রঙিন কাগজের ষ্টার তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি স্টার তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। সেগুলো দিয়ে যাই বানানো হোক না কেন দেখতে সুন্দর লাগে। কিছু কিছু জিনিস দেখে খুব সহজ মনে হয়। কিন্তু বানাতে গেলে বোঝা যায় কতটা কঠিন। ঠিক আজকের স্টারটি। দেখে খুব সহজ মনে হয়েছিল কিন্তু বানাতে বসার পর আর মিলাতে পারছিলাম না। শেষে অনেক কষ্ট করে মিলিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20241203190431.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা



প্রথমে চারকোনা করে ছোট ছোট কতগুলো কাগজ কেটে নিয়েছি। তারপর একটি কাগজ নিয়েছি।


IMG20241203184232.jpgIMG20241203184551.jpg

তারপর কাগজটি কোনাকুনি একবার ভাঁজ করেছি। ভাঁজ খুলে দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি। তারপর উপরের অংশ ভাঁজ করেছি।


IMG20241203184600.jpgIMG20241203184609.jpg

IMG20241203184623.jpgIMG20241203184639.jpg

এখন কাগজটির উপরে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে আঠা লাগিয়েছি।


IMG20241203184648.jpgIMG20241203184841.jpg

তারপর একটির সঙ্গে আর একটি লাগিয়ে দিয়েছি। এভাবে সবগুলো কাগজ ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG20241203184902.jpgIMG20241203185713.jpg

ভাঁজ করা একটি কাগজ নিয়ে এক কোনা আঠা দিয়ে লাগিয়ে একটির সঙ্গে আরেকটি লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20241203185813.jpgIMG20241203185830.jpg

একই রকম ভাবে সবগুলো কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG20241203185936.jpg


IMG20241203190415.jpg


এভাবে আমার রঙিন কাগজের স্টার তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

শেষ দিকে এসে মিলানো টা আসলেই ঝামেলার ছিল। যাইহোক তারপরে অনেক কষ্টে মিলিয়েছেন আপনি। যাইহোক লাল রঙের স্টার টা ভালই লাগছে দেখতে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগামী তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

শেষের দিকে এসে খুবই কষ্ট করে মেলাতে পেরেছিলাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year (edited)

IMG_3699.png

IMG_3698.png

IMG_3697.png

 last year 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু, দেখে মনে হয় কত সহজ। কিন্তু বানাতে গেলেই বুঝা যায় কতটা কঠিন। আপনার রঙিন কাগজ দিয়ে বানানো স্টারটি চমৎকার হয়েছে।

 last year 

এই স্টারটি বানাতে অনেক কষ্ট হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেগুলো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে অরিগ্যামি গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর ষ্টার দেখে জাস্ট মুগ্ধ হলাম।

 last year 

আমার তৈরি অরিগামী গুলো দেখতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে কাজ করতে বেশ মজা লাগে। তবে অনেক বেশি সময় লেগে যায় যে কোন কিছু তৈরি করতে। যেমনটা আপনি এই ষ্টার তৈরি করতে সময় লেগেছে। দেখতে কিন্তু সিম্পল হলেও অনেক কাজ করেছেন দেখছি। তবে এক কথায় দারুন হয়েছে আপু। খুব ভালো লাগলো আপনার এই স্টার টা দেখে।

 last year 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কাজ করতে বেশ মজাই লাগে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রঙিন কাগজের বানানো প্রতি টা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার বানানো রঙিন কাগজ স্টার টি অসাধারণ হয়েছে আপু। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে রঙিন কাগজের প্রতিটি জিনিস ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আরে বাপ রে বাপ। আপনি তো দারুন বুদ্ধিমান। আজ আপনার কাছ হতে জেনে নিলাম কি করে রঙিন কাগজ দিয়ে স্টা তৈরি করা যায়। বেশ সুন্দর করে আপনি স্টার তৈরির ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনার এমন দারুন একটি পোস্টের জন্য।

 last year 

আমার কাছ থেকে আপনি রঙিন কাগজের শিখে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙিন কাগজের স্টার তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।আপু আপনার টাইটেলে স্টার বানানটি ঠিক করে নিয়েন।আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্টার তৈরি করেছেন। এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42