এলোমেলো কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। মাঝেমধ্যে গ্যালারি খুঁজে এরকম এলোমেলো ছবিগুলো পেয়ে গেলে দেখতে খুবই ভালো লাগে। এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে। কেউ কেউ ফুলের ফটোগ্রাফি আবার কেউবা প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করে। সব ধরনের ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভালো লাগে। সেই সাথে ইদানিং ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। তাছাড়া এখন বাইরে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যায়। সব জায়গায় ফুল গাছের ছড়াছড়ি। আগে এত ফুল দেখা যেত না। আর এরকম সুন্দর সুন্দর ফুল গুলো দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। যাইহোক আশা করি আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
উপরের এই ফটোগ্রাফিটি করেছিলাম রাতের বেলায় একটি দোকানের বাইরে থেকে। এটি কি ফুল নাকি আমার জানা নেই। কিন্তু দেখতে অনেকটা ফুলের মত। আবার রাতের বেলা একটা পোকা ঘোরাঘুরি করছিল ফুলটির উপরে। তাই ফটোগ্রাফি করেছিলাম। কারো এই গাছের নাম জানা থাকলে অবশ্যই জানাবেন। বসুন্ধরা আবাসিকের ভিতরে হাঁটতে গিয়ে রাতের বেলায় এই ফটোগ্রাফিটি করেছিলাম। বসুন্ধরা আবাসিকের ভিতরে রাস্তার মাঝে এরকম সুন্দর গাছগুলো লাগিয়েছে। খুব ভালো লাগে দেখতে। রাতের বেলায় আরো সুন্দর লাগছিল দেখতে।
উপরের ফটোগ্রাফিটি করেছিলাম ছেলেদের স্কুলের মাঠে বসে থেকে। তখন মাঠের মাঝখানে এরকম ছোট ছোট কাশফুল ছিল। দেখতে খুবই ভালো লাগছিল। ওদের স্কুলে বিশাল বড় একটি মাঠ আছে। এই মাঠের ঘাস গুলো কেটে এত সুন্দর করে রাখে যে দেখতেই ভালো লাগে। খুব বেশি গরম যখন পড়েছিল তখন মাঠে বসে ছিলাম। তখন এই ছবিটি তুলেছিলাম। নিচের ছবিটি অলকানন্দা ফুলের ছবি। এই ফুলটির ফটোগ্রাফি জলসিড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে তুলেছিলাম। জলসিড়ি সেন্টার পার্কের সামনে এরকম অলকানন্দা ফুল গাছ সারি সারি লাগানো। সবগুলো গাছে এরকম ফুল ফুটে থাকে। খুব ভালো লাগে দেখতে।
নিচের ফটোগ্রাফিটি করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে যখন গিয়েছিলাম তখন। অসংখ্য বল দিয়ে সাজানো থাকে। বাচ্চারা এখানে খেলে খুবই মজা পায়। আমারও মাঝেমধ্যে মন চায় বলের মধ্যে গিয়ে লাফালাফি করি। কিন্তু সেই সুযোগতো আর আমাদের নেই। নিচের ফটোগ্রাফি করেছিলাম ফরিদপুরে যাওয়ার সময়। ফরিদপুর যাওয়ার সময় পদ্মা সেতুর ওই জায়গায় রাস্তা দেখতে খুবই ভালো লাগে। মাঝেমধ্যে রাস্তার মাঝখানে খুব সুন্দর ফুল গাছ লাগানো। খুব ভালো লাগে দেখতে।
এই ছিল আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | I Phone 15 Pro Max |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

আপনি আজকে চমৎকার কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কাশফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।
আপনার কাছে কাশ ফুলের ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে আপু। বিশেষ করে জলসিড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে তোলা হলুদ ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ ।
আমার সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপনি বিশেষ করে রাত্রে বেলার ছবিগুলো তো ভীষণই ভালো লাগছে। প্রথম গাছটির নাম আমারও জানা নেই। ঘাসের উপরেই ছোট্ট ছোট্ট কাশফুলগুলো দেখতে বড় ভালো লাগে। ব্লগ খুলে প্রথমেই আপনার ফটোগ্রাফি পোস্টটা চোখে পড়ল মনটা ভরে গেল সকাল সকাল।
ঠিক বলেছেন আপু ঘাসের উপরে ছোট কাশফুল গুলোকে দেখতে অনেক বড় লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপনি তো অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়েছি আপু।সব গুলো ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ফুল আর প্রকৃতির দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে কিন্তু আজকের প্রতিটি ফটোগ্রাফি দারুন লেগেছে। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছন। ধন্যবাদ আপু।
ফুল প্রকৃতি দেখলে এমনিতেই ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল আপু। প্রথম ফটোগ্রাফির এই ফুল গুলোর নাম আমারও জানা নেই। আগে কখনো দেখিনি এগুলো। ছোট ছোট কাশফুলের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন রঙের বলের ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এগুলো জংলি ফুল। কারোরই হয়তো নাম জানা নেই। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে রাতে ফটোগ্রাফি টা অসাধারন হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
রাতের ফটোগ্রাফি গুলো এমনিতেই সুন্দর হয়। দেখতে ভালো লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।