একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্টগুলো আঁকতে আমার কাছে বেশ ভালোই লাগে। বিশেষ করে কালারফুল থ্রি আর্টগুলো বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে। সময়ের অভাবে সব সময় আর্ট করতে বসা হয় না। তাছাড়া আলসেমিও ভর করে আর্ট করতে বসলে। আবার যখন আলসেমি কাটিয়ে বসে পড়ি তখন বেশ ভালোই লাগে। তখন একসঙ্গে অনেকগুলো এঁকে রাখি। যাতে পরবর্তীতে শেয়ার করা যায়। আজকের থ্রিডি আর্টটি প্রথমে ঘরকাটা খাতায় আঁকতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে সাদা খাতায় আঁকি। নিচে ঘরকাটা খাতা রেখে ঘর গুলো মেপে নিয়েছি। যার কারণে আর্টটি সমান হয়েছে। দেখতে ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও আর্টটি ভালো লাগবে।



IMG20241028190558.jpg



প্রয়োজনীয় উপকরণ:

ঘরকাটা খাতা
সাদা কাগজ
স্কেল
পেন্সিল
রাবার
কলম
লাল-কলম



প্রথমে সাদা কাগজের নিচে ঘর কাটা কাগজটি রেখে নিয়েছি। তারপর উপরের দিকে ছয় ঘর করে এবং নিচের দিকে ৬ ঘর এঁকে নিয়েছি। তারপর উপরের দিকে কোনা করে চার ঘর এবং নিচের দিকে ছয় ঘর মেপে এঁকে নিয়েছি।


IMG20241028183815.jpgIMG20241028184006.jpg

একই রকম ভাবে আরো কতগুলো ঘর এঁকে ডান পাশে লম্বা দাগ দিয়েছি।


IMG20241028184138.jpgIMG20241028184411.jpg

তারপর আরো কিছু দাগ দিয়ে বক্সের মত এঁকেছি নিচের ছবির মত করে।


IMG20241028184540.jpgIMG20241028184624.jpg

কিছু কিছু অংশে লাল রং করেছি এবং আরো কিছু জায়গায় দাগ দিয়েছি লম্বা করে।


IMG20241028185608.jpgIMG20241028185839.jpg

বাকি জায়গাগুলোতে পেন্সিল দিয়ে কালো রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20241028190128.jpgIMG20241028190240.jpg

তারপরে বাইরের দাগগুলো কলম দিয়ে গাঢ় করে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241028190514.jpgIMG20241028190517_BURST000_COVER.jpg


IMG20241028190553.jpg


এভাবে আমার থ্রিডি আর্টটি শেষ হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

সময়ের অভাবে সাথে সাথে অলসতাটাও কাজ না করার পিছনে প্রভাব ফেলে। অলসতার কারনে কত কাজ করা হয়ে ওঠে না। খুবই সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করেছেন আপু। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে এরকম একটি আর্ট করা বেশ ধৈর্যের ব্যাপার। চমৎকার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

IMG_3971.png

IMG_3969.png

IMG_3970.png

 last year 

এটা ঠিক বলেছেন আপু সময়ের অভাব যেমন থাকে তেমনি আলসেমিও ভর করে যার কারণে আর্ট করা হয়ে উঠে না। আমিও যখন আর্ট করতে বসি তখন বেশ কিছু করে রাখার চেষ্টা করি। এতে করে পরবর্তীতে শেয়ার করতে সুবিধা হয়। আপনি আজ খুব সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করেছেন। থ্রিডি আর্ট করতে আমার কাছেও খুব ভালো লাগে কিন্তু অনেক দিন হয়েছে করা হয় না। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনার থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে।ছোট বেলায় এগুলো নিয়ে চেষ্টা করতাম।এখন দেখি আমার স্টুডেন্ট গুলো করে।ব্যস্ততায় এখন আর সময় হয়ে ওঠে না।

 last year 

রোজার মাঝে আলসেমিটা একটু বেশিই কাজ করে আপু। তবে আপনার থ্রিডি আর্টটি চমৎকার হয়েছে আপু। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ আপনার মাধ্যমে আরেকটি থ্রিডি আর্ট দেখতে পেলাম। চমৎকার আর্ট করেছেন। কত সুন্দর নিখুঁত কাজ আপনার। এই আর্ট গুলো সবার দৃষ্টি আকর্ষন করে ধন্যবাদ।

 last year 

এই সুন্দর ডিজাইনের থ্রিডি আর্ট গুলো দেখতে অনেক সহজ। কিন্তু করার সময় বোঝা যায় কতটা কষ্টের। কারণ এটার মাপ মতো যদি তৈরি করা না হয় তাহলে সুন্দর থ্রিডি লুকটা আসে না। দারুন তৈরি করেছেন আপু। আলসেমি কাটিয়ে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

এরকম সুন্দর আর্ট গুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা থ্রিডি আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62069.28
ETH 1614.34
USDT 1.00
SBD 0.45