আর্ট :- ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।
সত্যি বলতে যখনই পেইন্টিং করতে যাই আমার শুধু সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং গুলো করতেই বেশি ভালো লাগে। যদিও এই পেইন্টিংটা বেশ কয়েকদিন আগেই করেছিলাম। এটা মূলত একজনকে দেওয়ার জন্য এই পেইন্টিংটা করেছিলাম। তখন আমি পেইন্টিংটা করতে গিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করলাম আসলে কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সূর্যাস্তের একটা সুন্দর দৃশ্য আঁকার চিন্তা করলাম। তবে এই পেইন্টিংটা করতে কি পরিমানের সময় লেগেছিল সেটা হয়তোবা আইডিয়ার বাইরে হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এত বেশি টাইম লেগে যাবে। এই পেইন্টিংটা আমি ছাদের ওপরে প্রায় দাড়িয়ে দাড়িয়ে করেছিলাম। কিন্তু অনেকটা সময়ের পরেও এটা শেষ হচ্ছিল না। তখন আমার অনেক বেশি কষ্ট হয়েছে পেইন্টিংটা করতে। বিশেষ করে শেষ মুহূর্তে বেশ কষ্ট করে করতে হয়েছিল। স্বাভাবিকভাবে যেকোনো কাজ শুরুতে একটু ক্লান্তি কম লাগলেও শেষের সময়টা কিন্তু খুবই খারাপ লাগে। তবে যখন পেইন্টিংটা শেষ করার পর সম্পূর্ণ কালার কম্বিনেশন দেখলাম। তখন কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এটা যাকে দেওয়া হয়েছে সে অনেক বেশি খুশি হয়েছে। এটাতেই আমার অনেক বেশি ভালো লেগেছে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ক্যানভাস
• অ্যাক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি মোটামুটি বড় সাইজের ক্যানভাস নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে ক্যানভাসের মধ্যে একটা স্কেচ এঁকে নিলাম। এরপরে আমি উপরের অংশে হলুদ কমলা এবং লাল কালারের কম্বিনেশনে আকাশের কালারটা করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি নিচের অংশে একপাশে আবারো সেই সেম কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি ঘরবাড়ির চারপাশের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে একটু রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর চারপাশে এবং নিচের অংশের বেশ কয়েকটা জায়গায় আমি একই কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে আমি ঘরের চালের অংশে লাল কালার দিয়ে রং করে নিলাম। এরপর নদীর ওপারের অংশে একটা ব্রিজ আঁকতে শুরু করি।
ধাপ - ৬ :
এখন আমি ব্রিজের কিছুটা অংশ খুব সুন্দরভাবে এঁকে নিলাম এবং ঘর গুলোকে এঁকে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি ঘরের উপরের অংশটাকে হাইলাইটস করে এঁকে নিয়েছে। কার সাথে ব্রিজের অংশগুলোকে খুব সুন্দর ভাবে কমপ্লিট করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর আমি নিচের এক কোনায় অংশে কয়েকটা ফুল এঁকে নিলাম। এবং আরো কিছু ফুল এঁকে ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্ট গুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে সবকিছুই এঁকেছ তুমি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছ যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে তোমার করা এই পেইন্টিং।
এরকম পেইন্টিং গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি।
অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু।এই ধরনের পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে। বরাবরের মতো আজও আপনি দুর্দান্ত একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু ।আপনার করা পেইন্টিং টি দেখে ভীষণ চোখ জুড়িয়ে গেল।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার করা পেইন্টিং দেখে আপনার চোখ জুড়িয়ে গিয়েছে শুনে খুশি হলাম
ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন।সূর্যাস্তের রঙগুলোর গ্রেডেশন খুব সুন্দর হয়েছে! বিশেষ করে কমলা ও গোলাপি আভার মিশেল আকাশে প্রাকৃতিক ভাব ফুটে উঠেছে।আপনার পেইন্টিং দেখলে শান্তির অনুভূতি হয়! রঙের উষ্ণতা এবং নরম ব্রাশ স্ট্রোক মুড ফুটিয়ে তুলেছে। আপনার পেইন্টিং এর তুলনা হয় না আপু, আপনার পেইন্টিং এর যতোই প্রশংসা করবো ততই কম হবে। ধন্যবাদ আপনাকে
আপনার সুন্দর মন্তব্য পেয়ে পেইন্টিং করার জন্য আরো অনেক বেশি উৎসাহিত হলাম।
আপনার অনুভূতি আর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেন পুরো পেইন্টিংয়ের জার্নিটা চোখের সামনে ভেসে উঠল। সূর্যাস্তের দৃশ্য এমনিতেই একধরনের শান্তি ও আবেগ নিয়ে আসে, আর আপনি সেটা শুধু রঙে নয়—মন থেকেও ফুটিয়ে তুলেছেন। ছাদের ওপরে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কাজ করার পর যখন শেষ ফলাফলটা নিজের চোখে দেখেছেন এবং যাকে দিয়েছেন সে খুশি হয়েছে—সেই মুহূর্তটার আনন্দ সত্যিই অমূল্য।
সব সময় আমি সুন্দর সুন্দর পেইন্টিং করার জন্য চেষ্টা করি।
ওয়াও দৃষ্টি আকর্ষণ করা এবং মন ছুঁয়ে যাওয়ার মত অসম্ভব সুন্দর একটি পেইন্টিং আজকে আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দক্ষতার যতই প্রশংসা করা যায় ততই কম। আপনার পেইন্টিং আমার মন ছুয়ে গেছে। এত সুন্দর গ্রাম্য পরিবেশ এবং তার সাথে সূর্যাস্ত হওয়ার দৃশ্য সত্যি অপূর্ব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই দৃশ্যটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগছে।
https://x.com/TASonya5/status/1920834826644451642?t=bCwk05xRQ2pz7GuDFz-qgg&s=19
https://x.com/TASonya5/status/1920868720739561543?t=SoQPblknIoYQ3lThr7xqpQ&s=19