ইউনিকর্ন শেপের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের ইউনিকর্ন শেপের বুকমার্ক তৈরি শেয়ার করবো। বুকমার্কগুলো খুবই কাজের হয়। কারণ তাড়াহুড়ো করে উঠে যেতে হলে এরকম বুকমার্ক দিয়ে রাখলে খুব সহজেই সেই পাতা খুঁজে পাওয়া যায়। তা না হলে পরে সেই পাতা খুজে পেতে খুব কষ্ট হয়। আবার এরকম বুকমার্ক গুলো বানিয়ে বইয়ের মাঝে রেখে দিলে দেখতে সুন্দর লাগে। আমি মাঝে মধ্যেই বিভিন্ন ডিজাইনের বুকমার্ক তৈরি করি। কিছুদিন পর সেগুলো আর খুঁজে পাই না। বাচ্চারা নিয়ে কোথায় যে ফেলে দেয় তার কোন ঠিক নেই। এর জন্যই বারবার বানাতে হয়। যাই হোক আশা করি আজকের বুকমার্কটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG20241031193716.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা
কলম



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20241031191808.jpgIMG20241031191847.jpg

তারপর আরো একবার কোনাকুনি ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে ডান পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।


IMG20241031191858.jpgIMG20241031191910.jpg

তারপর বাম পাশ থেকে আবারও কোনাকুনি ভাঁজ করেছি। দুই পাশে ভাঁজ খুলে নিচের দিক থেকে উপরের দিকে ভাঁজ করেছি।


IMG20241031191921.jpgIMG20241031192011.jpg

এখন দুই পাশের অংশ ভিতরের দিকে দিয়ে দিয়েছি।


IMG20241031192024.jpgIMG20241031192049.jpg

সাদা একটি কাগজ নিয়ে পাতার মতো করে কেটে মাঝখানে গোলাপি কালারের রং করেছি এবং গ্লিটার আর্ট পেপার নিয়ে কোনা করে কেটে নিয়েছি।


IMG20241031192415.jpgIMG20241031192731.jpg

এখন বিভিন্ন কালারের কাগজ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সাইড দিয়ে ঝিরিঝিরি করে কেটেছি।


IMG20241031192642.jpgIMG20241031192915.jpg

চিকন করে কাটা কাগজগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ডান পাশে পাতার মতন অংশ লাগিয়ে দিয়েছি।


IMG20241031193238.jpgIMG20241031193428.jpg

তারপর কোনা করে কাটা গ্লিটার আর্ট পেপার লাগিয়ে দিয়েছি এবং উপরে চোখ নাক মুখ এঁকেছি।


IMG20241031193504.jpgIMG20241031193538.jpg

IMG20241031193604.jpg


IMG20241031193703.jpg


এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

সব সময় অরিগামি পোস্ট খুব সুন্দর দেখতে লাগবে, তা কিন্তু নয়। আর এই কথাটা আপনার এই ইউনিকর্ন বুকমার্ক দেখে আরো বেশি করে মাথায় চেপে বসলো। কি অপূর্ব সুন্দর লাগছে আপনার ইউনিকর্ন বুক মার্কটি৷

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_3726.png

IMG_3724.png

IMG_3725.png

 last year 

বুকমার্ক গুলো তৈরি করতে বেশ মজা লাগে। কারণ এটা তৈরি করার পর বইয়ের ভাঁজে যখন রাখা হয় তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ এবং সাদা কাগজ দুটো মিলিয়ে দারুণ করে তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লেগেছে এই ইউনিকর্নের বুকমার্কটা।

 last year 

ঠিক বলেছেন আপু বুকমার্ক গুলো তৈরি করতে বেশ মজা লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

ইউনিকর্ন শেপের বুকমার্ক তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।এ ধরনের বুকমার্ক তৈরি করা সময় সাপেক্ষ ব্যাপার।আপনার প্রতিটি ডাই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন।এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last year 

কিছু কিছু বুক মার্ক তৈরি করতে অনেক বেশি সময় লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি ইউনিকর্ন শেপের অনেক সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা এই বুকমার্ক দেখতে অসম্ভব ভালো লেগেছে। এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে ভালো লাগে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে তাদের জন্য এরকম বুকমার্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেশি কিউট লাগছে আপনার তৈরি করা এই বুকমার্ক।

 last year 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

বিভিন্ন শেপের বুকমার্ক গুলো দেখতে ভালোই লাগে। আপনি আজকে ইউনিকর্ণ শেপে বুক মার্ক তৈরি করেছেন। ইউনিকর্ন আমার বেশ পছন্দ। আপনার এটা দেখতে বেশ কিউট লাগছে। ভালো লাগলো পুরো ডাই প্রজেক্ট দেখে। এত সুন্দর একটা বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ইউনিকর্ন আপনার পছন্দ জেনে খুশি হলাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

খুব সুন্দর করে আজকে আপনি কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করেছেন। তবে কাগজের এই বুকমার্ক গুলো আমাদের খুব কাজে আসে। বিশেষ করে জরুরী বই বা কিছু পড়তে এই বুকমার্ক গুলো প্রয়োজন হয়। তবে বুকমার্ক বইয়ের মধ্যে রাখলে দেখতে বেশ চমৎকার লাগে। খুব সুন্দর করে কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

বই পড়তে গেলে এই-বুক মার্ক গুলো খুব কাজে লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনার তৈরি করা এই বুকমার্ক এত সুন্দর হয়েছে যে প্রশংসা কি বলে করবো এটাই বুঝতে পারছি না। আপনি অনেক কিউট ভাবে এই বুকমার্ক তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দেখে যে কেউ চাইলে এই সুন্দর বুকমার্ক তৈরি করে নিতে পারবে। কারণ উপস্থাপনার মাধ্যমে আপনি খুব সুন্দর করে এটা তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন। এটা দেখেই আমার কাছে খুব ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আমার বুকমার্ক তৈরি দেখে সুন্দর প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62655.56
ETH 1665.31
USDT 1.00
SBD 0.42