স্বরচিত কবিতা : " আগলে রাখি "

in আমার বাংলা ব্লগlast year

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250226_112101_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

প্রিয় মানুষ আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। যার হাত ধরে পৃথিবীর সব প্রান্তে হারিয়ে যেতে পারি। কিন্তু কথা হচ্ছে প্রিয় মানুষটাকি এইভাবে পালিয়ে যেতে চায়। নাকি তার মধ্যে কোন সংকোচ কাজ করে। সত্যি বলতে আমরা যাকে ভালোবাসি তাকে আপন করে পেতে চাই। এমনকি নিজের জীবনের প্রত্যেকটা কাজে সেই মানুষটা আমাদের পাশে থাকে। এমনকি আমরা আমাদের পাশে রাখতে চাই। যেটা হয়তোবা অন্য কারো সাথে তুলনা করা সম্ভব নয়। এমন কি এটাও মনে হয় যে, হয়তো প্রিয় মানুষটাকে ছাড়া আর অন্য কোন কিছুর প্রয়োজন নেই। এই অনুভূতিটা কিন্তু আমাদের মাঝে কাজ করে। যেটা হয়তোবা সবাইকে বলে বোঝানো সম্ভব না। কিন্তু যার সাথে একসাথে থাকতে চাই, সে থাকবে কিনা। হয়তোবা দুজনেই দুজনের সাথে একসাথে সারা জীবন কাটাতে চাইবে। আর নিজেদের জীবনটা অনেক সুন্দর হবে। নিজের ভালোবাসার মানুষটাকে আমরা অনেক বেশি আগলে রাখতে চাই। এটাই হচ্ছে বাস্তবিক এবং সত্য।

" আগলে রাখি "

হৃদয়ের গভীরের পোষা পাখি,
কত মায়া দিয়ে তোরে ডাকি।
চোখ বন্ধ করে বিশ্বাস করি,
ভালোবাসা দিয়ে আগলে রাখি।

তাওতো দাওনা ধরা,
গহীন বনে লুকিয়ে থাকো।
মনে কি পড়ে না আমায়,
কতটা ভালোবেসে ডাকি তোমায়।

আমার হৃদয়ে বাঁধবে কি বাসা,
থাকবে কি খুব যতনে।
নাকি তুমি উড়াল দিবে,
দূর আকাশের বুকে।

তোমায় নিয়ে স্বপ্ন বুনি,
নিজের হৃদয়ের গহীন বনে।
একটুখানি দেখা পেলে,
হারিয়ে যেতাম দুজনে চিরতরে।

কেউ খুঁজবেনা আমাদেরকে,
পাবে না তো কোথাও।
দুজন মিলে থাকবো একসাথে,
হারিয়ে যাবো অনেক দূরে।

তুমি কি যাবে আমার হয়ে,
নাকি সংকোচে থাকবে দূরে।
সব কিছু ভুলে রাখবো যতনে,
ফিরিয়ে দিও না তুমি মোরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

প্রতিটি মানুষ তার প্রিয় মানুষকে হারানোর ভয় পায়।একটা সময় গিয়ে আসলে এটা মনে হয় যে, জীবনে প্রিয় মানুষটি ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। কেউ মানুষকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন আপু। প্রিয় মানুষকে ঘিরে আমাদের অনুভূতির শেষ নেই। যতই লেখা হোক না কেন তাও অনুভূতি থেকেই যাই। প্রিয় মানুষকে নিয়ে লেখা আপনার চমৎকার কবিতাটি আবৃতি করে ভালো লাগলো আপু। কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আমি অনেক বেশি পছন্দ করি এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লিখতে। এই কবিতাটা পড়ে আপনার ভালো লাগলো শুনে খুশি হলাম।

 last year 

Screenshot_2025-03-13-10-57-41-14_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-11-10-25-28-02_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

প্রতিটা মানুষের জীবনে তার প্রিয় মানুষ আছে। আর সবাই তাকে আগলে রাখতে চাই। আপনি আজকে প্রিয় মানুষটাকে নিয়ে দারুন কবিতা লিখেছেন আপু ।দোয়া করি সবাই যেন সবসময় তার প্রিয় মানুষটার সাথে থাকতে পারে চলতে পারে ।আপনার লেখা কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমার লেখা কবিতা পড়ে আপনার অসম্ভব ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

কবিতায় প্রকৃতির উপমা ব্যবহার করা হয়েছে খুবই সাবলীলভাবে। "গহীন বনে লুকিয়ে থাকা" বা "দূর আকাশের বুকে উড়াল দেওয়া" এর মতো চিত্রকল্প আমাদের মনে এক ধরণের রোমান্টিক আবেশ তৈরি করে। প্রকৃতির সাথে মানবিক আবেগের এই সংযোগ কবিতাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি সুন্দর একটা টপিক তুলে ধরে কবিতাটা লেখার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ, অন্ত মিল রেখে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। যেখানে ভালোবাসার মানুষের প্রতি অনুভূতি প্রকাশ পেয়েছে এবং তার প্রতি চাহিদাগুলো জমা হয়েছে কবিতার লাইনে লাইনে।

সুন্দর একটি কবিতা লিখে ফেলার জন্য আপনাকে অভিনন্দন জানাই।

 last year 

এত সুন্দর অনুভূতি গুলো প্রকাশ করতে পেরে ভালো লাগলো কবিতার মাধ্যমে।

 last year 

কবিতাটি প্রিয় মানুষকে আগলে রাখার গভীর ইচ্ছা ও ভালোবাসার প্রকাশ। সম্পর্কের অমলিন বিশ্বাস এবং একসাথে থাকার আকাঙ্ক্ষা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার শব্দগুলো হৃদয়ে গভীর প্রভাব ফেলে, যা প্রেম ও নিরাপত্তার মাধুর্য অনুভব করায়। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

সব সময় চেষ্টা করবো সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আপনি আগলে রাখি কবিতাটি লিখলেন। কবিতার লেখা কথাগুলো খুবই ভালো লেগেছে পড়ে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আমার লেখা কবিতার কথাগুলো আপনার খুব ভালো লাগলো শুনে খুশি হলাম।

 last year 

আপু ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।আগলে রাখি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রিয় মানুষকে চোখ বন্ধ করে অনেকে বিশ্বাস করে। আর সেই প্রিয় মানুষটি কতটুকু ভালোবাসার মূল্য দিতে পারে। তবে আপনি প্রিয় মানুষকে নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এ ধরনের কবিতা গুলো বারবার করতে মন চায়।

 last year 

আমার পুরো কবিতা পড়ে সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42