ডাই : ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি।
বর্তমানে কিন্তু কালারফুল ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র গুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর এই জিনিসপত্রগুলো ঘরে সাজিয়ে রাখলেও দেখতে অনেক সুন্দর দেখায়। এজন্য আমি আজকে আবারও খুব সুন্দর একটা ডিজাইনের ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে এই ওয়ালমেট এর মধ্যে আমি সূর্যমুখী ফুল তৈরি করে ডিজাইন করেছি। সূর্যমুখী ফুল এমনিতে আমার অনেক পছন্দের। আমার নিজের কাছে ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ছোট ছোট ফুল গুলো তৈরি করতেও বেশ সময় দিয়ে তৈরি করতে হয়েছে। তবে এটা তৈরি করার পর দেখতে অনেকটা ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• ক্লে
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কফি কালারের ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ভেতরের অংশটা তৈরি করলাম। এরপর হলুদ কালারের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি একই রকম ভাবে কয়েকটা সূর্যমুখী ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি সবুজ কালারের প্লে দিয়ে একটা খুব সুন্দর পাতা তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
একই রকম ভাবে আমি প্রায় অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি।
ধাপ - ৫ :
এরপরে আমি গোলাপি কালারের প্লে দিয়ে খুব সুন্দর একটা পুতুল তৈরি করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি একটা শক্ত কাগজের উপরে একটা আকাশী কালারের রঙিন কাগজ বসিয়ে নিলাম। এর উপরে আমি পুতুলটাকে গাম দিয়ে লাগিয়ে নিলাম। এর উপরের অংশে চিকন করে সবুজ কালার দিয়ে ডাল লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি উপরের অংশে কয়েকটা ফুল জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপর অন্য একটা পাশে আমি পাতাগুলোকে একটা একটা করে জোড়া লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৯ :
এরপর আরো কয়েকটা ফুল জোড়া লাগিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/TASonya5/status/1920014814208000448?t=BvEUsfXMfxhr37O2ltnjuA&s=19
https://x.com/TASonya5/status/1919965388445528457?t=Mg5qOD8POmzIaAaRqB-yfw&s=19
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।
এটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে সৌন্দর্য সত্যি বৃদ্ধি পাবে।
ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আজ আপনি তো দুর্দান্ত একটি জিনিস তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে খুব সুন্দরভাবে ফুল তৈরি করে আবার সেগুলো দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন আপু। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার কাছে খুব ভালো লাগে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে।
ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়।
https://x.com/TASonya5/status/1920058242769588707?t=46FxSiqolkNjBPW46nPz-Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে ভালই লাগে আমার কাছে। চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনও খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। দেখে যে কেউ তা সহজে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আরো উৎসাহিত হলাম আপনার সুন্দর মন্তব্য পেয়ে।