একটি ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি রঙিন ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই আর্টগুলো করতে অনেক সময় লাগে। আজকের ম্যান্ডেলার আর্টটি বৃত্ত এঁকে করেছি। যার কারণে অনেক বেশি সময় লেগেছিল। ম্যান্ডেলার আর্টগুলো কালার করলে দেখতে অনেক সুন্দর লাগে। আবার সাদাকালো ম্যান্ডেলার আর্টও খুব ভালো লাগে দেখতে। আজকের ম্যান্ডেলার আর্টটি কালার করার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241202122546.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
কলম
সাইন পেন



প্রথমে একটি লম্বা দাগ দিয়েছি। তারপর কতগুলো বৃত্ত এঁকেছি দাগের উপরে।


IMG20241202115712.jpgIMG20241202115752.jpg

আরো বেশ কতগুলো বৃত্ত এঁকেছি। তারপর বাইরের বাড়তি দাগগুলো মুছে একটি ফুলের ডিজাইন করেছি।


IMG20241202115813.jpgIMG20241202115949.jpg

ডিজাইন টি কলম দিয়ে গাঢ় করেছি এবং ভিতরের অংশ রং করেছি।


IMG20241202120745.jpgIMG20241202120934.jpg

বাইরের অংশ রং করেছি। তারপর একটি পাতার ভিতর বিভিন্ন ডিজাইন এঁকেছি।


IMG20241202121301.jpgIMG20241202121414.jpg

ডিজাইনের বাইরের অংশ কালো রং করেছি। একই রকম ভাবে সবগুলো পাতায় ডিজাইন এঁকেছি।


IMG20241202121455.jpgIMG20241202121803.jpg

সবগুলো পাতার ডিজাইন আঁকা হয়ে গেলে ভেতরের অংশে আরো গাঢ় রং করেছি।


IMG20241202122154.jpgIMG20241202122422.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241202122425.jpg


IMG20241202122544.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

কি চমৎকার সুন্দর নিখুঁত ভাবে ফুলের ম্যান্ডেলা বানিয়েছেন। খুবই সময় লেগেছে এবং ধৈর্য ছারা তো একদমই অসম্ভব। দারুণ আর্ট করেছেন আপু ম্যান্ডেলাটি।ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ম্যান্ডেলা আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

IMG_3790.png

IMG_3789.png

IMG_3788.png

 last year 

বাহ সকাল সকাল এরকম চমৎকার একটি আর্ট দেখে চোখ মন যেনো মুগ্ধ হয়ে গেলো। সত্যি আর্টটির মধ্যে রঙিন করার জন্য আরো দারুন দেখাচ্ছে। পুরো আর্ট টি একেবারে দুর্দান্ত হয়েছে আপু।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে রঙিন ম্যান্ডেলা গুলো আমার কাছে অসাধারণ লাগে।আপনার আর্ট করা ম্যান্ডেলাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আর্টের পদ্ধতি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

একটি ম্যান্ডালার আর্ট করেছেন। আসলে যে কোন কিছুর রঙিন আর্ট করলে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনি পর্যায়ক্রমে আর্টটি সম্পন্ন করেছেন ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু সব সময়ই দেখি আপনি বেশ দারুন দারুন কিছু ম্যান্ডেলা করে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট তো বেশ দারুন হয়েছে। দেখেতেও বেশ সুন্দর লাগছে। আবার আপনার উপস্থাপনাও ছিল দারুন। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ফুলের মধ্যে খুব সুন্দর একটা ম্যান্ডেলা ডিজাইন করেছেন। ছোটবেলায় পেন্সিল কম্পাস দিয়ে এইরকম ফুলগুলো তৈরি করতাম। আপনি এগুলোর মধ্যে রং করে খুব সুন্দর ডিজাইন করেছেন। জিনিসটা খুবই চমৎকার লাগছে দেখতে। এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই ম্যান্ডেলা আর্ট করি। আর ম্যান্ডেলা আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63763.42
ETH 1660.59
USDT 1.00
SBD 0.42