স্বরচিত কবিতা : " স্বপ্নগুলো চিরসত্য "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250615_220855_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রত্যেকটা মানুষের জীবনে ছোট কিংবা বড় স্বপ্ন সবারই রয়েছে। কেউ হয়তো তার স্বপ্নটাকে আঁকড়ে বাঁচতে চায়, আবার কেউ কেউ ছোট ছোট স্বপ্নগুলো দেখতেই আনন্দ পায়। তবে কেউ হয়তো স্বপ্ন পূরণ করতে পারে, আবার কেউ দেখতে দেখতেই জীবন কাটে। কিন্তু আমরা যারা স্বপ্ন দেখি, তারা কিন্তু চেষ্টা করেই স্বপ্নগুলোকে একটু হলেও পূরণ করার। কেউ নিজেদের দুঃখ গুলোকে অনেক কষ্ট করে ভুলিয়ে রাখার চেষ্টা করে। আবার কেউ নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু হাজার চেষ্টা করেও অনেকে নিজেদের স্বপ্নগুলো কে বাঁচিয়ে রাখতে পারেনা। আবার দেখা যায় কেউ কেউ নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করে ভালবাসার আলোয় নিজেদেরকে পূর্ণ করে। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় কিছু। স্বপ্ন দেখা যেমন দারুন একটা বিষয়, স্বপ্ন পূরণ করতে পারলেও কিন্তু বেশ ভালো লাগে। আবার স্বপ্নের পেছনে দৌড়াদৌড়ি করতেও অনেক ভালো লাগে।

" স্বপ্নগুলো চিরসত্য "

স্বপ্নগুলো ভেসে বেড়ায়,
হৃদয়ের কোন এক কোণে।
হতাশার মাঝে বিলীন হয়ে,
হারাতে ইচ্ছে করে গহীন বনে।

স্বপ্নগুলো চিরসত্য হয়ে থাকে,
ঘুরে বেড়ায় জীবনের চারপাশে।
উড়াল দিতে ইচ্ছে হলেও,
নীরবে বসে শুধুই কান্না আসে।

স্বপ্নগুলো হারিয়ে যায়,
জীবনের দুঃখ-দুর্দশার কারণে।
যতই করি চেষ্টা আমি,
হতাশার মাঝে বিলীন হয়ে যায়।

নিশ্চুপে নিরবে, কাঁদি আমি,
স্বপ্নের নেইতো কোন আশা।
যতই আমি চেষ্টা করি,
জীবনটা যেন হতাশায় মরি।

একটা জীবনে কতটা আশা,
আমরাই তো জানি।
জীবনের সব দুঃখ ভুলে,
চেষ্টা করি হারিয়ে যেতে।

স্বপ্ন যদি পূরণ হয়,
জীবনের নেই তো কিছু।
হাসিমুখে রয়ে যাবে,
ভালোবাসা নিয়ে জীবন কাটবে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tasonya, this is a beautifully heartfelt poem! I especially appreciate the raw honesty in expressing the push and pull between hope and disappointment in the pursuit of dreams. The lines about dreams being both "eternally true" and fading due to life's hardships really resonated with me.

It's wonderful to see you sharing your creative writing and personal reflections here on Steemit. Your passion for poetry shines through, and the underlying message of persevering despite challenges is truly inspiring. I'm also impressed with your diverse range of interests, from painting and travel to cooking – you clearly have a zest for life!

Thanks for sharing this glimpse into your world. I'm eager to see more of your work! What inspires you to write, and what are some of your favorite themes to explore in your poetry?

 last year 

তুমি আজকে অসাধারন একটা কবিতা লিখেছো। তোমার লেখা কবিতাটা যতই পড়ছিলাম ততই ভালো লাগছিল। আমার কাছে এই কবিতাটা লেখার টপিক সবথেকে বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে লেখা হয়েছে পুরো কবিতা। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার লেখা পুরো কবিতাটা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

 last year 

ঠিক বলেছেন আপু আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্বপ্ন রয়েছে। আর সেই স্বপ্ন গুলোকে ঘিরে আমরা সকলেই অনেক কিছু করতে চাই। সব দুঃখ কষ্ট ভুলে স্বপ্নগুলো পূরণের জন্য সামনের দিকে এগিয়ে যাই। দারুন ছিল আপনার লেখা আজকের কবিতাটি। পড়ে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমি সব সময় সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য চেষ্টা করি।

 last year 

স্বপ্ন নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। এমন কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। বেশ সুন্দর আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে আপনার কবিতায়। কবিতাটি পড়ে ভালো লাগলো।

 last year 

এরকম কবিতা আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম দিদি।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা স্বপ্নগুলো চিরসত্য কবিতাটি পড়ে ভালো লাগলো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আবার স্বপ্ন মানুষকে বাঁচানোর জন্য পথ দেখিয়ে দেয়। আর স্বপ্ন দেখতে সবাই পছন্দ করে। ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি দিয়ে এত চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি সুন্দর একটা টপিক নিয়ে পুরো কবিতাটা লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62612.78
ETH 1659.18
USDT 1.00
SBD 0.42