ডাই : ক্লে দিয়ে আয়না ডেকোরেশন।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20241207-WA0130.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে আয়না ডেকোরেশন করলাম।

ক্লে দিয়ে আয়না ডেকোরেশন করতে আমি অনেক দেখেছি। তাই জন্য ভাবলাম আমি নিজেও একটু ডেকোরেশন করবো। ঘরে একটা ছোট্ট আয়না রয়েছে। ভাবলাম এটাই ডেকোরেশন করবো।‌ এজন্য আমি অনেকগুলো ফুল তৈরি করেছি। তবে এখানে আমি সাদা এবং লাল কালারের কম্বিনেশন রেখেছি। এজন্য দেখতেও ভীষণ ভালো লাগতেছিল। আর ফুল গুলোকে একটু ছোট বড় সাইজের তৈরি করলাম যেন দেখতে সুন্দর দেখায়। সবগুলো তৈরি করার পর যখন আয়নার চারপাশে জোড়া লাগিয়ে নিলাম তখন কিন্তু সত্যি দেখতে অনেক বেশি দারুন লেগেছে। আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে । যদিও এটা ছোট্ট একটা আয়না। তবে বড় হলে আরো বেশি ভালো লাগতো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241207-WA0097.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর আমি এই ক্লে দিয়ে বৃত্ত তৈরি করে সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20250317-WA0000.jpg

ধাপ - ২ :

এরপর আমি সাদা রং দিয়ে একটা গোল করে ছোট্ট কিউট একটা ইমোজি তৈরি করতে শুরু করি।

IMG-20250317-WA0001.jpg

ধাপ - ৩ :

এরপর এর উপরের অংশে দুইটা কান লাগিয়ে নিলাম।

IMG-20250317-WA0002.jpg

ধাপ - ৪ :

এরপরে ছোটটা মাশরুম সুন্দর ভাবে তৈরি করে নিলাম।

IMG-20250317-WA0003.jpg

ধাপ - ৫ :

এরপর আমি সবুজ কালার দিয়ে খুব সুন্দর একটা পাতা তৈরি করে নিলাম। এভাবে আরো কয়েকটা পাতা তৈরি করে নিয়েছি।

IMG-20250317-WA0004.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি অনেকগুলো ছোট বড় ফুলসহ সবকিছু তৈরি করে নিয়েছি।

IMG-20250317-WA0005.jpg

ধাপ - ৭ :

এরপর আমি আয়নাটা নিয়ে আয়নার চারপাশে ফুলগুলো জোড়া লাগানো শুরু করি।

IMG-20250317-WA0006.jpg

ধাপ - ৮ :

এভাবে সবকিছু জোড়া লাগিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নিলাম।

IMG-20250317-WA0007.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241207-WA0124.jpg

IMG-20241207-WA0119.jpg

IMG-20241207-WA0097.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-03-23-10-51-38-75_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-23-04-25-36-42_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

আপু আপনি ক্লে দিয়ে খুব চমৎকার একটি আয়না ডেকোরেশন শেয়ার করেছেন। দারুন লাগছে আয়নাটি দেখতে।সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আয়নাটি দেখতে দারুন লাগছে শুনে ভালো লাগলো।

 last year 

পুরাতন আয়না কে এভাবে ডেকোরেশন করে নিলেন আপু দেখতে খুবই চমৎকার হয়েছে। পুরাতন জিনিসকে যদি এভাবে ডেকোরেশনের মাধ্যমে নতুন লুকিং এ পাওয়া যায় তা হলে তো অনেক ভালো। খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুল গুলো তৈরি করে ডেকোরেশন করলেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে পুরাতন জিনিসগুলো নতুন করে সাজাতে।

 last year 

আপু, পুরানো আয়নাটি নতুন রূপে দেখতে খুবই মুগ্ধকর লাগছে।আপনার ডেকোরেশনের ধারাটা অসাধারণ, বিশেষ করে ক্লে দিয়ে ফুল তৈরি করা। পুরানো জিনিসগুলোকে নতুন করে সাজানোর মাধ্যমে এর যেটা নতুন জীবন পেয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনার কাজের প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এর জন্য সত্যিই কৃতজ্ঞ। এমন সুন্দর ক্রিয়েটিভ কাজের জন্য অনেক ধন্যবাদ।

 last year 

এটা দেখতে খুবই মুগ্ধকর লাগছে শুনে খুশি হলাম।

 last year 

বাহ চমৎকার তো। এটা খুবই সুন্দর লাগছে আপু। ক্লে দিয়ে আয়না এর ডেকোরেশন টা বেশ অসাধারণ করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন আপনি পোস্ট টা। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63355.44
ETH 1721.19
USDT 1.00
SBD 0.43