লাইফ স্টাইল :- পরীক্ষা শেষে কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
রমজান শুরু হওয়ার আগেই আমার মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য ফেনীতে যেতে হতো। আমি তো একেবারে চারঘন্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে যেতাম। এমনিতে বাড়ি থেকে যেতে একটা সময় লেগে যায়। তার সাথে আবার এত ঘন্টা পরীক্ষা দিতে অনেক বোর লাগতো। আপনাদের ভাইয়া আমার সবগুলো পরীক্ষার দিনে আমাকে নিয়ে যেত আবার পরীক্ষা শেষে নিয়ে আসতো। যেহেতু আমি দুপুরের খাবার খেয়ে যেতাম না, আবার এদিকে পরীক্ষা শেষ হতে হতে প্রায় বিকেল পাঁচটা বেজে যেত।
এজন্য পরীক্ষার হল থেকে বের হয়ে কিছু না কিছু খেতে হতো। কারণ এতটা সময় হয়ে গেলে আমার খিদে পেয়ে যায়। এরপর পরীক্ষার শেষের দিনে আপনাদের ভাইয়া বলছিল তাহলে আজকে কাচ্চি খাওয়া যাক। যদিও কাচ্চি ডাইনের কাচ্চি গুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর আগে আমি আরো কয়েকবার খেয়েছিলাম। তাই জন্য পরীক্ষা শেষে আমরা দুজনে মিলে চলে গেলাম কাচ্চি ডাইনে। সেখানে গিয়ে প্রথমেই একটা টেবিলে বসলাম। এরপর ওয়েটার আসলে আমাদের দুইজনের জন্য দুইটা কাচ্চি অর্ডার করে দিলাম।
এরপরে আমি কয়েকটা ফটোগ্রাফি করছিলাম। আসলে এখানকার ডেকোরেশন এমনকি সবকিছু খুবই সুন্দর সাজানো গোছানো। এইজন্য মূলত এই রেস্টুরেন্ট টা একটু বেশি ভালো লাগে। এই রেস্টুরেন্টে আবার আলাদা করে ফটোগ্রাফি করারো জায়গা রয়েছে। পরীক্ষা দিয়ে অনেক টায়ার্ড ছিলাম তাই জন্য আর বেশি ফটোগ্রাফি করিনি। এরপরে একটু ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে আসার পরেই ওয়েটার আমাদের খাবারগুলো নিয়ে আসলো। খাবারটা দেখে বেশ ভালই লাগতেছিল।
এমনিতেই আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। কারণ হচ্ছে এখানকার খাবারের মান অনেক ভালো। খাবার আশার পরে আমরা দুইজন খাবার খাওয়া শুরু করে দিলাম। তবে এই কাচ্চির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে অনেক বড় সাইজের একটা আলু দেওয়া হয়। সেটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এগুলো বাসমতি চাল দিয়ে রান্না করা হয় বলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আবার কাচ্চির সাথে লেবু দিয়ে খেতে পছন্দ করি।
কারন একটু টক ভাব থাকলে খেতেও ভালো লাগে। কিন্তু লেবু ছাড়া খেলে একটু মিষ্টি লাগে। যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই জন্য লেবু দিয়ে খেতে আমার একটু বেশি ভালো লাগে। এভাবেই আমরা দুজনে আমাদের খাওয়া-দাওয়া শেষ করলাম। শেষ করেই আমরা আমাদের বিল টা নিয়ে আসতে বললাম। এরপর আমরা বিলটা দিয়ে বের হয়ে গেলাম। আমাদের একটু তাড়া ছিল বাড়িতে যাওয়ার জন্য। এমনিতে পরীক্ষা দিতে আসলে নাশিয়াকে বাড়িতে রেখে আসি। তাই জন্য একটু চিন্তা হয়। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1902208345940922813?t=B4GtM7f6ZPQZI0aRO8JXRQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এক্সাম শেষে দুজন মিলে বেশ মজা করে কাচ্চি খেয়েছেন দেখছি। একটানা এত সময় এক্সাম হলে এমনিতেই তো খিদে লেগে যায়। তারপরে আবার এতদূর জার্নি করা। তবে দুজন মিলে কাচ্চি ডাইনি কাছে খেতে গিয়ে বেশ ভালই করেছেন। কাচ্চি ডাইনের কাচ্চি অনেক বেশি মজা। দুজন মিলে খাওয়া-দাওয়ার দারুন মুহূর্ত সুন্দর ভাষায় আমাদের সাথে তুলে ধরেছেন পড়ে ভালো লাগলো আপু।
খাওয়া-দাওয়ার মুহূর্তটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।
আহারে কাচ্চি দেখলেই কেন জানি জিভে জল চলে আসে। যাইহোক আমাদেরকে ছেড়ে একা একা কাচ্চি খেলেন এটা কিন্তু মোটেও ঠিক করলেন না। এক সময় আমরাও একা একা গিয়ে খাব কাচ্চি। পরীক্ষা শেষে ভালই কাচ্চি ডাইনে দিয়ে সময় কাটিয়েছেন। যাইহোক পরবর্তীতে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে ভুলবেন না।
আপনারাও গিয়ে অবশ্যই খেয়ে আসবেন। তবে যাওয়ার সময় শুধু আমাদেরকে একটু কল দিলেই হবে।
মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন শুনে ভালো লাগলো। আশা করি পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা শেষ করে কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া করেছেন। কাচ্চি ডাইনের কাচ্চি আমার ও বেশ ভালো লাগে। সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। যাইহোক খাওয়া দাওয়া করে কিন্তু ভালোই লেগেছিল।
মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে জেনে বেশ ভালো লাগলো। আশাকরছি বেশ ভালো রেজাল্ট হবে। চার ঘন্টা পরীক্ষা শেষে আসলেই ক্লান্ত লাগে। সেই সাথে ক্ষিদে। বেশ ভালো করেছেন কাচ্চি ডাইনে খেতে গিয়ে। বেশ লোভনীয় লাগছে কাচ্চি ।কাচ্চি ডাইনে খাবার খাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু অনেক বেশি ক্লান্ত লাগে। সেই সাথে খিদেও অনেক বেশি বেড়ে যায়। তাই খাওয়া দাওয়া করার পর ভালো লেগেছিল।
মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার খবরটা জানিয়ে ভালো লাগলো। আশা করছি, খুব ভালো রেজাল্ট আসবে। এত বড় একটি পরীক্ষা শেষে যে ক্লান্তি আর ক্ষুধা চলে আসে, তা বুঝতে পারছি। তবে কাচ্চি ডাইনে খেতে গিয়ে যে উপভোগ্য মুহূর্ত কাটিয়েছেন, তা দেখে অনেক ভালো লাগলো। কাচ্চি দেখতে সত্যিই সুস্বাদু মনে হচ্ছে। আমাদের সাথে এই মূহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ইনশাল্লাহ। হ্যাঁ অনেক বেশি সুস্বাদু ছিল কাচ্চি।