জেনারেল রাইটিং:- “স্বপ্নের পথ কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়।”
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
প্রতিনিয়ত আমরা অনেক অনেক স্বপ্ন দেখে থাকি। আর আমরা সেই স্বপ্নের মাধ্যমেই বেঁচে থাকি। স্বপ্ন যেদিন শেষ হয়ে যায় সেদিন আমরাও আর থাকি না। আমরা প্রতিনিয়ত যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য ও অনেক অনেক চেষ্টা করি। তবে আমরা এরকম অনেক স্বপ্ন দেখি, যেগুলোর পথ হয়ে থাকে অনেক বেশি কঠিন। কিন্তু কঠিন হলেও আমাদের অবশ্যই সেই স্বপ্ন থেকে পিছুপা হলে চলবে না। কারণ আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে, সেই স্বপ্নের পথ কঠিন হলেও এটা কোনো অসম্ভব নয়।
আর সেটা যেহেতু অসম্ভব নয়, তাহলে আমরা সেই কঠিন পথ অতিক্রম করতে অবশ্যই পারবো নিজের মতো করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকলে। একটা মানুষকে অবশ্যই সব সময় স্বপ্ন দেখতে হবে। কারণ আমরা এটা জানি মানুষ তার স্বপ্নের মাধ্যমেই বেঁচে থাকে। একসাথে অনেকগুলো স্বপ্ন না দেখে আমাদের একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করা উচিত। আর সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারলে আরেকটা স্বপ্ন দেখে আবারও এগিয়ে গেলে আমরা খুব ভালোভাবেই স্বপ্নগুলো সুন্দর করে পূরণ করতে পারব।
একমাত্র স্বপ্নই রয়েছে যেটা একটা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। মনে করেন একটা লোক খুবই অসহায় এমনকি অনেক গরিব। কিন্তু সেই মানুষটা তেমন কোনো কিছুই করতে পারছে না, যেটা তাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। আর সে প্রতিনিয়ত যতই স্বপ্ন দেখুক না কেন, তার মনে একটাই ধারণা আসে, এরকম অবস্থায় রয়েছে তাহলে কখনোই পারবে না স্বপ্ন পূরণ করতে। কিন্তু তার এই চিন্তা ভাবনা সম্পূর্ণই ভুল। লোকটা এখন যদি স্বপ্ন দেখে সেই স্বপ্নটার দিকে ভালোভাবে এগিয়ে যায়, তাহলে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে।
স্বপ্নের পথ যতই কঠিন হোক না কেন, এই স্বপ্ন পূরণের যদি আমাদের মধ্যে ইচ্ছাটা থাকে, তাহলে একমাত্র সম্ভব সেই স্বপ্নটা পূরণ করার। নিজের ইচ্ছাশক্তি না থাকলে কোনো কিছুই সম্ভব নয় এটা আমরা সবাই নিশ্চয়ই জানি । একমাত্র স্বপ্নের প্রতি ইচ্ছা থাকলেই ভালো কিছু সম্ভব। যেটা অসম্ভব নয় সেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করার ফলে অবশ্যই করতে পারব। যেকোনো কাজকে প্রথমেই কঠিন ভেবে নিলে চলবে না। কাজটা হয়তো অনেক কঠিন কিন্তু আমাদেরকে সহজে মনে করে ভালো করে কাজটা করতে হবে। কোনো কিছুই তেমন সহজ নয় আবার অসম্ভব নয়।
আমাদেরকে এসব কিছু মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। শুধু বড় বড় স্বপ্ন দেখলেই বড় হওয়া যায় না। সেই স্বপ্নটা পূরণের জন্য ইচ্ছা, আকাঙ্ক্ষা আর চেষ্টা থাকতে হবে। তবেই আমরা বড় হতে পারব নিজেকে ভালো একটা পর্যায়ে দেখতে পারব। স্বপ্ন শুধু এক রকমের হয় না স্বপ্ন হয়ে থাকে হাজারো রকমের। অনেক স্বপ্ন সহজেই আমরা পূরণ করতে পারি, অনেক স্বপ্ন অনেক কঠিন পথ অতিক্রম করে পূরণ করতে পারি। আবার কিছু স্বপ্ন পূরণ করার জন্য আমরা কিছু স্বপ্ন ত্যাগ করে থাকি। কারণ আমরা জানি কিছু পেতে হলে কিছু হারাতে হয়।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1921770722856165827?t=vETwt3BAySbDZ0-hFeliHQ&s=19
https://x.com/TASonya5/status/1921780961764663715?t=jQzpgPczmPFmhP3qKIX7gw&s=19
আপনার কথাটি সত্য! টমাস এডিসন শতবার ব্যর্থ হয়েও আলোর বাতি আবিষ্কার করেছিলেন। স্বপ্ন পূরণে ধৈর্য্য ও অধ্যবসায়ই মূল চাবিকাঠি।স্বপ্নের পথে এগোতে গোল সেট করা জরুরি। ছোট ছোট সাফল্য উদযাপন করলে মনোবল বাড়ে। লিখে রাখুন আপনার অগ্রগতি।
আমার পুরো পোস্টটা মনোযোগ দিয়ে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
লেখাটা পড়ে মনটা ভরে গেল। স্বপ্ন নিয়ে এত সুন্দরভাবে ভাবনা প্রকাশ করা সত্যিই প্রশংসার যোগ্য। মনে হচ্ছিল যেন আমার নিজের মনের কথাগুলোই কেউ সাজিয়ে লিখে দিয়েছে। কঠিন পথেও হাল না ছাড়া, ইচ্ছাশক্তির জোরে এগিয়ে যাওয়ার কথা যেভাবে বলেছেন, তা যে কাউকে অনুপ্রাণিত করবে। এমন লেখাই মানুষকে আশাবাদী করে তোলে। অসংখ্য ধন্যবাদ আপু এমন প্রেরণাদায়ী লেখা শেয়ার করার জন্য।
আপনি একেবারে ঠিক বলেছেন। ধন্যবাদ পোস্টটা সম্পূর্ণ পড়ার জন্য।
https://x.com/TASonya5/status/1921882764183588974?t=OwQGATVUS1aIBX3XJbzuJw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1921883474517950815?t=J2flYTFXOoJTZgTn0kP2Xg&s=19
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin