রেসিপি :- টমেটো সস রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250304-WA0004.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

টমেটোর সৃজন আসলেই আমি চেষ্টা করি টমেটো সস তৈরি করার। কারণ বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবারের সাথে টমেটো সস খুবই প্রয়োজন পড়ে। আবার দেখা যায় বিভিন্ন রেসিপিগুলো তৈরি করলে পরিবেশন করার জন্য ও সস এর প্রয়োজন পড়ে। এই জন্য ঘরে টমেটো সস রাখতেই হয়। কিন্তু বাজারে বর্তমানে সসের দাম অনেক বেশি। কিন্তু এখানে আমি শুধুমাত্র ১০০ টাকার টমেটো দিয়ে বেশ ভাল পরিমাণে সস বানিয়েছি। যেটা আমার মনে হয় অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এজন্য আমি চেষ্টা করি এই রেসিপিটা প্রতি বছর তৈরি করার জন্য। আপনারাও চাইলে এভাবে কিন্তু টমেটো সস তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20250304-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
টমেটো৪ কেজি
চিনি২ কাপ
তেতুল১ কাপ
ভিনিগার১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
পেঁয়াজ২ টা
লবনপরিমাণমতো

IMG_20250305_220405.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সবগুলো টমেটো ধুয়ে পরিষ্কার করে এরপর টুকরো টুকরো করে কেটে নিলাম।

IMG_20250305_184742.jpg

ধাপ - ২ :

এরপর টমেটো টুকরোগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে চলে বসিয়ে দিলাম। এরমধ্যে আমি কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। কার সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। এভাবে এগুলোকে সিদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20250305_184802.jpg

ধাপ - ৩ :

গলানো টমেটো টা ঠান্ডা করার পর একটা ব্লেন্ডার করে নিলাম। এভাবে আমি পুরোটা পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি।

IMG_20250305_184823.jpg

ধাপ - ৪ :

এরপর আবারো চুলায় একটা পাতিলের মধ্যে ব্লেন্ড করা টমেটো নিয়ে নিলাম। এর পরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি।

IMG_20250305_184836.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এরমধ্যে ভিনিগার দিয়ে দিলাম।

IMG_20250305_184855.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি এরমধ্যে তেঁতুলের কাঁদ দিয়ে দিলাম। এভাবে একটু রান্না করলাম।

IMG_20250305_184920.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি এরমধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে নেড়েচেড়ে দিলাম।

IMG_20250305_184932.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি এভাবে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20250305_184947.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250304-WA0006.jpg

IMG-20250304-WA0008.jpg

IMG-20250304-WA0004.jpg

IMG-20250304-WA0007.jpg

IMG-20250304-WA0003.jpg

IMG-20250304-WA0010.jpg

IMG-20250304-WA0005.jpg

IMG-20250304-WA0009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

বেশ ভালো করেছেন আপু সারা বছরের জন্য টমেটোর সস বানিয়ে। সস সব সময়ই লাগে। তা হোক বিকালের নাস্তায় বা রেসিপি তৈরিতে বা পরিবেশনে। অল্প উপকরণে মজার সস তৈরি করেছেন। বেশ সুন্দর উপস্থাপনার মাধ্যমে সস তৈরির পদ্ধতি শেয়ার করেছেন।ধন্যবাদ আপু।

 last year 

শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই এটা তৈরি করেছি। আর খেতেও চমৎকার।

 last year 

Screenshot_2025-03-08-10-37-53-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-08-10-36-13-94_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

অনেক সুন্দর রেসিপি হয়েছে। আমিও এমন ভাবে টমেটো সস রেসিপি করেছিলাম। আপনার রেসিপির ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। কাঁচের বোয়ামে সংরক্ষণ করলে বেশি ভালো থাকে।

 last year 

আপনিও এরকম ভাবে টমেটো সস তৈরি করেছিলেন শুনে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু যেকোনো ধরনের রেসিপি পরিবেশন করতে গেলে টমেটো সস প্রয়োজন পড়ে। আর বাজারেও এখন টমেটোর সসের দাম অনেক বেশি। আপনি মাত্র ১০০ টাকা দিয়ে টমেটো কিনে অনেক সস তৈরি করেছেন দেখছি। আমার কাছে মনে হয় বাজার থেকে সস কিনে আনার চেয়ে এভাবে বাড়িতে তৈরি করলে এটা খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয়। খুব সুন্দর ভাবে রেসিপি প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 last year 

আসলেই না কিনে এভাবে ঘরে তৈরি করলেই ভালো। অনেকদিন সংগ্রহ করে রাখা যায়।

 last year 

টমেটো সস রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুন লেগেছে।

 last year 

এই সস গুলো খেতে দারুন ছিল। সংগ্রহ করে রেখেছি অনেক দিন পর্যন্ত খেতে পারব।

 last year 

টমেটো সস একটি বহুমুখী এবং সহজে তৈরি করা যায় এমন রেসিপি, যা বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করা যায়।টমেটো সস পাস্তা, পিজা, স্যান্ডউইচ, বা গ্রিলড মিটের সাথে ব্যবহার করা যায়। এটি একটি বহুমুখী সস যা বিভিন্ন খাবারের সাথে মানানসই। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।

 last year 

আসলেই সস গুলো দেখতে যেমন লাগছে খেতেও দারুন ছিল।

 last year 

আপু আপনার তৈরি টমেটো সস্ দেখে তো ভাজাপোড়া খাবার খেতে ইচ্ছা করছে। এত সুন্দর করে বাড়িতে টমেটো সস্ তৈরি করা যায় সেটা আজকে পোস্ট থেকেই জানতে পারলাম। আমার তো সস দেখে খেতে ইচ্ছা করছে। আমি এমনিতেই টমেটোর সস অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি ইউনিক এসিপি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সস খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর অনেক সস কেনা হয় এমনিতে। তাই জন্য তৈরি করে রেখে দিলাম যেন অনেক দিন থাকে।

 last year 

টমেটো সস রেসিপি আমার খুবই প্রিয়।যে কোন ধরনের জিনিসের সাথে টমেটো সস রেসিপি খেতে অনেক মজা লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টমেটো সস রেসিপি তৈরি করেছেন।টমেটো সস রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

লোভ লেগে যাওয়ার মত সস তৈরি করতে পেরে ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62490.60
ETH 1674.10
USDT 1.00
SBD 0.47