রঙিন কাগজের বক্স তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



IMG20241203183438.jpg



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে আপনাদের সঙ্গে একটি বক্স তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। এগুলো বানালে দেখতে খুব সুন্দর লাগে। আজকের বক্সটি যদিও খুব একটা ভালো লাগছিল না দেখতে। কিন্তু আমার বড় ছেলের জন্য এই বক্সটি বানিয়েছি। সে বক্সটি দেখে বানানোর জন্য খুব বায়না করছিল। বক্সটির আসল সৌন্দর্য আসলে ছবির মাধ্যমে বোঝানো সম্ভব হয়নি। বক্সটি বানানোর পর চাইলে ভাঁজ করে রেখে দেওয়া যায়। আবার খুলেও রাখা যায়। তার জন্যই মূলত বক্সটি বানানো। যাইহোক আশা করি আপনাদের কাছে বক্সটি ভালো লাগবে।



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে কাগজটি বামদিকে একবার কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে আবারও ডানদিকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20241203182521.jpgIMG20241203182533.jpg

এখন কাগজটির ভাঁজ খুলে একপাশ থেকে অর্ধেক কোনা করে ভাঁজ করেছি। অপর পাশ থেকে একই রকম ভাবে কোনা করে ভাঁজ করেছি।


IMG20241203182604.jpgIMG20241203182613.jpg

ভাঁজের সাইড থেকে আরো একবার ভাঁজ করেছি। দুইপাশ থেকে একই রকম ভাবে ভাঁজ করেছি।


IMG20241203182629.jpgIMG20241203182641.jpg

এখন ডানপাশ থেকে অর্ধেক ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে উপরের দিকে ভাঁজ করেছি।


IMG20241203182938.jpgIMG20241203182947.jpg

বামপাশ থেকেও একই রকম ভাবে ভাঁজ করেছি।কালো আরো একটি কাগজ নিয়ে একরকম ভাবে ভাঁজ করেছি। তারপর নিচের ছবির মত লাগিয়ে দিয়েছি। এই অংশটি আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়।


IMG20241203183006.jpgIMG20241203183133.jpg
IMG20241203183147.jpgIMG20241203183152.jpg

তারপর চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241203183337.jpgIMG20241203183349.jpg

এখন কাগজটি ঘুরালে এরকম বক্স তৈরি হয়ে যায়। আবার ভাঁজ করলে আগের মত হয়ে যায়।


IMG20241203183422.jpg


IMG20241203183506.jpg


এভাবে আমার রঙিন কাগজের বক্স তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বক্স তৈরি করলেন আপনি। আপনার তৈরি করা কালো এবং হলুদ রঙের বক্সটি দেখে ভীষণ ভালো লাগলো। এ ধরনের বক্সগুলো গিফটের জন্য ভীষণ সুন্দর দেখায়। যেভাবে এই বক্সটি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করেছেন যে কেউ খুব সহজেই শিখতে পারবে। আপনার তৈরি করে এই বক্স আমার কাছে দুর্দান্ত লেগেছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বক্স তৈরি করেছেন। আর এই ধরনের বক্সগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে। এবং আপনার বানানো রঙিন কাগজের বক্স তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

রঙিন কাগজের বক্স অনেক সুন্দর হয়েছে আপু। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর কিছু পোস্ট দেখে আসছি৷ আর আজকে আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগলো৷ এখানে এই বক্স তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে যখন শেষ পর্যন্ত আপনি এই বক্স তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63096.27
ETH 1678.94
USDT 1.00
SBD 0.39