একটি রঙিন ম্যান্ডালার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে যে ম্যান্ডেলার আর্ট গুলো মেপে করা হয় সেগুলো বেশি সুন্দর লাগে দেখতে। কারণ প্রতিটি ডিজাইন সমান হয়। তাছাড়া রং করলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। আবার সাদা কালো ম্যান্ডেলার আর্টও খুব সুন্দর লাগে। আজকের ম্যান্ডেলার আর্টটি রং করেছি। যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কম্পাস
স্কেল
কলম
সাইন পেন
প্রথমে ছোট বড় দুটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের ভিতর লম্বা করে কতগুলো দাগ দিয়েছি।
তারপর কলম দিয়ে ভিতরে ফুলের মত এঁকেছি এবং পেন্সিলের বাড়তি দাগ মুছে দিয়েছি।
তারপর সম্পূর্ণ ফুলটি হলুদ কালারের রং করেছি এবং সাইড দিয়ে আবারো হলুদ কালারের রং করেছি। তারপর একটি ঘরে বিভিন্ন ডিজাইন করেছি।
একই রকম ভাবে সবগুলো ঘরে ডিজাইন করেছি।
ভিতরের বৃত্তটিতে কমলা কালারের রং করেছি। ফুলটির বাইরে পেন্সিল দিয়ে আরো কিছু ডিজাইন করেছি।
পেন্সিলের ডিজাইন গুলো কলম দিয়ে গাঢ় করেছি এবং ভিতরে আরো কিছু দাগ দিয়ে ডট দিয়েছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

বিভিন্ন রকম আর্ট করতে এবং দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি ভিন্ন রকমের একটা কালারফুল আর্ট করলেন দেখে অনেক ভালো লেগেছে। এরকম আর্ট গুলো যতই দেখি ততই ভালো লাগে। অনেক নিখুঁত এবং চোখ ধাঁধানো একটা আর্ট করলেন আজকে। আশা করি সুন্দর সুন্দর আর্ট সবার মাঝে এভাবেই শেয়ার করবেন।
বিভিন্ন ধরনের আর্ট করতে এবং দেখতে আপনার ভালোলাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনার আঁকা ম্যান্ডেলা আর্টের মাধ্যমে তৈরি করা ফুলটি কিন্তু অসাধারণ হয়েছে। রঙের বাহারী বৈচিত্র্যময় পরিবেশনায় ছবিটি আরো দর্শনীয় হয়েছে৷ আপনার ছবি আঁকবার দক্ষতা বারবার প্রমাণ পেয়েছি এর আগেও৷ এমনকি এই ছবিটিতেও অসাধারণ পরিবেশনায় সেই দক্ষতাই আবার ফুটে উঠলো।
আপনি আমার ছবি আঁকা গুলো দেখেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই রঙিন ম্যান্ডালা আর্ট। আপনার রঙিন ম্যান্ডালা আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।
আমার রঙিন ম্যান্ডেলার আর্টটি আপনার কাছে চোখ ধাঁধান লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপনি কিন্তু একদম যথার্থ বলেছেন যে ম্যান্ডেলা আর্ট গুলি মেপে মেপে করা হয় সেগুলো দেখতে চমৎকার দেখায়। আপনিও খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আজকে। কালার করাতে দেখতে আরো দারুন দেখাচ্ছে। আপনার ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
মেপে করলে ডিজাইন গুলো খুব সুন্দর লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
মেন্ডেলা আর্টগুলো আমার খুবই পছন্দ। আর কালারফুল হলে তো আরো আকর্ষণীয় লাগে দেখতে। আপনার আজকের ম্যান্ডেলা ডিজাইনটা অসাধারণ হয়েছে আপু। হলুদ এবং কালো কম্বিনেশন টা সত্যি চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ম্যান্ডেলা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলার আর্টগুলো আপনার পছন্দের জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ওয়াও আপনি দারুণ একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অসাধারণ লাগে।আপনার ম্যান্ডেলা টি সত্যি দারুণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ম্যান্ডেলার আর্টগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বেশ সুন্দর আর্ট করেছেন আপনি । আপনার আর্ট খুবই দুর্দান্ত হয়েছে আপু। বেশ সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে নিখুঁতভাবে আর্ট টি করেছেন। আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। রঙিন ম্যান্ডালা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
দক্ষতার সঙ্গে আর্টটি করার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.