একটি ভিন্ন ধরণের আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ভিন্ন ধরনের একটি ডিজাইনের আর্ট শেয়ার করবো। এই ডিজাইনের আর্টের কি যেন নাম ছিল। যখন করেছিলাম তখন মনে ছিল। অনেকদিন আগে করেছি তাই এখন ভুলে গিয়েছি নাম। যাই হোক কিন্তু এই ধরনের ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগে। বিভিন্ন কালারের হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় হয়। দেখে খুব সহজ মনে হলেও করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ঘরের কালার করতে অনেক সময় লেগেছিল। একসময় তো বিরক্ত হয়ে গিয়েছিলাম করতে করতে। তারপর কষ্ট করে শেষ করেছি। আর্টটি শেষ করার পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241202115013.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
সাইন পেন



প্রথমে পেন্সিল দিয়ে এক সাইডে আঁকাবাঁকা করে কতগুলো দাগ দিয়েছি। তারপর ওপর সাইড থেকে একই রকম ভাবে দাগ দিয়েছি।


IMG20241202112023.jpgIMG20241202112119.jpg

সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর মাঝে গোল করে ডিজাইন করেছি।


IMG20241202112446.jpgIMG20241202112616.jpg

প্রতিটি ঘরে একই রকম করে ডিজাইন করেছি।


IMG20241202113252.jpgIMG20241202113823.jpg

একটি ঘরের ভিতরে গোল গোল করে ডিজাইন করেছি। এভাবে বাকি কিছু ঘরের ভিতর একই ডিজাইন করেছি।


IMG20241202113921.jpgIMG20241202114112.jpg

এখন সাইন পেন দিয়ে প্রথমে কিছু ঘরে গোলাপি তারপর কিছু ঘরে হলুদ কালারের রং করেছি।


IMG20241202114155.jpgIMG20241202114239.jpg

একই রকম ভাবে সবগুলো ঘরে বিভিন্ন কালারের রং করেছি।


IMG20241202114336.jpgIMG20241202114440.jpg

IMG20241202114529.jpgIMG20241202114717.jpg

সবগুলো ঘরে বিভিন্ন রং করা হয়ে গেলে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241202114918.jpgIMG20241202114926.jpg

IMG20241202115004.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_3711.webp

Sort:  
 last year 

এর আগেও আপনার ভিন্ন ধরনের আর্ট দেখেছি। আজও দেখলাম। আপনি বেশ দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের আর্ট এর ধাপ গুলোও বেশ সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের আর্ট গুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে। এজন্যই মাঝে মাঝে শেয়ার করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

IMG_3731.png

IMG_3729.png

IMG_3730.png

 last year 

বিভিন্ন ধরনের কালার দিয়ে দারুণ একটা আর্ট করছেন আপু। এই আর্ট গুলো করার পর দেখতে অনেকটাই সুন্দর লাগে। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। বিভিন্ন রং দেয়ার কারণে এটা অনেক বেশি ফুটে উঠেছে। তবে আমারও নাম জানা নেই এটা কি আর্ট। নাম যেটাই হোক না কেন দেখতে তো দারুন লাগছে।

 last year 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলো করার পরে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আজকে আপনি চমৎকার একটি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করেছেন। বিভিন্ন রঙের কালি দিয়ে অসাধারণ একটি আর্ট করেছেন। আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনার আর্ট এর প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা এই আর্ট দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

 last year 

আসলেই আজকের আর্টটি করতে অনেক বেশি সময় লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।

 last year 

আপনার আর্টটি দারুণ হয়েছে আপু। একদম ইউনিক একটি আর্ট দেখতে পেলাম। কালার কম্বিনেশনটাও দারুণ ছিল।

 last year 

আমার আর্টটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

আরে বাহ্ আপু, আপনি আজকে ভিন্ন ধরনের একটা আর্ট করলেন এতটা আকর্ষণীয়ভাবে। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর আর্ট গুলো আমার কাছে দেখলেই খুব ভালো লাগে। আপনার এই পুরো আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। অনেক কালার ব্যবহার করেছেন আপনি এই আর্টের মধ্যে।যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে।

 last year 

ঠিক বলেছেন আপু সুন্দর কোন আর্ট দেখলে এমনিতেই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সত্যি ভিন্ন ধররের একটি চিত্র দেখলাম। আপনার মেধার প্রশংসা করতে হয়। এই জিনিস গুলো দিয়ে ঘর সাজালে দেখতে দারুণ লাগবে। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আমার মেধার প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60235.88
ETH 1578.52
USDT 1.00
SBD 0.42