লাইফ স্টাইল :- গাছ থেকে কাঁচা আম পাড়ার কিছু অসাধারণ মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year (edited)

IMG-20250422-WA0039.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমের সিজন আসলেই কাঁচা আম খাওয়ার ইচ্ছাটা যেন আরো বেশি বেড়ে যায়। এইতো কিছুদিন আগের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের প্রিয় আজিম ভাইদের বাড়িতে। যদিও আমাদের সাথে ছিল আমার বাংলা ব্লগের অনেক প্রিয় একজন ব্লগার। আমরা সেখানে গিয়ে তাদের বাড়ির পাশেই একটা খুব সুন্দর জায়গা ছিল সেখানে বসলাম। এটা ছিল একটা ফাঁকা জমিনের মতো। পরে সামনের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর কিছু আম ঝুলতেছে গাছে।

IMG-20250422-WA0060.jpg

IMG-20250422-WA0059.jpg

আর আম গুলো এত নিচে ছিল, নাশিয়া হাত দিয়ে ধরতে পারতেছিল। এবার বুঝতে পারছেন কত নিচে ছিল আম গাছের ডাল এবং আম। নাশিয়া তো দেখেই দৌড়ে গিয়ে আমগুলো হাত দিয়ে ধরে ফেলল। আর সেতো আমগুলো ধরতে পেরে অনেক বেশি খুশি। আসলে এত নিচে আমগুলো দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে নাশিয়া আম পাড়ার জন্য অনেক বেশি অস্থির হয়ে পড়ল। এরপর দেখলাম আজিম ভাই আমাদের একজনের জন্য আমি পাড়বে।

তখন সবাই মিলে গাছ থেকে কয়েকটা আমপাড়া শুরু করল। তবে নাশিয়া নিজের মত করে নিজে নিজে আম পাড়তে চাইলো। এরপরে ওর আব্বু ওকে একটা পেড়ে দিল। এটা দেখে‌ নাশিয়া অনেক বেশি খুশি হয়ে গেল। এই বিষয়টা দেখে আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। এরপর একটা একটা করে প্রায় অনেকগুলো আম পাড়া হলো। এরপরে একটা একটা করে নাশিয়া সবগুলো আম একসাথে জড়ো করলো। দেখেন কতগুলো কাঁচা আমের সাথে হলো। এগুলো দেখে তো জিবে জল চলে আসলো লবন মরিচ দিয়ে খাওয়ার জন্য।

IMG-20250422-WA0061.jpg

IMG-20250422-WA0057.jpg

IMG-20250422-WA0058.jpg

এরপর সবগুলো আমজড়ো করে নাশিয়া বলতেছিল ওর ছবি তুলতে। এরপরে আমি বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। এরপরে সবগুলো আম একটা প্যাকেটে করে নেওয়া হল। এরপরে আম গাছের পাশেই একটা জায়গা আমরা কিছুক্ষণ বসেছিলাম। সেখানে আমাদের আজিম ভাই কয়েকটা আম ঘরের নিয়ে গিয়ে কেটে আনলো। কার সাথে আবার কিছু লবণ মরিচ নিয়ে আসলো। এইটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে।

IMG-20250422-WA0039.jpg

IMG-20250422-WA0036.jpg

IMG-20250422-WA0035.jpg

আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কাঁচা আম দেখে। আসলে খুশি হওয়ার সাথে তখন আর ছবি তুলতে ভুলে গেলাম। তবে খেতে বেশ ভালোই লেগেছে। তার সাথে এখানে সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা দেখে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে অনেক বেশিই ভালো লেগেছে। আমরা এই জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। একেবারে খোলামেলা একটা পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে। ছিল অনেকগুলো নাস্তা তার সাথে কাঁচা আম। সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে।

IMG-20250422-WA0034.jpg

IMG-20250422-WA0037.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-04-26-14-14-40-79_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-04-26-14-12-05-22_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

গাছ থেকে পরা কাঁচা আমগুলোর সাথে নাশিয়ার ছবিগুলো দারুন লাগছে দেখতে। সত্যি বলতে নাশিয়ার হাসিটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে। আপনারা দেখছি অনেকগুলো আম পেরেছেন গাছ থেকে।সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ অনেকগুলো আম পেরেছি।

 last year (edited)

গাছ থেকে আম পাড়ার খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন। আমগুলো বেশ ভালই বড় হয়েছে। কাঁচা আম দেখলেই তো লোভ লেগে যায়। ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। নাশিয়া তো দেখছি খুবই খুশি। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন কাঁচা আম দেখলে লোভ লাগে।

 last year 

এখন প্রতিটি গাছেই আম ধরেছে। কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম এবার গাছে আমের সংখ্যা খুব কম। তবে নিজের হাতে গাছ থেকে আম পারার মজাই অন্য রকম। গাছের ডাল যদি এতো নিচু হয় তবে সহজেই আম পারা যা। গাছ দেখে আমারইতো পারতে ইচ্ছে করছে। আর নাশিয়া বাচ্চা মানুষ তার আরও বেশি ইচ্ছে করার কথা। বেশ ভালো লাগলো ব্লগতি পড়ে। আপু টাইটেলটা ঠিক করে নিবেন।

 last year 

নাশিয়া তো অনেক খুশি হয়েছিল আমগুলো পাড়ার পর। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু। আমি ঠিক করে নিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61807.58
ETH 1628.89
USDT 1.00
SBD 0.41