বুটের ডাল দিয়ে খাসির মাংস
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বুটের ডাল দিয়ে খাসির মাংসের রেসিপি শেয়ার করব। খাসির মাংস আমার কাছে খুবই মজা লাগে খেতে। এই মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয়। কিন্তু যে কোন ধরনের ডাল দিয়ে রান্না করলে সকালবেলা নাস্তার সঙ্গে খুব ভালো লাগে। রুটি অথবা পরোটার সঙ্গে এভাবে খাসির মাংস হলে বেশ জমে যায়। মাঝে মাঝে এভাবে বেশি করে রান্না করে রাখি যাতে সকালের নাস্তায় ঝামেলা না হয়। খেতেও বেশ মজাদার হয়। যাইহোক আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
বুটের ডাল
পিঁয়াজ
কাঁচামরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুঁড়া
জিরা গুড়া
গরম মসলার গুঁড়া
সরিষার তেল
লবণ
প্রথমে একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মত তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ এবং কাঁচামরিচ গুলো একটু ভেঁজে নিয়ে বাটা মশলা দিয়েছি।
বাটা মসলাগুলো একটু কষিয়ে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়েছি। গুড়া মশলাগুলো ভালোমতো কষিয়ে নিয়েছি।
এখন মাংসগুলো দিয়ে মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে নিয়েছি।
মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ডাল দিয়ে দিয়েছি। ডালগুলো আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
সব কিছু ভালোমতো মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মত পানি দিয়ে দিয়েছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য।
মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবার একটু গরম মসলার গুড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খাসির মাংস খেতে আমারও ভীষণ ভালো লাগে। ঠিক বলেছেন আপু খাসির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আজ আপনি বুটের ডাল দিয়ে খুব চমৎকারভাবে খাসির মাংস রান্না করেছেন। এভাবে রুটি কিংবা পরোটার সাথে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।এজন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
খাসির মাংস তো অনেক ভাবে রান্না করা যায়। তবে এক এক জন একেক ভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করে থাকেন। আপনি তো দেখছি চমৎকার পদ্ধতিতে রান্না করেছেন।দেখতে চমৎকার এবং লোভনীয় লাগছে। চমৎকার একটি রেসিপি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি দেখে জিভে জল চলে আসছে। এই রেসিপিটি আজকে খাওয়া হয়েছে। বুটের ডাল দিয়ে কোন রেসিপি তৈরি করলে আমার খেতে ভালই লাগে। এই রেসিপিটি গরম ভাতের সাথে ও রুটি পরোটার সাথে এই রেসিপি বেশ ভালো লাগবে। মজাদার এ রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
বুটের ডাল দিয়ে আপনি আজকে খুব সুন্দর করে খাসির মাংসের রেসিপিটি তৈরি করলেন। আমার কাছে কিন্তু খাসির মাংস খেতে বেশ ভালো লাগে। তার সাথে বুটের ডাল দিয়ে রান্না করলে আরো মজা হয়। এভাবে আমি নিজেও কয়েকবার রান্না করে খেয়েছি। আমার পরিবারের সবাই কিন্তু এইভাবে ভোটের ডাল দিয়ে মাংস রান্না করলে খেতে বেশ পছন্দ করে। আপনার রেসিপিটি দেখে আসলেই লোভ লাগলো আবারো।
খাসির মাংসের কথা শুনেই জিবে জল আসলো। কারণ আমি খাসির মাংস বেশ পছন্দ করি। তাছাড়া খাসির মাংস যেকোনো ভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি বিয়ে বাড়িতে গিয়ে খাসির মাংস ও তৃপ্তি করে খেয়েছিলাম। আজকে আপনার ভোটের ডাল দিয়ে রান্না করার রেসিপিটি দেখে আবারও খেতে ইচ্ছে করলো। পুরো রেসিপিটা খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলেন।
বুটের ডাল দিয়ে খাসির মাংস রেসিপি শেয়ার করেছেন।বুটের ডালের সাথে খাসির মাংসের কম্বিনেশন খুবই ইউনিক।আমিও একই রকম রেসিপি বানাই, তবে একটু জিরা ও গরম মসলার গুঁড়ো যোগ করি, এতে আরও এ্যারোমাটিক ফ্লেভার আসে!আপনার রেসিপি দেখে আজই ট্রাই করব! আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে।