🍍গরমে শরীর ঠান্ডা রাখতে আনারসের জুস🍍 ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আসসালামু আলাইকুম
আশা করি সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সামনে আমি একটি রেসিপি পোষ্ট শেয়ার করব। এই গরমে আমরা সবাই অস্থির হয়ে আছি। ঘরে- বাহিরে সবজায়গায় প্রচুর গরম। এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা ফলের জুস খাওয়া যায় তাহলে কিন্তু ভালই লাগে। এই গরমের মধ্যে চিন্তা করলাম আপনাদের জন্য এক গ্লাস ঠান্ডা জুস নিয়ে আসি। সেই চিন্তা করেই আমি আপনাদের জন্য খুব সহজেই কিভাবে আনারসের জুস তৈরি করবেন সেই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই পোস্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আনারসের জুস
আমি নিজেই আনারস খেতে পছন্দ করি না। আমি মনে করি আমার মতো এমন অনেকে আছেন যারা আনারস খেতে পছন্দ করে না। তবে আপনারা যদি এভাবে জুস বানিয়ে খান তাহলে খুবই ভালো লাগবে। আমি আজ যখন আনারস দিয়ে জুস বানালাম তখন খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি চিন্তা করলাম এখন থেকে প্রায় সময়ই এভাবে আনারস এনে জুস বানিয়ে খেতে পারি। আমরা এই গরমের মধ্যে যে কোন ফল দিয়ে জুস বানিয়ে খেতে পারি। তাহলে আমাদের শরীরের জন্য ভালো হবে। এই গরমের মধ্যে আমাদের শরীর থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে লবণ বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণ করার জন্য আমাদের অবশ্যই উচিত যে কোন এক ধরনের জুস বা শরবত ঘরে তৈরি করে খাওয়া। হালকা ঠাণ্ডা দিয়ে জুস বা শরবত খেতে অনেক ভালো লাগে আবার আমরা যদি বেশি ঠান্ডা দিয়ে খেয়ে ফেলি তাহলে ঠান্ডা লেগে যাবে এতে আবার অন্য সমস্যা দেখা দিতে পারে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে সহজেই আপনারা আনারসের জুস তৈরি করবেন।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আনারস | ১টি |
| চিনি | পরিমাণ মতো |
| হালকা ঠাণ্ডা পানি | পরিমাণ মতো |
ধাপ ১
প্রথমে আমি আনারস কেটে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ব্লেন্ডারে জুস তৈরি করব তার জন্য আনারসকে ছোট ছোট পিস করে সুন্দরভাবে কেটে নেব।
ধাপ ২
আমি যেহেতু আজকে আনারসের জুস তৈরি করব। তার জন্য প্রথমেই আমার একটি বেলেন্ডার এর প্রয়োজন হবে। বেলেন্ডার দিয়ে খুব সহজেই আমরা আনারসের জুস তৈরি করে নিতে পারব। সেজন্য প্রথমেই আমি একটি বেলেন্ডার নেব এবং এর ভিতরে আমি ছোট ছোট করে কেটে রাখা আনারস দিয়ে দেব।
ধাপ ৩
ব্লেন্ডারের মধ্যে আনারসের টুকরোগুলো দিয়ে একটু সময় নিয়ে ব্লেন্ডার করে নেব। তারপর জুস তৈরি করতে এ পর্যায়ে আমার দরকার হবে চিনি এবং পানি। এরপর দুটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে বেলেন্ডার করে নিতে হবে।
ধাপ ৪
যখন এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। তখন একটি জগের উপরে ছাঁকনি দিয়ে খুব ভালো ভাবে ছেঁকে নিতে হবে।
ধাপ ৫
এ পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করা সম্পূর্ণ আনারসের মিশ্রন এই ছাঁকনির ভিতরে দিয়ে দিতে হবে এবং চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে।
শেষ ধাপ
যখন ছাকনি দিয়ে ভালো ভাবে ছেকে নেওয়া হয়ে যাবে তখন আমি জগ থেকে একটি গ্লাসের মধ্যে আনারসের জুস ঢেলে নেব।
পরিবেশন
খাওয়ার জন্য একেবারে রেডি এখন আমি পরিবেশনের জন্য ছবি তুলেছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এই গরমে আনারসের জুস সত্যি স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আনারসের জুস কিভাবে তৈরি করতে হয় তা আপনি ধাপে ধাপে আমাদের নিকট চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমি মনে করি যে কোন মানুষ পোস্টটি ফলো করে আনারসের জুস তৈরি করতে পারে। ধন্যবাদ এধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক গরম পড়েছে ভাইয়া এই গরমে শরীর ঠান্ডা রাখতে আমাদের উচিত যেকোনো একপ্রকার ফল দিয়ে জুস তৈরি করে খাওয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমিও অনেক দিন বাসায় আনারসের জুস বানিয়ে খেয়েছি আপু, সত্যি অনেক মজা লাগে এবং শরীর ঠান্ডা রাখে, আপনি অনেক সুন্দর করে ধাপ গুলো উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া খেতে অনেক মজা লাগে আর শরীরও ঠান্ডা রাখে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
এই গরমের দিনে আনারসের জুস সত্যি অনেক ভালো লাগে আপু। আপু আপনি অনেক সুন্দর করে আনারসের জুস তৈরি করেছেন। আপনার উপস্থাপন দেখতে অনেক সুন্দর লাগছে। আনারসের জুস প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার কাছে এত ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
এই গরমে যেকোনো ধরনের জুস পেলেই খেতে অনেক ভালো লাগে ।আপনি আজকে আনারসের জুস তৈরি করেছেন যেটা দেখে খেতে ইচ্ছে করছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি এই গরমে আপনি অনেক অসাধারণ একটি পোস্ট করেছেন। আপনার পোস্ট দেখেই ইচ্ছে করছিল একটু শরবত খেয়ে দেখি। মনে হচ্ছে এই শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। আমার কাছে তো এই রকম শরবত খেতে ভালো লাগে। কিন্তু আমি একটু লেবুর শরবত বেশি পছন্দ করি। আমাদের মাঝে এত অসাধারন একটা শরবত নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
আপু আপনার মতো আমিও লেবুর শরবত পছন্দ করি তবে এভাবে ফলের শরবত বানিয়ে খেতে আরও বেশি পছন্দ করি। একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এই গরমে প্রচণ্ড তাপদাহে আর আমার বাংলা ব্লগের সৌভাগ্যে কত হরেকরকম শরবত বানানো শিখে যাচ্ছি 😍। সত্যিই এত দারুন ছিল আনারস এর শরবত ও জে বানানো যায় সেটা ভেবেই শিখে গেলাম।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।
এই গরমে আনারসের জুস আমাদের স্বাস্থ্যের জন্য খুবেই উপকারী। আপু আপনি অনেক সুন্দর করে আনারসের জুসটি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর একটি রেসিপির পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এত সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আত্মা ও শরীর ঠান্ডার করার উপায় হচ্ছে শরবত পান করা । আর এমন সুন্দর উপস্থাপনা হলে তো কথাই নেই ।
ভাইয়া প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ঠিক বলেছেন ভাইয়া আত্মা ও শরীর ঠান্ডা রাখার একমাত্র উপায় হচ্ছে শরবত পান করা। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি ঠিকই বলেছেন আপু গরমের সময় দুপুর বেলায় এই ঠান্ডা জুস খেতে অনেক ভালো লাগবে। আমি তো খুবই পছন্দ করি গরমের দিনে এরকম ঠান্ডা জুস খেতে।আনারস খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে।আর আনারসের জুস খেতে আমার আরও বেশি ভালো লাগে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি এটি উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনার মতো আমার কাছেও আনারসের জুস খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
আনারস খেতে খুবই ভালো লাগে আমার তবে আপনার মত করে জুস তৈরি করে কখনো খাওয়া হয়নি দেখেই বোঝা যাচ্ছে জুস খেতে অনেক সুস্বাদু হয় বাসায় ট্রাই করে দেখতে হবে একবার ধন্যবাদ
ভাইয়া একবার তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।