চিংড়ি মাছ দিয়ে লাল শাকের মজার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে।আজকের রেসিপি আমার খুবই পছন্দের, লাল শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি।এমনিতেই লাল শাক আমার খুবই পছন্দের।শাকের মধ্যে লাল শাক ও পুঁইশাক আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়।মাঝে মধ্যেই আনা হয় বাসায়।এই শাক আমার এতই পছন্দের যে মাঝে মাঝে ফ্রেশ লাল শাক পাওয়া না গেলে ফ্রোজেন শাকগুলো কিনে আনি। যাইহোক খুবই মজার ছিল আমার চিংড়ি মাছের এই রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
শাকতিন মুঠো
চিংড়ি মাছ৩০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
রসুন কুচি২ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ
হলুদ গুঁড়াহাফ চা চামচ
তেল৩ টেবিল চামচ
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_7284.jpegIMG_7285.jpeg

প্রথমেই শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

IMG_7286.jpegIMG_7287.jpeg

এরপর পিয়াজ, কাঁচামরিচ, রসুন ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি।

IMG_7289.jpegIMG_7290.jpeg

এরপর একটি কড়াইতে শাক, কাঁচা মরিচ,পিঁয়াজ ও লবন দিয়ে ফুল আঁচে রেখে দিয়েছি শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপর চিংড়ি মাছ গুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকেই বাছা ছিল।

IMG_7291.jpegIMG_7292.jpeg

এরপর শাক গুলো সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি গুলো দিয়ে দিয়েছি।

IMG_7293.jpegIMG_7294.jpeg

এরপর রসুন গুলো হালকা বাদামি বর্ণনা করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি।এরপর হলুদ অ্যাড করেছি।

IMG_7295.jpegIMG_7296.jpeg

এরপর হলুদ পেঁয়াজের সাথে নেড়েচেড়ে চিংড়ি মাছ অ্যাড করেছি।এরপর চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

IMG_7298.jpegIMG_7300.jpeg

এরপর সিদ্ধ করা শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ফুল আঁচে ৫-৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_7302.jpeg

এরপর ধনে পাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেলে আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি।

IMG_7305.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে শেয়ার করা রেসিপিটি আমার ও ভীষণ পছন্দ আপু।লাল শাক আমিও রান্না করি চিংড়ি মাছ দিয়ে। খেতে কিন্তু দারুন লাগে।আর পুষ্টি গুণে ভরপুর ও এই লাল শাক।আপনার মতো আমার ও এই দুটো শাক পছন্দের তালিকাতে আছে আপনার রান্না করা রেসিপিটি খুবই লোভনীয় লাগছে আপু।অসংখ্য ধন্যবাদ জানাই আপবাকে মজার এই রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

শাকের সাথে চিংড়ির কম্বিনেশনটা খুবই মজার।আর লাল শাকের সাথে চিংড়ি মাছ দিলে তো আরও ভালো লাগে।আপু তো দেখছি দারুণ একটা রেসিপি করেছেন।কালার দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে।

 last year 

চিংড়ি মাছ দিয়ে লাল শাকের মজার রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি মাছের সাথে যে কোন কিছুর মিশ্রণ করে রেসিপি তৈরি করলে খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

লাল শাক কিংবা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। আর এত সুন্দর করে রান্না করেছেন দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

চিংড়ি মাছ এবং লাল শাক দিয়ে তৈরি করা এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আমাদের বাসায়ও এই রেসিপিটা মাঝেমধ্যে তৈরি করা হয়। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62545.13
ETH 1756.43
USDT 1.00
SBD 0.39