একটি রঙিন ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করবো। ইলিউশন আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে করতে। এই আর্টগুলো যদি মেপে করা যায় তাহলে খুব সুন্দর লাগে দেখতে। মেপে না আঁকলে তখন খুব দ্রুত আঁকা যায়। কিন্তু সেগুলো দেখতে ভালো লাগে না। সব সময় কালো কলম দিয়ে আর্ট করি। তাই ভাবলাম যে একটু ভিন্নতা আনার জন্য অন্য কালার করি। সবুজ কালার দিয়ে করার কারণে আরো বেশি ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240724122412.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
স্কেল
রাবার
কলম



প্রথমে লম্বা একটি বক্স এসেছি। তারপর ভেতরে তিনটি দাগ দিয়ে তিনটি বক্স এঁকেছি। তারপর ডান সাইডে পাতার মতো এঁকেছি।


IMG20240724115938.jpgIMG20240724120033.jpg

ঘরটির চারপাশ দিয়ে ঘুরিয়ে একই রকম পাতার মতো এঁকেছি। তারপর বাইরে দিকে আরো কিছু পাতার মতো এঁকেছি।


IMG20240724120118.jpgIMG20240724120306.jpg

সবগুলো পাতার বাইরে দিয়ে আরো বেশ কিছু পাতা এঁকেছি।


IMG20240724120416.jpgIMG20240724120557.jpg

এখন সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করে পেন্সিলের বাড়তি দাগ মুছে দিয়েছি। তারপর ভিতরের ঘরগুলোতে ইলিউশন আর্ট করেছি পর্যায়ক্রমে।


IMG20240724120955.jpgIMG20240724121215.jpg
IMG20240724121353.jpgIMG20240724121433.jpg

ইলিউশন আর্ট করা শেষ হলে মাঝের ঘরে গোল করেছি। তারপর ভেতরে কিছু অংশ গাঢ় রং করেছি।


IMG20240724121449.jpgIMG20240724121830.jpg

প্রতিটি ঘরের ভেতরে লম্বা লম্বা দাগ দিয়ে আরো কিছু ডিজাইন করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240724122252.jpgIMG20240724122256.jpg

IMG20240724122406.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

সুন্দর ভাবে তৈরি করেছেন ইলিউশনটি। এই আর্টকে বলে ডুডুল আর্ট। এই ছবিটার দিকে তাকিয়ে থাকলে চোখে অদ্ভুত একটা ইমেজ তৈরি হয়। তাছাড়া এই ধরনের আর্ট ফর্ম করার সময় মাথার মধ্যে থেকে সমস্ত চিন্তা চলে যায়। মানুষ যখন অতিরিক্ত টেনশন বা কোন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় মানসিক ডাক্তাররা সাজেস্ট করেন এই ধরনের আর্ট আঁকার জন্য।

 2 years ago 

এই আর্টের নাম আমার জানা নেই। যাইহোক আপনার কাছ থেকে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথম অবস্থায় চারটি বক্স অংকন করে পরবর্তীতে তার পাশের অংশে ঘুরিয়ে দিয়ে পাতার মতো অংশ অংকন করে চমৎকার একটি ইলিউশন আর্ট তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি সুন্দরভাবে দেখার জন্য এবং মন্তব্য করার জন্য।

 2 years ago 

কী সুন্দর করে ছবিটি আঁকলেন আপু। ছবিটি যেন থ্রিডি ভিউ পেল। ভীষণ সুন্দরভাবে পেন দিয়ে ছবিটি অংকন করলেন। আমার তো দেখে দারুণ লেগেছে। এমন সুন্দর ছবি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকটা থ্রিডি ভাব দেওয়ার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা রঙিন ইলিউশন আর্ট আপনি অঙ্কন করেছেন। অনেক নিখুঁতভাবে এবং সময় নিয়ে আপনি এই আর্ট অংকন করেছেন এটা তো দেখেই বুঝতে পারছি। পুরোটা এত বেশি চোখ ধাঁধানো ছিল যে আর কি বলবো। আমি জাস্ট মুগ্ধ হয়ে এক জরে তাকিয়ে ছিলাম এটার দিকে। আপনি সবসময় অনেক সুন্দর আর্ট করে থাকেন।

 2 years ago 

কিছুটা সময় তো লেগেছে এই আর্টটি করতে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ইলিউশন আর্ট গুলির ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্ব দিয়ে করতে হয় তা হচ্ছে মাপ যেন ঠিক থাকে। মাপ না দিয়েও করা যায় কিন্তু সেটা দেখতে তেমন একটা ভালো হয় না যেমন আপনি মাপ দিয়ে খুবই চমৎকারভাবে কিন্তু একটি এলিউশন আর্ট করেছেন। প্রসেস গুলি যেমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখতেও কিন্তু চমৎকার লাগতেছে। চেষ্টা করব এরকম আর্ট গুলি আমিও করার জন্য। ধন্যবাদ ইউনিক একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ইলিশান আর্টগুলোর ক্ষেত্রে মাপ ঠিকমতো দেওয়াই আসল। তা না হলে সুন্দর হয় না আর্ট। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা ইলিউশন আর্ট করেছেন। অনেক সুন্দর করে এবং নিখুঁতভাবে এটি এঁকেছেন আপনি। আমার কাছে পুরোটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালারফুল হওয়ার কারণে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই ইলিউশন আর্ট।

 2 years ago 

আপনার কাছে এ ধরনের আর্ট গুলো আঁকতে এবং দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন ইলিউশন আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ।

 2 years ago 

ইলিউশন আর্ট গুলো করতে তবে আমার কাছে জটিল লাগে দেখতে বেশ ভালোই লাগে। আজকে আপনি ধৈর্য ধরে চমৎকার একটি ইলিউশন আর্ট করেছেন। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ইলিউশন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

প্রথম প্রথম আমার কাছেও বেশ জটিল লাগতো। এখন শিখে ফেলার কারণে অতটা জটিল লাগেনা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42