ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

IMG-20250307-WA0003.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। আমি অনেক বেশি পছন্দ করি বিভিন্ন কালারের গোলাপ ফুল। গোলাপ ফুলের অনেক জাত রয়েছে। প্রায় 300 প্লাস জাত আছে গোলাপের। কিছুটা কালো খয়রি কালারের ছিল এই গোলাপ ফুলটা। নার্সারিতে গেলে আমরা এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখে থাকি। বেশ কয়েকদিন আগে নার্সারিতে যাওয়ার পর এই গোলাপ ফুল টা দেখেছিলাম। আর আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তখনই সাথে সাথে ফটোগ্রাফিটা করে নিয়েছিলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

China Aster ফুলের ফটোগ্রাফি

IMG20240214135523.jpg

device : Redme note 9

লোকেশন

আমি বিভিন্ন রকম ফুল অনেক বেশি পছন্দ করি। আর বিভিন্ন রকম ফুল দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকতেই পারে না। আজকে আমি অনেক সুন্দর দেখতে China Aster ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলটা গোলাপি কালারের হওয়ার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। আর এই ফুলের ভেতরের অংশটা হলুদ কালারের হওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে। কয়েকদিন আগে আমি ফেনীতে গিয়েছিলাম একটা কাজে। ওখানে পাশেই ছোট্ট একটা নার্সারি দেখে গিয়েছিলাম নার্সারিতে। তখন এই ফুলটা দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

জবা ফুলের ফটোগ্রাফি

IMG20241212124410.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই অতি পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে জবা। আজকে আমি অনেক সুন্দর একটা হাইব্রিড জাতের জবা ফুলের ফটোগ্রাফি করেছি। এই জবা ফুলের কালার টা অনেক বেশি সুন্দর ছিল। যেটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সাদা এবং গোলাপি কালারের এই ফুলটা ছিল এক কথায় চমৎকার। আর জবা ফুলটা আকৃতিতে অনেক বড় ছিল। বিভিন্ন নার্সারিতে গেলে আমরা এরকম হাইব্রিড জাতের অনেক কালারের জবা ফুল দেখে থাকি। কয়েকদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওখানে এই জবা ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

থানবার্গিয়া ইরেক্টা ফুলের ফটোগ্রাফি

IMG20241212131609.jpg

device : Redme note 9

লোকেশন

থানবার্গিয়া ইরেক্টা ফুলটি অনেক বেশি সুন্দর। এই ফুল আকৃতিতে অনেক ছোট হলেও দেখতে খুব ভালো লাগছিল। বেগুনি কালারের এই ছোট্ট ফুলের সৌন্দর্য দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি যেখানেই এরকম সুন্দর সুন্দর ফুল দেখি ফটোগ্রাফি করে নেওয়ার জন্য চেষ্টা করি। বিশেষ করে সুন্দর সুন্দর নার্সারিতে গেলে ফটোগ্রাফি করা ছাড়া তো থাকতেই পারি না। কয়েকদিন আগে একটা নার্সারি থেকে আমি ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে ফটোগ্রাফিটা।

গাঁদা ফুলের ফটোগ্রাফি

IMG-20250307-WA0012.jpg

device : Redme note 9

লোকেশন

গাঁদা ফুলের সাথে পরিচিত নয় এরকম মানুষকে মনে হয় খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমাদের সবারই অতি পরিচিত ফুল হচ্ছে গাঁদা। তার মধ্যে হলুদ কালারের গাঁদা ফুল আমরা অনেক বেশি দেখে থাকি। এই গাঁদা ফুল গুলো আকৃতিতে অনেক বড় ছিল, যার কারণে দেখতে খুব ভালো লাগছিল। তবে আমার কাছে গাঁদা ফুলের ঘ্রাণটা সবথেকে বেশি ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করতে আমি অনেক বেশি পছন্দ করি। বেশ কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তখন এই গাঁদা ফুল টা দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

বুনো ফুলের ফটোগ্রাফি

IMG20241212132912.jpg

device : Redme note 9

লোকেশন

আমরা আমাদের আশেপাশে ঘুরাঘুরি করার সময় এরকম অনেক ফুল দেখে থাকি। আর বুনো ফুলগুলো আমার কাছে দেখলে খুবই ভালো লাগে। বিভিন্ন রকম ফুলের মত বুনো ফুল গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এই ফুলটা ছিল হলুদ কালারের। বিভিন্ন রকম এলোমেলো ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর রেনডম ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরাঘুরি করার সময় হঠাৎ এই ফুল টা দেখে সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে দেখতে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 last year 

থানবার্গিয়া ইরেক্টা ফুল আজকে আপনার মাধ্যমে প্রথম দেখলাম আপু। আপনি প্রতিটি ফটোগ্ৰাফী খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফি করতে বেশ পারদর্শী। প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো।

 last year 

চোখ জুড়ানোর মতো ফটোগ্রাফি করতে পেরে অনেক ভালো লেগেছে।

 last year 

দারুণ দারুণ সব দেশি বিদেশি ফুলের ফটোগ্রাফি করেছেন আপু।সব গুলো ফুলেই নজর কারা ফুল।ধাপে ধাপে ফুলে ফটোগ্রাফি ও বর্ণনা চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে

 last year 

আমার সবগুলো ফুল নজর কারা ছিল শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-03-11-10-25-28-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-11-10-23-43-82_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেখানে ফুলের সৌন্দর্যটা স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন বিশেষ করে জবা ফুলের সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে। তাছাড়া গোলাপের সৌন্দর্যটাও খুব সচ্ছ্ভভাবে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করেছি সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করার জন্য।

 last year 

আপনি আজকে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

গোলাপ ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

আজকে আপনি বেশ কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন। যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। আসলে ফুল সবারই প্রিয়। এই সুন্দর ফুল যদি দেখা হয় তখন মনটাই যেন এক নিমিষে ভালো হয়ে যায়। আমার কাছে তো বিশেষ করে জবা ফুলটা খুব বেশি ভালো লেগেছে। এটার কালার টাই একদম মায়াময়।

 last year 

জবা ফুলটা আপনার এতটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সাতটি ফটোগ্রাফি শেয়ার করলেন আপু এই ধরনের ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ‌ ভালো লেগেছে দেখতে। তাছাড়া আপনার শেয়ার করা গাঁদা ফুলের ফটোগ্রাফি এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো চেয়ে থাকার মত ছিল।

 last year 

এই গোলাপ ফুলটার ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আপনার কাছে এটা শুনে খুশি হয়েছি।

 last year 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে তুমি ফটোগ্রাফি করেছ দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে তোমার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে তোমার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ১ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে।

 last year 

তোমার কাছে এক এবং তিন নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63676.30
ETH 1681.71
USDT 1.00
SBD 0.41