মেহেদির ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। মেহেদির ডিজাইনগুলো আঁকতে আমার কাছে খুবই ভালো লাগে। আগে একসময় হাতে খুব মেহেদি লাগাতাম এবং অনেককেই মেহেদি হাতে লাগিয়ে দিতাম। বিশেষ করে ঈদের সময় যখন শ্বশুর বাড়িতে যেতাম তখন আশেপাশের ছোট ছোট বাচ্চারা সব বসে থাকতে হাতে মেহেদি দেওয়ার জন্য। আমার মেহেদি দেয়া তাদের কাছে সুন্দর লাগতো। এজন্য সবাই আমার কাছে দিতে আসতো। সবার হাতে মেহেদি দিয়ে নিজের হাতে দেওয়া হতো না। তারপরও বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিতে বেশ ভালোই লাগতো। এখন বাচ্চারা কিছুটা বড় হয়ে গিয়েছে। এখন নিজেদের মেহেদি নিজেই হাতে সুন্দর করে দেয়। তাও দেখতে ভালো লাগে। নিজের হাতে আর মেহেদি তেমন একটা দেয়া হয় না। কিন্তু মাঝেমধ্যে মেহেদির ডিজাইন আঁকতে বসি। সেরকম একটি ডিজাইনই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20240722130205.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার



প্রথমে একটি কলকা এঁকেছি। তার উপরে দুটি দাগ দিয়ে একটি পাতার মতো এঁকেছি।


IMG20240722124528.jpg


কল্কার ভিতর ফুলের মত ডিজাইন করে বাকি অংশ ভরাট করে দিয়েছি।


IMG20240722124753.jpg


উপরে আরো একটি কলকা এঁকে তার বাইরে আরেকটি ফুলের মতো ডিজাইন করেছি।


IMG20240722124949.jpg


এখন ভিতরে ছোট ছোট ফুলের মত এঁকে ভরাট করেছি।


IMG20240722125237.jpg


উপরের দিকে আরও একটি পাতা এবং কলকার মতো এঁকেছি।


IMG20240722125405.jpg


এর ভিতর বিভিন্ন ধরনের ডিজাইন করে ভর্তি করেছি।


IMG20240722125631.jpg


তার উপরে আরো কিছু ডিজাইন এঁকেছি নিচের ছবির মত করে।


IMG20240722125759.jpg


উপরের ডিজাইনগুলোর ভিতরে চিকন চিকন দাগ দিয়েছি আড়াআড়ি করে।


IMG20240722130054.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240722130144.jpg


IMG20240722130156.jpg


এভাবে আমার মেহেদি ডিজাইনটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।




ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1609.webp

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ছিল এই মেহেদির ডিজাইন টা। খাতার মধ্যে অনেক সুন্দর করে এই মেহেদির ডিজাইন টা আপনি অঙ্কন করেছেন। মেহেদি লাগাতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। তবে এখন আগের মত আর মেহেদি লাগানো হয় না খুব একটা। পুরোটা আপনি পেন্সিল দিয়ে অঙ্কন করেছেন। এই ডিজাইনটা যদি মেহেদি দিয়ে লাগানো হয়, তাহলে অনেক ভালো লাগবে দেখতে।

 2 years ago 

খাতার ভিতরে মেহেদির ডিজাইন গুলো আঁকলে বেশি ভালো লাগে দেখতে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন খুবই সুন্দর লাগছে আপু। উপরের অংশের ডিজাইনগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

উপরের অংশের ডিজাইন আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদের সময় সবাই হাতে মেহেদি পরে। আর সেই দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে আপু। মেহেদির ডিজাইন আর্ট চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি ডিজাইন আপনি করেছেন। ডিজাইনের ধাপগুলো দেখে দেখে যে কেউ এই ডিজাইনটি করতে পারবে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার হাতে মেহেদি পরা দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মেহেন্দির ডিজাইন অংকন করতে আমারও অনেক ভালো লাগে আপু ।আপনার মেহেন্দি ডিজাইনটা আসলেই অনেক চমৎকার হয়েছে ।এমন ধরনের মেহেন্দির ডিজাইন হাতে পরলে দেখতে অনেক ভালো লাগবে।

 2 years ago 

আপনার কাছেও মেহেদির ডিজাইন অংকন করতে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগে অনেক পোস্টে কিন্তু আমি মেহেদির আলাদা আলাদা ডিজাইন দেখেছি। ঠিক তেমনি আজও একটা সুন্দর মেহেদি ডিজাইন আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়াও এই মেহেদী ডিজাইন এর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেহেদির ডিজাইনের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে যে কেউ এটি হাতে লাগাতে পারে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

মেহেদী ডিজাইন গুলো দেখলে আমার অন্য রকম ভালো লাগা কাজ করে। আপনি আজকে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অসাধারণ হয়েছে। তবে, এই মেহেদী ডিজাইন টি আপনার হাতের মধ্যে অ্যাপলাই করলে আরো বেশি ভালো লাগতো।

 2 years ago 

আপনার কাছে মেহেদির ডিজাইনগুলো অন্যরকম ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা মেহেদির ডিজাইন টা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। পুরো টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের মেহেদির ডিজাইন গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।

 2 years ago 

যেকোনো ধরনের আর্ট করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়ে যায়। যাই হোক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন আপু। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । আপনার মেহেদির ডিজাইন হাতে দিলে বেশ মানাবে নিশ্চই। এতো চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ছেলে মানুষ আবার হাতে মেহেদি দেয় নাকি। যাইহোক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

মেহেদির পকেজেতো কোন জায়গায় লেখা নাই শুধু মেয়েরা মেহেদী আমি দিতে পারবে। ছেলেরা দিতে পারবে না । আসলে ছোট কাল থেকে আপু মেহেদি হাতে দিতে বসলে আমাকে লাগিয়ে দিতো। এখন তো অনেক বড় হয়ে গেছি কিন্তু এখনো কেউ মেহেদী দিতে লাগলে খুব ইচ্ছে হয় হাতে মেহেদি দিতে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59866.06
ETH 1573.69
USDT 1.00
SBD 0.42