"স্মৃতির পাতা থেকে জাদুঘরের কিছু পুরানো আমলের ভাস্কর্যের ফটোগ্রাফী"

in আমার বাংলা ব্লগ4 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার আশীর্বাদে এখন একটু ভালো আছি। তবে এখনও মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ছি। যখন একটু সুস্থ বোধ করি তখন ভাবী আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে জাদুঘরের কিছু পুরানো ভাস্কর্যের ফটোগ্রাফী শেয়ার করবো। আগের পোস্টে কিছু ফটোগ্রাফী শেয়ার করেছিলাম। আরো ও প্রায় অনেক ছবি রয়ে গিয়েছে। তাই ভাবলাম আজ কিছু শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211221_140728.jpg

লাল বেলে পাথর দিয়ে গণেশের মূর্তি । প্রায় খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী আমলে তৈরিকৃত।

ফটোগ্রাফী করার সময় : ২১ ডিসেম্বের ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140645.jpg
লাল বেলে পাথর দিয়ে তৈরি ধ্বংসপ্রাপ্ত বুদ্ধদেবের মূর্তি। সম্রাট অশোক এর আমলে এই ভাস্কর্যটি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140429.jpg
সম্রাট অশোকের আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি
কয়েকটি বুদ্ধদেবের মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান : কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140422.jpg
ধ্বংসপ্রাপ্ত বেলে পাথর দিয়ে বুদ্ধগয়ার মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় :২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_140356.jpg
ধ্বংসপ্রাপ্ত বুদ্ধগয়ার ভাস্কর্য
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর , পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140815.jpg

চুনা পাথর দিয়ে তৈরি পদ্মশোভিত সূচী। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140804.jpg
চুনা পাথর দিয়ে তৈরি বুদ্ধের নানা ঘটনাবলী খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত

IMG_20211221_140752.jpg
চুনা পাথর দিয়ে তৈরি পূর্ণকুম্ভ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দি আমলে।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141727.jpg
নাগ মুস লিন্দ্ দ্বারা সুরক্ষিত বুদ্ধ বিহার। খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতাব্দী আমলে।
ফটোগ্রাফী তোলার সময়: ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141700.jpg
খ্রিস্টীয় তৃতীয় শতাব্দি আমলে লাল বেলে পাথর দিয়ে তৈরি বুদ্ধ বিহার।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

IMG_20211221_141834.jpg
খ্রিস্টীয় বারোশো শতাব্দি আমলে ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি পার্বতী মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ২১ ডিসেম্বর ২০২১
স্থান: কোলকাতা জাদুঘর, পশ্চিমবঙ্গ ভারত।

আজ এই পর্যন্ত। অন্য কোনদিন আরো কিছু ফটোগ্রাফী নিয়ে আসবো। সব গুলো ফটোগ্রাফী আমার redmi note & Poro, ফোন থেকে নেওয়া। আশা করি, আমার আজকের ফটোগ্রাফী গুলো আপনাদের ভালো লাগবে।

Sort:  
 4 years ago 

ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন বৌদি। জাদুঘরের এই মুহূর্ত কাটানো সময়টুকু আমার মনে হয় আপনি অনেক ইঞ্জয় করেছিলেন। প্রতিটি ফটোগ্রাফির নিচে আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফের বর্ণনা করেছেন যেটা দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো এবং আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে বৌদি এরকম একটি সুন্দর মানের পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Thanks, They are just real things.

 4 years ago 

অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন বৌদি। জা হয়তো কখনো দেখা হইত না।আপনার মাধ্যমে অনেক পুরাতন নিদর্শন দেখতে পেলাম।ধন্যবাদ বৌদি আপনাকে কোলকাতা জাদুঘর এতো দুর্লভ কিছু নিদর্শন শেয়ার করার জন্য।

 4 years ago 

বৌদি আপনার স্মৃতির পাতায় এত সুন্দর ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষিত ছিল তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আজকের পোস্ট এর মধ্য দিয়ে আমরা হাজার বছর আগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা পেলাম। মূর্তিগুলোকে প্রাচীনকালের সেই পঞ্চম ষষ্ঠ শতকের এবং শৈল্পিক কার্য গুলো দেখে সত্যি বিমোহিত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ইতিহাস ঐতিহ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 years ago 

বৌদি সবগুলো পাথরের মূর্তি অসাধারণ ছিল।কি নিখুঁত কাজ। এরকম মূর্তি দেখার সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি এবং দাদা দুই জনের পোষ্টের মাধ্যমে অনেক দর্শনীয় স্থান দেখার সুযোগ হয়। অনেক ধন্যবাদ বৌদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 4 years ago 
বৌদি সনাতন ধর্মালম্বীদের এই পুরানো মূর্তিগুলোর ভাস্কর্য খুবই সুন্দর দেখতে। আপনার স্মৃতির পাতা থেকে আজকে আবার স্মৃতিচারণ পরে সে অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা আপনাকে খুব শীঘ্রই সুস্থতা দান করুন এই কামনা রইল বৌদি। শুভ হোক আপনার আগামীর পথচলা।
 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বৌদি আপনি এত ভালো ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ফটোগ্রাফগুলো না দেখলে বুঝতেই পারতাম না। প্রতিটি ফটোগ্রাফ অসাধারণ হয়েছে। লাল বেলে পাথরের মূর্তি গুলো সত্যিই অসাধারণ। আপনি অনেক নিখুঁতভাবে এই মূর্তিগুলোর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি মূর্তি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

দাদার কাছ থেকে গত দুই দিন ইন্ডিয়ান মিউজিয়াম থেকে অনেক স্মৃতি ভাস্কর্য দেখতে পেয়েছি ।আপনিও ইন্ডিয়ান মিউজিয়াম এর অতীতে অ্যালবামে রাখা মিউজিয়ামের কিছু স্মৃতিমূলক দৃশ্য আমাদের সাথে শেয়ার করলেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার স্মৃতিচারণ কিছু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 4 years ago 
জাদুঘরের মূর্তি গুলো আসলেই অনেক দামি এবং পুরাতন। এসব ভাস্কর্য প্রাচীনকালের ঐতিহ্য বহন করে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই সব ঐতিহ্য গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
 4 years ago 

  • আলহামদুলিল্লাহ বৌদি অনেক ভালো আছি। আপনি এখন একটু সুস্থ আছেন শুনে খুবই ভালো লাগতেছে। আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লেগেছিল। সব সময় আপনার সুস্থতা কামনা করি। আজকের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ছবি দেখার মত ছিল। শুভকামনা রইল বৌদি আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42