স্বরচিত কবিতা : " তোমারই অপেক্ষাতে "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমরা আমাদের প্রিয় মানুষের জন্য চাইলে সারা বছর অপেক্ষা করতে পারি। সত্যি বলতে সারা বছর অপেক্ষা করলেও যদি নিজের ভালবাসার মানুষকে একটু কাছে পাওয়া যায় তাহলে কিন্তু সেই অপেক্ষা আর কষ্ট মনে হয় না। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। নিজের প্রিয়জনের জন্য অনেকেই অপেক্ষা করে তার ভালোবাসাটাকে অর্জন করে। আবার সেই ভালোবাসাটা সুন্দর সম্পর্কে পরিণত হয়। দিন হোক কিংবা রাত, নিজের কাছের মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তই সমান এবং প্রত্যেকটা মুহূর্তই সুন্দর ভাবে কাটানো সবাই পছন্দ করে।আর নিজের কাছের মানুষের সাথে থাকতে চাইলে একটু খানি তো অপেক্ষা করতেই হবে। অপেক্ষার প্রহর আমি মনে করি অনেক ভালো কাটে। যেটা আমরা চাইলেই কিন্তু সুন্দর ভাবে অর্জন করতে পারি। আমাদের মাঝে একটুখানি ভালোবাসা অনেক বড় একটা প্রাপ্তি। এটা আমাদের জন্য সত্যিই দারুন একটা অনুভূতি। ভালোবাসার অনুভূতি কখন আমি কমে যায়। আজকের কবিতাটা এইসব বিষয় নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
" তোমারই অপেক্ষাতে "
আমি ভোরের আলো ফুটতে বসে থাকি,
শুধু তোমারই অপেক্ষাতে।
আমি সন্ধ্যের আলো জ্বালিয়ে বসে থাকি,
শুধু তোমারই অপেক্ষাতে।
আমি চাঁদনী রাতের আলোয় বসে থাকি,
শুধু তোমারই অপেক্ষাতে।
আমি মাঝরাতে না ঘুমিয়ে বসে থাকি,
শুধু তোমারই অপেক্ষাতে।
এই ভালবাসার প্রতীক্ষা শেষ হবে কি কখনো?
আসবে কি ফিরে তুমি আমার কাছে,
ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিবে আমায়।
আমার এই হৃদয়ে রেখেছি শুধু তোমায়।
আমি সবুজের উপরে হাঁটতে চাই,
শুধু তোমার হাতে হাত রেখে।
আমি ভালোবাসায় হারিয়ে যেতে চাই,
শুধু তোমার বুকে মাথা রেখে।
আমি মাঝরাতে স্বপ্ন দেখে ঘুম ভাঙি,
শুধু তোমার কথা ভেবে।
আমি মিশে থাকি তোমারি মাঝে,
দুচোখে কত স্বপ্ন সাজে।
আমি সূর্যাস্তের সময় বসে থাকি,
শুধু তোমারি অপেক্ষাতে।
আমি নিরব এর সব সহ্য করি।
শুধু তোমারই ভালোবাসার জন্য।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1929853642636775613?t=p-bKvdXKc3VvfLRO0gPgVg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। তোমার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছ। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল।
তোমার কাছ থেকে সুন্দর একটা মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
আপনার হাতে লেখা প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। কবিতার লাইন গুলো একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা কবিতা লিখতে পেরে খুব ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1929852336177815898?t=hx5sMmzjPfAu-8FVsWL0wg&s=19
https://x.com/TASonya5/status/1929852942783254975?t=mTT7afFIGyVW9JjGE761Ug&s=19
Wow, @tasonya, what a beautifully heartfelt poem! "তোমারই অপেক্ষাতে (In Your Wait)" truly resonates with anyone who has ever longed for someone special. The imagery is so vivid – waiting in the twilight, under the moonlight, and even amidst dreams. The emotional depth shines through, especially in the lines about wanting to walk hand-in-hand and rest your head on their chest.
The introductory paragraph perfectly sets the stage, highlighting the beauty in anticipation and the sweetness of a love that's worth waiting for. Plus, the accompanying image with its vibrant hues is a perfect complement to the poem's tender emotions.
Thank you for sharing such a personal and heartfelt piece with us! What inspired you to write about the theme of waiting, @tasonya? I'm sure many others can relate to this feeling. Share your thoughts in the comments below!