সাহায্য করবে।

জীবনে পথ চলার জন্য আর এগিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে এই ধরনের সিদ্ধান্তগুলো অবশ্যই নিতে হবে। আমরা যদি এরকম কোনো সিদ্ধান্ত না নিই, তাহলে কখনোই ভালো কিছু আমরা করতে পারবোনা। আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের সঠিক সিদ্ধান্ত অবশ্যই পারবে আমাদেরকে ভালো কিছু অর্জনে সাহায্য করতে। আমাদের প্রতিটা সিদ্ধান্ত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি গতকালের চেয়ে নিজেকে আরো ভালো করার চেষ্টা না করি, তাহলে দিন দিন আমরা ভালো নয় বরং খারাপের দিকে চলে যাবো। আমাদের উন্নতি হওয়ার পরিবর্তে আমাদের অবনতি হবে।

আমরা সবাই এটা অবশ্যই চাই, আমাদের জীবনে উন্নতি হোক অবনতি নয়। কিন্তু আমরা কি ঘুম থেকে উঠে এটা চিন্তা করি, আজকে আমাদের দিনটা আমরা অবশ্যই ভালো কাটাবো?? নিজেকে কি গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করি?? এরকম কয়জন মানুষ রয়েছে যারা কিনা এরকমটা করে থাকে?? আসলে এই সব প্রশ্ন গুলোই আমাদেরকে ভালো কিছু করতে সাহায্য করবে। যখন আমরা নিজেকে নিজেরাই এই প্রশ্নগুলো করবো। আর সেই প্রশ্নের উত্তর আমরা যখন নিজেরাই নিজের মধ্যে খুঁজবো।

মনে করেন একটা লোক গতকাল বেশ ভালোই দিন পার করেছে। কিন্তু আজকের দিনের জন্য তার কোনো সিদ্ধান্তই নেই। সে আজকে কি কি করবে এটা যদি সে নোট করে নেয়, তাহলে কিছুটা হলেও ওরকম ভাবে দিনটাকে পার করতে পারবে। সকালে হয়তো তেমনভাবে আমরা প্রস্তুত থাকি না। কিন্তু গতকাল রাতে অবশ্যই আমরা পারি সবকিছু চিন্তা-ভাবনা করে নিতে। আর সেগুলো নোট করে নিয়ে তারপর রাতে ঘুমাতে। আর সকাল বেলায় উঠে ওরকম ভাবেই দিনটাকে পার করতে। পুরোপুরি ভাবে ভালো সময় না কাটলেও, ওরকম ভাবে কিছুটা হলেও সে ভালো সময় কাটাতে পারবে।

হ্যাঁ একমাত্র আমাদের এসব সিদ্ধান্তই আমাদেরকে ভালো কিছু করতে সাহায্য করবে। আমরা যদি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করি, তবেই আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু আমরা যদি গতকালের চেয়ে নিজেকে আরো আরো ভালো করার চেষ্টা না করি, তাহলে দিন দিন আমাদের অবনতি ঘটবে কখনোই উন্নতি হবে না। তাই জন্য আমি সবাইকে এটাই বলব যে, নিজেকে গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করুন। দেখবেন আপনার এই সিদ্ধান্ত আপনাকে কোথায় নিয়ে যায়।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 62485.19
ETH 1692.65
USDT 1.00
SBD 0.40